চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২১শে আগস্ট শুক্রবার : অদ্য বিকাল ৪-টা থেকে ৬-টা পর্যন্ত ‘বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ গ্যালারী-১-এ ‘তারুণ্যের আত্মপাঠ ও সমাজচিন্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ‘যুবসংঘ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি ও বাংলা বিভাগের শিক্ষার্থী মুদ্দাছির ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ‘হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড’-এর চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। সেমিনার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগ-এর চেয়ারম্যান মুহাম্মদ আবুবকর ছিদ্দীক। সেমিনারে গবেষণাপত্র পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি আব্দুল্লাহ আল-মুছাদ্দিক।
সেমিনারে আলোচনা পেশ করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকার সাবেক কারিকুলাম বিশেষজ্ঞ ড. মুহাম্মাদ হেদায়েত উল্লাহ, অত্র বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মাদ ওছমান মেহেদী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক যাকারিয়া খান, ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরাম’-এর কেন্দ্রীয় সভাপতি ডা. শওকত হাসান, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আবুল কালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমাদুল্লাহ, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুন নূর, ইসলামী দাঈ ও উদ্যোক্তা আহমাদ আরেফীন, এক্সিস গ্রুপের সিইও ইঞ্জিনিয়ার হাফীযুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ‘যুবসংঘ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক যহূরুল ইসলাম।
আলোচকগণ সমসাময়িক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের আত্মবিকাশ, সামাজিক দায়বদ্ধতা এবং ইসলামী মূল্যবোধের আলোকে সমাজ গঠনে তাদের ভূমিকা নিয়ে গভীর ও তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শেষ অধিবেশনে প্যানেল আলোচনা ও উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন এবং আলোচকবৃন্দ সেগুলোর উত্তর প্রদান করেন।