উত্তর : যুবক অবস্থায় মাথার চুল বা দাড়ি পেকে গেলেও তা উপড়ে ফেলা যাবে না। কারণ রাসূল (ছাঃ) পাকা চুল উপড়ে ফেলতে নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) পাকা চুল উপড়ে ফেলতে নিষেধ করেছেন এবং বলেছেন, ‘নিশ্চয়ই এটি মুসলিমের জন্য নূর’ (তিরমিযী হা/২৮২১; ছহীহুল জামে‘ হা/৬৯৮১)। তিনি আরো বলেন, ‘তোমরা পাকা চুল উপড়ে ফেলো না। কোন মুসলিম ইসলামের অবস্থায় একটি চুল পাকালে কিবয়ামতের দিন সেটি তার জন্য নূর হবে’ (আবুদাঊদ হা/৪২০২; ছহীহুত তারগীব হা/২০৯১)। অতএব, বয়স কম হ’লেও মাথার চুল বা দাড়ি পেকে গেলে তা উপড়ে ফেলা উচিত নয়; বরং আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এ নিদর্শনকে রেখে দেওয়া সুন্নাত। হাদীছে পাকা চুল উপড়ে না ফেলার জন্য নেকীর সুসংবাদও এসেছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কোন পাকা চুল উপড়ে ফেলবে না, আল্লাহ তার জন্য এর বিনিময়ে একটি নেকী লিখবেন এবং এর দ্বারা তার একটি গোনাহ মুছে দেবেন’ (আবুদাউদ হা/৪২০২)।

প্রশ্নকারী : ওমর ফারূক *রুবেল, চাঁপাই নবাবগঞ্জ।

*[শুধু ওমর ফারূক নাম রাখুন। (স.স.)]








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৭/৩২৭) : প্রস্রাব করে পানি নেওয়ার পরে জামায় প্রসাব লেগে গেলে, বাসা থেকে জামা পরিবর্তন করে ছালাত আদায় করি। কিন্তু বাইরে এই সমস্যা হ’লে করণীয় কি? অনেকে এজন্য ছালাত ক্বাযা করে। এটা কি ঠিক?
প্রশ্ন (১/৮১) : জনৈক ব্যক্তি বালেগ হওয়ার পর দ্বীন না বুঝার কারণে কয়েক বছর ফরয ছিয়াম পালন করেনি। এক্ষণে দ্বীনের পথে ফিরে আসার পর করণীয় কি?
প্রশ্ন (৩২/৪৭২) : ঋণগ্রস্তের জন্য যাকাত আদায় করা ফরয কি?
প্রশ্ন (২৯/৩০৯) : পূর্ববর্তী উম্মতসমূহের উপর ছালাত ফরয ছিল কি? থাকলে তাদের ছালাতের পদ্ধতি কি ছিল? - -ফরীদুন্নাহার, ত্রিশাল, ময়মনসিংহ
প্রশ্ন (৬/৬) : ভাই-বোনে পৃথক পরিবার। তারা কি একত্রে কুরবানী দিতে পারবে?
প্রশ্ন (১১/৫১) : সবার সম্মতিক্রমে জামে মসজিদ স্থানান্তর করা যাবে কি? প্রচলিত আছে যে, মসজিদ স্থানান্তর করা যায় না। এ কথা কি সঠিক?
প্রশ্ন (২৪/৬৪) : ফজর ও যোহরের ছালাতের পূর্বে যে সুন্নাত ছালাত রয়েছে তা আযানের পূর্বে পড়া যাবে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : জনৈক ব্যক্তি ফজরের সময় মসজিদে গিয়ে দেখে জামা‘আত চলছে। এ সময় সে সুন্নাত পড়বে, না জামা‘আতে শরীক হবে? ছালাতের পরে সুন্নাত পড়া যাবে কি?
প্রশ্ন (৩১/৭১) : মাসবূক বাকী ছালাত আদায়ের ক্ষেত্রে সূরা ফাতিহার সাথে অন্য সূরা যোগ করবে কি? - -রাযিয়া খাতুন, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (১৮/১৮) : আমি বড় অঙ্কের টাকা ঋণ নিতে চাই। পিতাকে যদি বলি, আমি ঋণ পরিশোধের আগেই মারা গেলে আপনি আপনার সম্পত্তি থেকে আমার ঋণ পরিশোধ করে দিবেন এবং তিনি আমার মৃত্যুর পর তা পরিশোধ করেন, তাহ’লে কি এটাকে আমার প্রতি উপহার হিসাবে গণ্য করা হবে? সেক্ষেত্রে কি তিনি অন্য ভাই-বোনদেরও সমপরিমাণ অর্থ দিতে বাধ্য? নাকি আমার ঋণ পরিশোধের কারণে তাদের প্রতি যুলুম করা হবে?
প্রশ্ন (৩১/৭১) : তামাত্তু হজ্জ করলে বদলী হজ্জ আদায় হবে কি? জনৈক মুফতী বলেন, উক্ত হজ্জ হবে না। এ বিষয়ে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/৫৬) : সরকারী প্রতিষ্ঠানে চাকুরী করায় বিভিন্ন বিদ‘আতী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়। এক্ষেত্রে করণীয় কি?
আরও
আরও
.