উত্তর : প্রথমত, কারো উপর নির্ভর করে ঋণ করা যাবে না। ঋণ তখনই করবে যখন কোন উপায় থাকবে না। দ্বিতীয়ত, পিতা সন্তানের ঋণ পরিশোধে বাধ্য নন। এক্ষণে ঋণগ্রস্ত সন্তানের হঠাৎ মৃত্যু হ’লে পিতা নিজের সম্পদ থেকে যদি তার ঋণ পরিশোধ করেন, তাহ’লে এটি হেবা হিসাবে গণ্য হবে না। বরং এটি সন্তানের ওপর পিতার পক্ষ থেকে সহযোগিতা ও ইহসান হিসাবে গণ্য হবে। ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘যখন সন্তানদের একজনের এমন বিশেষ প্রয়োজন দেখা দেয়, যা অন্যের নেই; যেমন তার ওপর আরোপিত কোন ক্ষতিপূরণের ঋণ পরিশোধ করে দেওয়া, তার মোহর পরিশোধ করে দেওয়া...ইত্যাদি। অনুরূপ যদি একজনের প্রয়োজন থাকে, অন্যজনের প্রয়োজন না থাকে, তাহ’লে তার প্রয়োজন অনুযায়ী ব্যয় করা যাবে (আল-ইখতিয়ারাত পৃ. ৫১৬)। এমনকি পিতা তার যাকাতের সম্পদ থেকেও সন্তানের ঋণ পরিশোধ করতে পারবেন (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৮/৪১৬)।

প্রশ্নকারী : মো‘আয্যাম হোসাইন, দেবিদ্বার, কুমিল্লা।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩৮/৭৮) : আমার স্ত্রীকে আমি শারঈ নিয়ম অনুযায়ীই বিবাহ করেছি। কিন্তু তার পূর্বের স্বামী তাকে তালাক দেয়নি। আমাদের সন্তানও আছে। এক্ষণে আমাদের করণীয় কি?
প্রশ্ন (৩৯/৭৯) : মহিলা সমাবেশে পুরুষ বক্তার সালামের জবাব বা পুরুষের কোন প্রশ্নের জবাব মহিলারা সরবে দিতে পারবে কি? - -আবুল কালামকমরগ্রাম, বানিয়াপাড়া, জয়পুরহাট।
প্রশ্ন (১৮/৩৭৮) : তাবলীগ জামা‘আতের একটি বইতে লেখা আছে, বেহেশতে আয়না নামক একটি হূর থাকবে, যার ৭০ হাযার সেবিকা, ৭০ হাযার পোষাক ও ৭০ হাযার সুগন্ধি থাকবে। এছাড়া তার আরো অনেক বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। এর কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (২/৪২) : মুসলমানদের থেকে প্রথমে আমানত নাকি বিনয়-নম্রতা উঠিয়ে নেয়া হবে?
প্রশ্ন (২৮/১০৮) : ইবাদতের শুরুতে মুখে নিয়ত পড়তে হবে, না অন্তরে সংকল্প করলেই যথেষ্ট হবে?
প্রশ্ন (৩২/৭২) : আমি যে বিল্ডিং-এ থাকি সে বিল্ডিং-এ অনেকেই কুকুর পোষে। আর বিল্ডিং-এর ওয়াশিং মেশিনে সবাই কাপড় ওয়াশ করে। আমি যতটুকু জানি কুকুরগুলো তাদের মালিকের কাপড়ে কামড় দেয় অথবা লালা ফেলে বা চাটে। প্রশ্ন হচ্ছে- আমি কি সেই ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করাতে পারব?
প্রশ্ন (৪০/৪০) : আমার তিনজন বিবাহিতা মেয়ে রয়েছে। আমার একটি বাড়ি আছে এবং গ্রামে কিছু জমি আছে। আমি বিগত ২০১৮ সালে আমার বাড়িটা মেয়েদের লিখে দেই। বর্তমানে আমি অসুস্থ। আমার চিকিৎসার জন্য অনেক অর্থ প্রয়োজন। আমি বাড়িটা বিক্রয় করে চিকিৎসার খরচ নির্বাহ করতে চাই। এভাবে দান করার করার পর তা ফিরিয়ে নেয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৩৭/১৯৭) : ইদ্দতকালে নারীরা ছালাত আদায়ের জন্য বেরিয়ে মসজিদে যেতে পারবে কি? - -মুমিনুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১/৪০১) : পিতার অবৈধ সম্পত্তি সন্তান ভোগ করলে গোনাহগার হবে কি?
প্রশ্ন (১৬/৯৬) : কোয়ান্টাম মেথডের কার্যক্রম নিয়ে পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দেখতে পাই। এতে অনেকে বিভ্রান্ত হচ্ছে। এ সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১০/৪১০) : গরু-মহিষ, ছাগল-ভেড়া ইত্যাদি পশুর চামড়া রান্না করে খাওয়া যাবে কি?
প্রশ্ন (৯/৯) : স্বীয় আত্মাকে পাপ কাজে প্ররোচিত হওয়া থেকে বাঁচানোর জন্য করণীয় কি?
আরও
আরও
.