পেশাগত সফলতার সর্বোচ্চ শিখরে আরোহণ করার পরও নাড়ীর টান যে কতটা গভীর হ’তে পারে, তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রকৌশল বিভাগের এই ভাইস প্রেসিডেন্ট কেশবন শানমুগাম। ক্যারিয়ারের মোহ আর সফলতার চাকচিক্যকে তুচ্ছ করে, কেবল বৃদ্ধ পিতা-মাতাকে সময় দিতে দীর্ঘ ২৩ বছরের চাকরী থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মাইক্রোসফট ছেড়ে আসাটা ছিল একটি কঠিন সিদ্ধান্ত। কারণ এক্সেল কো-পাইলটের কাজ এবং সহকর্মীদের সঙ্গে কাজ করাটা তিনি বেশ উপভোগ করতেন। তবে পিতা-মাতার সঙ্গে আরও বেশী সময় কাটানোকেই তিনি সঠিক সিদ্ধান্ত বলে মনে করেছেন। এমন একটি মানবিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাওয়ায় তিনি মাইক্রোসফটের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাক্তন ও বর্তমান সহকর্মীদের ধন্যবাদ জানান। ক্যারিয়ার ও বিলাসবহুল জীবনের চেয়ে বৃদ্ধ বাপ-মাকে অগ্রাধিকার দেওয়ার এই দৃষ্টান্তমূলক সিদ্ধান্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তার ভূয়সী প্রশংসা করছেন এবং এটিকে জীবনের অন্যতম সেরা কাজ বলে আখ্যায়িত করেছেন।

[আমরাও তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই ঘটনার মধ্যে নামধারী মুসলিম ধনিক শ্রেণীর এবং বৃদ্ধ বাপ-মায়ের প্রতি অশ্রদ্ধা পোষণকারীদের জন্য শিক্ষণীয় রয়েছে (স.স.)]







পায়রার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাড়াবে বায়ু দূষণ ও মৃত্যুঝুঁকি
তামার কয়েন বিক্রি দু’লক্ষাধিক ডলারে
তসলিমা নাসরিনের আপন ভাতিজা ডা. সাফায়েতের দ্বীনের পথে প্রত্যাবর্তন
চীনে ক্লোনের মাধ্যমে জন্মলাভ করা ‘সুপার কাউ’ এক লাখ লিটার দুধ দেবে!
রাজশাহী পবা উপযেলা এসি ল্যান্ডের ‘মাটির মায়া’
মাদ্রাসার পাঠ্য বইয়ে কয়েকজন ছাহাবীর ধৃষ্ঠতা প্রদর্শন!
কোটি টাকার ঘুষ প্রস্তাব : দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশের এসআই আনোয়ার
বাংলাদেশের মুগ্ধতায় অর্ধ শতাব্দী পার করলেন যে বৃটিশ নারী
রাসূলুল্লাহ (ছা.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কনকারী সুইডিশ কার্টুনিস্ট-এর আগুনে পুড়ে মৃত্যু
তিন বছরের শিশুর কুরআন হিফয
কানাডায় হিজাবের পক্ষে যুগান্তকারী রায়
করোনায় মৃত্যুবরণকারীদের জানাযা করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন যিনি
আরও
আরও
.