উত্তর : ইমামের যখনই স্মরণ হবে ওযূ করে যোহরের চার রাক‘আত ছালাত আদায় করবে। কারণ ওযূ ছাড়া ছালাত হয়নি। তবে মুছাল্লীদের ছালাত হয়ে গেছে। কারণ তারা পবিত্র এবং ইমামের ওযূবিহীন থাকার বিষয়টি তারা জানতেন না (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৬/২৬৬)। ইবনু কুদামা (রহঃ) বলেন, কোন ইমাম যদি মুছল্লীদের নিয়ে এমন অবস্থায় ছালাত আদায় করেন যে, তিনি ওযূবিহীন অথবা নাপাক ছিলেন, অথচ নিজের অপবিত্রতার বিষয়টি তিনি জানতেন না তাহ’লে মুছল্লীদের ছালাত ছহীহ হবে; কিন্তু ইমামের ছালাত বাতিল হবে। ওমর (রাঃ) একবার লোকদের নিয়ে ফজরের ছালাত আদায় করলেন। পরে তাঁর কাপড়ে স্বপ্নদোষের চিহ্ন দেখতে পেলেন। তখন তিনি পুনরায় ছালাত আদায় করলেন, কিন্তু মুছল্লীদের পুনরায় ছালাত আদায় করতে বলেননি’ (দারাকুৎনী হা/১৩৭২; ইরওয়া হা/৫৩৩)। ওছমান (রাঃ) লোকদের নিয়ে ফজরের ছালাত আদায় করলেন। পরে সকাল হয়ে সূর্য উপরে ওঠার পর তিনি তাঁর মধ্যে নাপাকীর চিহ্ন দেখতে পেলেন। তখন তিনি পুনরায় ছালাত আদায় করলেন কিন্তু মুছল্লীদের পুনরায় ছালাত আদায় করতে নির্দেশ দিলেন না (আত-তামহীদ লিমা ফিল মুওয়াত্ত্বা ১/১৮২)। আলী (রাঃ) বলেন, ‘কোন নাপাক ব্যক্তি যদি লোকদের নিয়ে ছালাত পূর্ণ করে ফেলে, তাহ’লে আমি তাকে গোসল করে পুনরায় ছালাত আদায় করার নির্দেশ দেব। কিন্তু তাদের পুনরায় ছালাত আদায় করার নির্দেশ দেব না’ (ইবনু আবী শায়বাহ হা/৪৫৭৫)। আর ইবনু ওমর (রাঃ) লোকদের নিয়ে ফজরের ছালাত আদায় করার পর স্মরণ করলেন যে, তিনি ওযূ ছাড়া ছালাত আদায় করেছেন। অতঃপর তিনি নিজে ছালাত পুনরায় আদায় করলেন, কিন্তু মুছল্লীদের পুনরায় আদায় করতে বলেননি (ইবনু কুদামা, মুগনী, ১/৪১৯)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, বোর্ড বাজার, গাযীপুর।








বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (১৬/৫৬) : ব্যাংকে পিয়ন, মালি ইত্যাদি পদে চাকুরী করা যাবে কি?
প্রশ্ন (৩৪/৩১৪) : কোন মুক্তিযোদ্ধা বা সরকারী কর্মকর্তা মারা গেলে রাষ্ট্রীয় মর্যাদার নামে দাফনের পূর্বে রাইফেলের গুলি ফুটানো, বাঁশি বাজানো ইত্যাদি কর্মসূচী পালন করা হয়। এগুলো কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (২৫/১৮৫) : জনৈক আলেম বলেন, যে ইমাম বা খত্বীবের হজ্জ করা ও যাকাত দেওয়ার সাধ্য নেই, তিনি হজ্জ ও যাকাতের আলোচনা করতে পারবেন না। উক্ত দাবী কি ঠিক?
প্রশ্ন (২৪/৩০৪) : ছালাতরত অবস্থায় কেউ অজ্ঞান হয়ে পড়ে গেলে মুছল্লীদের করণীয় কি?
প্রশ্ন (১৬/৩৩৬) : যে খাদ্য বা বস্ত্র মানব দেহের জন্য ক্ষতিকর তা যদি হালাল হয়, তাহ’লে তা খাওয়া বা পরা যাবে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : প্রবাসী ছেলের জন্য মৃত মায়ের জানাযা ও দাফন কার্য ভিডিও করে সংরক্ষণ করা যাবে কি?
প্রশ্ন (১৬/২৯৬) : কোন পাখীকে তীর, ধনুক বা অন্য কিছু দ্বারা আঘাত করে মাটিতে ফেলে দিয়ে যবহ করা হলে খাওয়া যাবে কি?
প্রশ্ন (২৯/১০৯) : মাসবূকের ছালাত কেমন হবে? বাকী ছালাত উচ্চৈঃস্বরে আদায় করবে না নিম্নস্বরে? মাসবূক কখন বাকী ছালাতের জন্য দাঁড়াবে?
প্রশ্ন (৪০/৩২০) : কুরআন মাজীদ মুখস্থ পড়ায় এক হাযার এবং দেখে পড়ায় দুই হাযার নেকী হয়। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : থার্টিফার্স্ট নাইট, ভালোবাসা দিবস, নববর্ষ ইত্যাদি পালন সম্পর্কে শরী‘আতের বিধান জানিয়ে বাধিত করবেন। - -আবুল কালাম, খুলশী, চট্টগ্রাম।
প্রশ্ন (২৭/৪২৭) : আল্লাহ বলেন, ...‘তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা কর, পাকড়াও কর, অবরোধ কর এবং ওদের সন্ধানে প্রত্যেক ঘাঁটিতে ওঁৎ পেতে থাক। কিন্তু যদি তারা তওবা করে, ছালাত আদায় করে ও যাকাত দেয়, তাহ’লে ওদের রাস্তা ছেড়ে দাও...’ (তওবা ৯/৫)। উক্ত আয়াতে আল্লাহ - আব্দুল করীম, জকিগঞ্জ, সিলেট।
প্রশ্ন (৮/৪০৮) : আমি আমার এক আত্মীয়কে ব্যবসার জন্য দুই লক্ষ টাকা দিয়েছি এবং সে ব্যবসার লভ্যাংশ থেকে মাসে প্রতি লাখে ৮৫০ টাকা করে দিবে বলে নিয়েছে এবং ৮৫০ টাকা করে দিচ্ছে। উক্ত টাকা নেয়া শরী‘আত সম্মত হবে কি? উল্লেখ্য যে, তার ব্যবসাটা হালাল এবং ব্যবসাও চলমান আছে।
আরও
আরও
.