প্রতিদিন প্রায় ৫ হাযার সিঁড়ি বেয়ে খাড়া ও দুর্গম পাহাড়ী পথ পাড়ি দিয়ে তুরস্কের ঐতিহাসিক ভান দুর্গের চূড়ায় পৌঁছান ইমাম ছিবগাতুল্লাহ বিলমেজ। দীর্ঘ পথ অতিক্রম করে দুর্গের চূড়ায় অবস্থিত সুলায়মান খান মসজিদে পৌঁছানোর পর সেখানে আযান দেওয়া, ছালাতের ইমামতি করা এবং তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের সেবা দেওয়াই তার মূল কাজ। স্বেচ্ছায় ও অত্যন্ত আগ্রহ নিয়ে কাজ করছেন জানিয়ে ছিবগাতুল্লাহ বলেন, দুর্গম এই দীর্ঘ পথ পাড়ি দিলে ক্লান্তি আসাটাই স্বাভাবিক, কিন্তু কাজটি তিনি বেশ উপভোগ করেন। নিয়ম অনুযায়ী যোহরের আগেই পাহাড়ী পথ বেয়ে মসজিদে পৌঁছে যান তিনি এবং মাগরিবের ছালাত শেষে নিচে নেমে আসেন। দুর্গম অবস্থানের কারণে যাতায়াত কষ্টকর হওয়ায় এশা ও ফজরে সেখানে জামা‘আত অনুষ্ঠিত হয় না। ১৫৩৪ সালে ওছমানীয় সুলতান সুলায়মান এই মসজিদটি পুনর্নিমাণ করেন, যা মাত্র তিন বছর আগে মুছল্লীদের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়। ছিবগাতুল্লাহ ইমামতির পাশাপাশি বিদেশী পর্যটকদের কাছে মসজিদটির ইতিহাস তুলে ধরেন এবং ইসলাম সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেন। বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের সাথে কথা বলতে গিয়ে তার ইংরেজি ভাষারও দারুণ উন্নতি হয়েছে। অক্লান্ত যাত্রার পর দুর্গের চূড়ার নয়নাভিরাম দৃশ্য তার সব ক্লান্তি দূর করে দেয়। দর্শনার্থীদের ভালোবাসা ও দো‘আই তার জীবনের সেরা প্রাপ্তি বলে জানান ছিবগাতুল্লাহ।

[রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন যে, মুওয়ায্যিনের আযান ধ্বনির শেষ সীমা পর্যন্ত সজীব ও নির্জীব সকল বস্ত্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করে ও সাক্ষ্য প্রদান করে। ঐ আযান শুনে যে ব্যক্তি ছালাতে যোগ দিবে, সে ২৫ বা ২৭ ছালাতের সমপরিমাণ নেকী পাবে। মুওয়ায্যিনও উক্ত মুছল্লীর সমপরিমাণ নেকী পাবে এবং তার আযান ও ইক্বামতের মধ্যবর্তী সকল (ছগীরা) গোনাহ মাফ করা হবে’ (আবুদাঊদ হা/৫১৫; নাসাঈ হা/৬৪৫; মিশকাত হা/৬৬৭)। আল্লাহ উক্ত মুওয়ায্যিন ও ইমামের অতুল্য সেবা কবুল করুন এবং অন্যান্য মুওয়ায্যিন ও ইমাম এ থেকে শিক্ষা গ্রহণ করুন (স.স.)]







মুসলিম বিশ্বের যেসব দেশে বোরক্বা নিষিদ্ধ
মুসলিম জাহান
আফগানিস্তানে পেটের দায়ে কন্যা সন্তান বিক্রি
মুসলিম জাহান
আফগান নারীদের জন্য যেসব নির্দেশনা দিয়েছে তালেবান
দাড়ি-হিজাবের পর আরবী নাম রাখা নিষিদ্ধ করল তাযিকিস্তান
নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন পাকিস্তানের ড. আমজাদ ছাকিব
প্রখ্যাত ইতিহাসবিদ ফুয়াদ সেযগীনের মৃত্যু
২০১৭ সালে বিশ্বের শীর্ষ ১০টি সামরিক শক্তিধর দেশের মধ্যে ৮ নম্বরে তুরস্ক
এক সঙ্গে ৯ সন্তান দেড় বছরের বেশী সময় জীবিত থাকার বিশ্ব রেকর্ডের অধিকারী মরক্কোর হালীমা
মুসলিম জাহান
ফিলিস্তীনের গাযায় ইসরাঈলের পৈশাচিক বর্বরতা : নিশ্চুপ বিশ্ব নেতৃবৃন্দ
আরও
আরও
.