উত্তর : এমতাবস্থায় প্রথমতঃ খালেছ অন্তরে তওবা করতে হবে। কেননা ফরয বিধান পরিত্যাগ করা কবীরা গুনাহ। দ্বিতীয়তঃ যেহেতু বিগত ছুটে যাওয়া ছিয়ামগুলোর নির্ধারিত কোন হিসাব নেই, সেহেতু এজন্য তওবা করাই যথেষ্ট হবে এবং বেশী বেশী নফল ছিয়াম আদায় করবে। ইবনু তায়মিয়াহ ও উছায়মীনসহ কতিপয় বিদ্বান বলেন, এমতাবস্থায় অনির্দিষ্ট ছিয়ামের কাযা করার প্রয়োজন নেই। কেননা তার নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেছে। এক্ষণে অনুতপ্ত হৃদয়ে আল্লাহ্র নিকট ক্ষমা চাইতে হবে। আশা করা যায় ক্ষমা করা হবে। কারণ আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহ্র রহমত হ’তে নিরাশ হয়ো না। আল্লাহ সব পাপ ক্ষমা করেন’ (যুমার ৩৯/৫৩; ইবনু তায়মিয়াহ, আল-ইখতিয়ারাত ১/৪৬০; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৯/৮৯)। তবে যদি আনুমানিক হিসাব করতে পারে, সেক্ষেত্রে খালেছ নিয়তে তওবা করে ছুটে যাওয়া ছিয়ামের কাযা আদায় করে নেওয়াই অধিকতর নিরাপদ এবং তাক্বওয়ার পরিচায়ক। বরং কোন কোন বিদ্বানের মতে, তা ওয়াজিব (ইবনু কুদামা, আল-মুগনী ৪/৩৬৫; ফাতাওয়া লাজনা দায়েমা ১০/১৪৩; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ দারব ১৬/২০১)।

প্রশ্নকারী : ডা. নাঈম, নারায়ণগঞ্জ।


 






বিষয়সমূহ: ছিয়াম-রামাযান
প্রশ্ন (৫/২৪৫) : ছালাতের মধ্যে ‘জান্নাতুল ফেরদাঊস’ প্রার্থনার জন্য মাসনূন কোন দো‘আ আছে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : মসজিদ থেকে বের হওয়ার সময় মুছল্লীদের উদ্দেশ্যে সালাম দিতে হবে কি?
প্রশ্ন (২৯/১৪৯) : মহিষ, ঘোড়া ও গাধার দুধ ও গোশত হালাল কি?
প্রশ্ন (১৫/৯৫) : ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মী হিসাবে চাকুরী করা যাবে কি?
প্রশ্ন (১/৩৬১) : আমার অফিসে সিসি ক্যামেরার মনিটর আছে। যাতে মানুষের ছবি/ভিডিও দেখা যায়। আমি সুন্নাত ছালাত মাঝে মধ্যে অফিসে আদায় করি। আমার ছালাত কবুল হবে কি-না এবং রহমতের ফেরেশতা আমার অফিসে প্রবেশ করবে কি-না? জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৭/৪৩৭) : ঈদগাহ মাঠ ক্বিবলার দিকে কোনাকুনি হওয়ায় প্রথম সারি ছোট হয়। প্রথম সারি বড় করতে গিয়ে ক্বিবলা একটু পরিবর্তন হয়ে গেছে। তাতে ছালাত হবে কি?
প্রশ্ন (৩৩/২৩৩) : আমাদের দেশের অনেক মেয়েদের বিভিন্ন মিডিয়ায় ও বিলবোর্ডে বিজ্ঞাপনের মডেল বা অভিনেত্রী হিসাবে অংশ নিতে দেখা যায়। এদের কেউ কেউ নিয়মিত ছালাত, ছিয়াম আদায় করে থাকে। শারঈ দৃষ্টিতে এর পরিণতি কি হতে পারে? উল্লেখ্য যে, এসব মেয়েদের অভিভাবকরা এটাকে সাদরে মেনে নিয়েছেন এবং এজন্য তারা গর্ব অনুভব করেন।
প্রশ্ন (২৪/৪৬৪) : জেহরী ছালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠের পর ইমাম যখন অন্য সূরা পাঠ করেন তখন কি মুছল্লীকে চুপ থাকতে হবে? একেবারে চুপ না থেকে তাসবীহ পাঠ করা, আয়াতগুলো ইমামের সাথে সাথে আওড়ানো বা আয়াতগুলো নিয়ে চিন্তাভাবনা করা যাবে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : اللهم صمت لك وتوكلت على رزقك وأفطرت برحمتك يا أرحم الراحمين উক্ত দো‘আ পড়ার কোন দলীল আছে কি?
প্রশ্ন (২২/৩৪২) : আমরা রাসূল (ছাঃ)-এর পরিবারের সদস্যাদের মা আয়েশা, মা ফাতেমা ইত্যাদি বলে সম্বোধন করে থাকি। এটা জায়েয হবে কি?
প্রশ্ন (৩৭/৪৭৭) : বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ইচ্ছায়-অনিচ্ছায় কখনো লোকলজ্জায় দান করার প্রতিশ্রুতি প্রদান করেন। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি পালন করেন না। এতে কি প্রতিশ্রুতি ভঙ্গের গুনাহ হবে?
প্রশ্ন (১৯/২৯৯) : সহো সিজদা দেয়ার পূর্ণ প্রস্ত্ততি নেয়ার পর যদি সহো সিজদা দিতে ভুলে যায় তাহ’লে করণীয় কী?
আরও
আরও
.