পরকালে বিশ্বাসের দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ওয়ার্ল্ড ভ্যালুস সার্ভে’ (২০১৭-২০২২)-এর হালনাগাদ উপাত্তের ভিত্তিতে সংবাদ এজেন্সি ‘সোসিয়া এশিয়া স্ট্যাটস’ সম্প্রতি এই পরিসংখ্যান প্রকাশ করেছে। জরিপ অনুযায়ী বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৯৮.৮% মানুষই পরকালীন জীবনে গভীরভাবে বিশ্বাস করেন। এই তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে যথাক্রমে তুরস্ক ৯১.৮%, ইরান ৯১.৩% ও পাকিস্তান ৮৯.৩%। এছাড়া ফিলিপাইনে ৮৩.৮%, মালয়েশিয়ায় ৮১.৯% এবং ইন্দোনেশিয়ায় ৭৩.৫% মানুষ পরকালে বিশ্বাসী। অন্যদিকে আধুনিক বিজ্ঞান ও বস্ত্তবাদী জীবনধারার প্রভাবে পূর্ব এশিয়ার দেশগুলোতে এই হার তুলনামূলক অনেক কম। থাইল্যান্ডে ৫৭.১%, ভিয়েতনামে ৩৪.১% এবং জাপানে মাত্র ৩২.২% মানুষ পরকালে বিশ্বাসী। আর মাত্র ১১.৫% নিয়ে এই তালিকার একেবারে তলানীতে রয়েছে চীন। বিশ্লেষকদের মতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মানুষের কাছে পরকালীন বিশ্বাস দৈনন্দিন জীবনে ন্যায়-অন্যায় বোধ ও নৈতিকতার এক বিশাল চালিকাশক্তি হিসাবে কাজ করে।







আরও
আরও
.