ভোরবেলাতে সূর্য ওঠে, রাত্রিবেলা চাঁদ;
জানো কি ভাই কার হুকুমে হচ্ছে দিনরাত?
কার হুকুমে পাতা গজায়, জীর্ণ পাতা ঝরে?
কার হুকুমে মেঘের থেকে বৃষ্টি ঝরে পড়ে?
মাঠের বুকে ফসল ফলে টক ও মিষ্টি স্বাদ,
কার হুকুমে মাছে ভরে সাগর-নদী খাদ?
কার হুকুমে তারায় তারায় সাজে রাতের আকাশ?
কার হুকুমে মন ছুঁয়ে যায় স্নিগ্ধ শীতল বাতাস?
কার হুকুমে পাখি পেল মিষ্টি সুরের জাদু?
কার হুকুমে ফুল পেল তার সুঘ্রাণ আর মধু?
মৌমাছিরা কার হুকুমে মধুর চাক বোনে?
নিরাময় কে লুকিয়ে রাখে এই মধুরই কোণে?
তিনি মোদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাঁহার নাম;
সারা বিশ্বের সকল কিছু তাঁর হুকুমের গোলাম।
-মুহাম্মাদ লাবীবুর রহমান,
দিনাজপুর।