উত্তরঃ যে রাসূলের উপর উক্ত আয়াত নাযিল হয়েছে, সেই রাসূলই বলেছেন, ইসলাম পাঁচটি বুনিয়াদের উপর দন্ডায়মান  : কলেমা, ছালাত, যাকাত, ছিয়াম ও হজ্জ’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪)। তাছাড়া জিব্রীল নিজে এসে ছাহাবীদের মজলিসে ইসলামের ঐ পাঁচটি ফরযের কথা শিক্ষা দিয়েছেন (মুসলিম, মিশকাত হা/২)। নবীর উপর দরূদ পাঠ নিঃসন্দেহে নেকীর কাজ (মিশকাত ‘নবীর উপর দরূদ পাঠ’ অনুচ্ছেদ)। তবে তা ফরয নয়। বরং যখনই রাসূলের নাম বলা হবে, বা শোনা হবে, তখনই দরূদ পাঠ করে বলবে ‘ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম’। এজন্য তাঁর জন্মদিনে বিশেষভাবে ঘটা করে জন্মদিবস পালন করা বিদ‘আত। এটা সুন্নাত বা ফরয হলে রাসূল (ছাঃ) ও তাঁর খলীফা ও ছাহাবীগণ এটা করতেন। তাঁরা যা করেননি, ধর্মের নামে কোন মুসলমান তা করলে সে বিদ‘আতী ও গোনাহগার হবে।

(২) তিনি সিদরাতুল মুনতাহায় পেঁŠছনোর পর তাঁকে  বায়তুল মা‘মূরে উঠানো হয় এবং সেখানে তার উপর ‘অহি’ নাযিল হয় অতঃপর এ সময়ে তাঁকে ফরয ছালাত সহ তিনটি বস্ত্ত প্রদান করা হয় (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৮৬৩-৫৮৬৫)। এগুলি সবই হয়েছে নূরের জগতে যা অদৃশ্যলোকে অবস্থিত এবং মর্ত্যলোকের সাথে যা তুলনীয় নয়। সেখানকার গায়েবী খবর যতটুকু রাসূল বলেছেন, তার বেশী বলার ক্ষমতা কারু নেই। অতএব বাড়তি সকল কথাই পরিত্যাজ্য। জানা আবশ্যক যে, রাসূল নূরের নবী ছিলেন না। তিনি ছিলেন মাটির তৈরী মানুষ। যেকথা আল্লাহ নিজেই কুরআনে বলেছেন (কাহফ ১১০)। আল্লাহর হুকুম হ’লে মাটির মানুষও নূরের জগতে প্রবেশ করতে পারে। এজন্য রাসূলকে নূরের নবী বানানোর অযথা কষ্টকল্পনার কোন প্রয়োজন নেই।

 






প্রশ্ন (৩৫/৩৫) : কোন মহিলা দুই দুই বার খোলার মাধ্যমে স্বামীর সাথে বিচ্ছেদ ঘটানোর পর পুনরায় স্বামীর কাছে ফিরে আসতে চায়। এক্ষেত্রে তার করণীয় কী? তাকে কি নতুন করে বিবাহ করতে হবে? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৫/৩৭৫) : অন্ধ ব্যক্তির জন্য আযান দেওয়া জায়েয নয়। অনেক ছাহাবী এটা অপসন্দ করেছেন- একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৮/৪৭৮) : রাসূল (ছাঃ)-এর পক্ষ থেকে কুরবানী করার ব্যাপারে শরী‘আতে কোন অনুমোদন আছে কি? - -জাহিদ হাসান, রাজশাহী।
প্রশ্ন (১০/২১০) : জনৈক আলেম বলেন, ব্যক্তি মারা গেলে হানাফী মাযহাব অনুযায়ী এক বার ব্যতীত জানাযা পড়া জায়েয নয়। উক্ত বক্তব্যের শুদ্ধতা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৬/৮৬) : আমি দেড় বছর আগে আমার স্ত্রীর পিতা বা অভিভাবকের উপস্থিতি ছাড়াই বিয়ে করি, যদিও পরে আমাদের পরিবার তা মেনে নেয়। বিয়েটি কি শুদ্ধ হয়েছিল? যদি শুদ্ধ হয়ে থাকে, তবে দাম্পত্য কলহের জেরে আমি প্রথমে ১ তালাক, কিছুদিন পর এক বৈঠকে ৩ তালাক এবং সবশেষে এক তালাক, তিন তালাক, তিন তালাক বলেছি। এমতাবস্থায় আমাদের বিয়ে ও তালাকের শারঈ হুকুম কী। বর্তমানে আমরা অনুতপ্ত হয়ে একত্রে বসবাস করছি। কারণ মেয়ের পিতা-মাতা ছাড়াছাড়ি হওয়ায় আমার স্ত্রীর কোন আশ্রয় নেই। এক্ষণে এই একত্রবাস বৈধ করার কোন উপায় আছে কি?
প্রশ্ন (৮/৩২৮) : জামা‘আতে ছালাত আদায়কালে রুকূ থেকে দাঁড়ানোর সময় মুক্তাদী সামি‘আল্লাহু লিমান হামিদাহ বলবে কি?
প্রশ্ন (২/২৪২) : চাচা ও ভাতিজীর মাঝে বিবাহ জায়েয কি?
প্রশ্ন (৬/১২৬) : ইবরাহীম (আঃ) আমাদের নাম রেখেছেন মুসলিম। প্রশ্ন হ’ল, পূর্বের নবী-রাসূলগণের অনুসারীদের নাম কী ছিল?
প্রশ্ন (৩৫/২৩৫) : পরপর দু’বার গর্ভে সন্তান নষ্ট হয়ে গেছে। তৃতীয়বার যেন এরূপ না হয় সেজন্য শ্বাশুড়ী তাবীয দিয়েছেন। এক্ষণে আমার করণীয় কি? আর সন্তান হারানোর কারণে কি আমার পরকালীন কোন পুরস্কার আছে? - -খোকন, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (২৭/৪২৭) : দ্বীনী শিক্ষা প্রদানের লক্ষ্যে যদি কেউ একটি বা দু’টি সন্তানের অধিক না নেওয়ার পরিকল্পনা করে, তবে তা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৩/৩৩) : আমার খামারের লেয়ার মুরগীর বিষ্ঠা বা মল দিয়ে মাছের জন্য খাদ্য তৈরি করি। এটা ব্যবহার করা যাবে কি?
প্রশ্ন (৭/৮৭) : মারিয়া ক্বিবত্বিয়া কি রাসূল (ছাঃ)-এর স্ত্রী ছিলেন? এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই। - -হাসান, দিনাজপুর।
আরও
আরও
.