নিখোঁজপত্রে ছেয়ে গেছে গোটা শহর
অথচ আমি তখনো আছি বর্তমান,
কালো আঁধারে ঢেকেছে যখন নগর
আলোর খোঁজে তখনো তোমরা নিষ্প্রাণ!
সত্য জেনে আলেয়ার পিছে ছুটে
নেই সমাধান কোন মেকি তন্ত্রে মন্ত্রে,
নিশ্চুপে শুধু সম্ভাবনারা যায় টুটে
শাসক তবু আনে না দ্বীন রাষ্ট্রযন্ত্রে।
হারানো বিজ্ঞপ্তিতে শহর দাও ছেয়ে
তবুও আমি হবো না কভু দৃশ্যমান,
ইসলামহীনে ভিনদেশী মই বেয়ে
পাবে না মোরে রইলে কোন পিছুটান।
আমি সমাধান। মোরে খুঁজে পেতে হ’লে
আগে দ্বীনে ফেরো সব তন্ত্র-মন্ত্র ভুলে।
-মুনতাহিম আদীব, রাজশাহী।