উত্তর : বাসা থেকে বের হওয়ার আগে ক্বছর করা যাবে না। কারণ ক্বছর করার বিধান সফর শুরু হওয়ার পর প্রযোজ্য; নিজ শহর বা গ্রামের বসতি অতিক্রম করার আগে ব্যক্তি মুসাফিরের হুকুমে প্রবেশ করে না (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৪/৫১৪; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১২/২৯০)। তবে ঘর থেকেই দু’ওয়াক্তের ফরয ছালাত পৃথক দুই ইক্বামতের মাধ্যমে জমা করে সফরে বের হওয়া ভাল। তাবূকের অভিযানে রাসূল (ছাঃ) ও ছাহাবীগণ এরূপ করেছিলেন (তিরমিযী হা/৫৫৩; মিশকাত হা/১৩৪৪; দ্র. ‘ছালাতুর রাসূল (ছাঃ) ‘সফরের ছালাত’ অনুচ্ছেদ)।
প্রশ্নকারী : আব্দুল করীম, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।