উত্তর : জানাযার ছালাতে প্রথম কাতারে জায়গা থাকা সত্ত্বেও অতিরিক্ত কাতার করানোতে কল্যাণ রয়েছে। রাসূল (ছাঃ) বলেন, কোন মুসলিমের মৃত্যু ঘটলে তিন সারি বিশিষ্ট জামা‘আত দ্বারা জানাযার ছালাত আদায় সম্পন্ন করা গেলে আল্লাহ তা‘আলা তার জন্য (জান্নাত ও মাগফিরাত) ওয়াজিব করে দেন। এ কারণে মালেক বিন হুবায়রাহ জানাযার ছালাতে উপস্থিত মানুষের সংখ্যা কম দেখলে এ হাদীছ অনুযায়ী তাদেরকে তিন সারিতে দাঁড় করাতেন (আবুদাউদ হা/৩১৬৬; মিশকাত হা/১৬৮৭; আলবানী, আহকামুল জানায়েয ১/১০০)। এজন্য বিদ্বানগণ জানাযার ছালাতের কাতারকে সর্বনিম্ন তিন কাতারে ভাগ করাকে মুস্তাহাব বলেছেন (নববী, আল-মাজমূ‘ ৫/২১৫; ইবনু হাজার, ফাৎহুল বারী ৩/১৮৭)।

প্রশ্নকারী : সাইফুল ইসলাম, কাজলা, রাজশাহী।








বিষয়সমূহ: জানাযা
প্রশ্ন (১/৪৪১) : জান্নাত ও জাহান্নাম কয়টি ও কি কি? নাম সহ জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/৫৬) : ইয়াজূজ-মাজূজ কারা? এদের উৎপত্তি কোথায়? কিয়ামতের কতদিন পূর্বে এরা বের হবে এবং কি কি করবে? কিভাবে এরা ধ্বংস হবে? - -ছালাহুদ্দীন তুহীনইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
প্রশ্ন (৩৭/২৩৭) : যে ঔষধে এ্যালকোহল মিশানো থাকে সে ঔষধ খাওয়া যাবে কি?
প্রশ্ন (২০/৪২০) : ইবনু মাসঊদ (রাঃ) মহিলাদেরকে মসজিদ থেকে বের করে দিতেন মর্মে যে বর্ণনাটি এসেছে সেটি কি ছহীহ?
প্রশ্ন (২৯/১০৯) : জেনে-বুঝে কোন অত্যাচারী ব্যক্তি বা শাসককে সহযোগিতা করা, তাকে শক্তিশালী করা ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মত পাপ কি?
প্রশ্ন (১৩/১৭৩) : জনৈক অসুস্থ ব্যক্তি সুস্থতা লাভ করলে মসজিদে ১০ শতক জমি দান করবেন বলে মানত করেন। কিন্তু সুস্থ হওয়ার পর উক্ত জমি মসজিদের পরিবর্তে গোরস্থানে দিতে চায়। এটা কি শরী‘আত সম্মত হবে?
প্রশ্ন (১৮/৪৫৮) : বর্ষা মৌসুমে বিলে পানি বেড়ে যাওয়ায় পুকুরের মাছ ভেসে যায়। কিছুদিন পর পানি নেমে গেলে প্রচুর মাছ পাওয়া যায়। গ্রামের শত শত লোক তখন জমির মালিকদের অনুমতি ছাড়াই মাছ ধরে খায়। যুগ যুগ ধরে সমাজে এটা চলে আসছে। এভাবে মাছ ধরা জায়েয হবে কি?
প্রশ্ন (১১/৩৭১) : ছালাতের মধ্যে কোথায় হাত বাঁধতে হবে?
প্রশ্ন (৩৩/১১৩) : বৃষ্টির সময় আযানে ‘আছ-ছালাতু ফী রিহালিকুম’ বলার বিধান কি? কখন এবং কয়বার এটি বলতে হবে?
প্রশ্ন (১৩/৩৩৩) : হাতের ইশারায় সালাম প্রদান করা জায়েয কি?
প্রশ্ন (১৯/৯৯) : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি?
প্রশ্ন (৪/১২৪) : রুকূ ও সিজদায় কুরআনে বর্ণিত দো‘আগুলি পাঠ করা যাবে কি? - -আলতাফ হোসাইন, তেরখাদিয়া, রাজশাহী।
আরও
আরও
.