উত্তর : স্বপ্নে অশ্লীল দৃশ্য দেখার জন্য ব্যক্তি গুনাহগার হবে না। কারণ মানুষ ঘুমের মধ্যে তার স্বপ্নের ওপর নিয়ন্ত্রণ রাখে না। আর রাসূল (ছাঃ) বলেন, ‘তিন ব্যক্তির থেকে (আমল লেখার) কলম উঠিয়ে নেওয়া হয়েছে... তাদের একজন হ’ল ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জেগে ওঠে’ (আবুদাউদ হা/৪৩৯৮; মিশকাত হা/৩২৮৭)। তবে জাগ্রত অবস্থায় যা দেখে, চিন্তা করে বা যে অভ্যাস গড়ে তোলে সে সবকিছু স্বপ্নের ওপর প্রভাব ফেলতে পারে। এগুলোর সাথে বাস্তবে জড়িত থাকলে অবশ্যই সে গুনাহগার হবে। সেই সাথে কুচিন্তা মনে আসলে তা সাধ্যমত দূর করতে হবে। কেননা রাসূল (ছাঃ) বলেন, ‘স্বপ্ন তিন প্রকার : (১) আল্লাহর পক্ষ থেকে সুসংবাদমূলক স্বপ্ন, (২) শয়তানের পক্ষ থেকে দুঃখ দেওয়ার জন্য স্বপ্ন, (৩) মানুষ জাগ্রত অবস্থায় যা নিয়ে বেশী চিন্তা করে, তার প্রতিফলন’ (মুসলিম হা/২২৬৩)। রাত্রিতে শোয়ার সময় চার কুল এবং আয়াতুল কুরসী পড়বেন এবং আল্লাহর কাছে একনিষ্ঠ চিত্তে দো‘আ করবেন, তিনি যেন অন্যায় স্বপ্ন থেকে হেফাযত করেন। এভাবে করতে থাকলে দ্রুত সময়ে অশ্লীল স্বপ্ন থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী।








বিষয়সমূহ: পাপ
প্রশ্ন (১৮/২১৮) :হানাফী মাযহাবের মুছল্লী পাশে দাঁড়ালে পায়ে পা লাগাতে গেলে পা সরিয়ে নেয়। পরে বেয়াদবী বলে আখ্যায়িত করে। এক্ষণে এরূপ মুছল্লী পাশে দাঁড়ালে করণীয় কি?
প্রশ্ন (২৪/২২৪) : ময়ূর, তোতা, টিয়া ইত্যাদি পাখির গোশত খাওয়া যাবে কি? - -আব্দুল গণী, ঢাকা।
প্রশ্ন (২২/৪২২) : আমি ঈদের সময় নানা ব্যস্ততায় সুযোগ থাকা সত্ত্বেও অলসতাবশত ১-২ ওয়াক্ত ছালাত আদায় করিনি। এক্ষণে আমি এর ক্বাযা আদায় করলে আমার গুনাহ মাফ হবে কি? না পুনরায় কালেমা পাঠ করে মুসলিম হ’তে হবে?
প্রশ্ন (৪/২৮৪) : পবিত্র কুরআনে সিজদা কয়টি? এ সিজদা কিভাবে করতে হবে?
প্রশ্ন (৩৩/৪৭৩) : বড় ফোঁড়া হয়ে একটানা পুঁজ-রক্ত বের হচ্ছে।এমতাবস্থায় ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : যে ব্যক্তি ঈমানের সাথে, ছওয়াবের আশায় রামাযানের ছিয়াম পালন করবে এবং তারাবীহর ছালাত আদায় করবে, সে ব্যক্তি পাপ থেকে মুক্ত হয়ে যাবে, যেন সে তার মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ট হয়েছে। উক্ত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (৩২/১১২) : বেড়ানো বা পড়াশুনার উদ্দেশ্যে অমুসলিম দেশে যাওয়ার ক্ষেত্রে শরী‘আতে কোন বাধা আছে কি?
প্রশ্ন (২/৩২২) : ব্যবসার ব্যস্ততার কারণে জামা‘আতে ছালাত আদায়ের পরিবর্তে মাঝে মধ্যে দোকানে বা বাসায় একাকী ছালাত আদায় করলে ছালাত হবে কি?
প্রশ্ন (৩২/৩২) : ছালাতে কিংবা ছালাতের বাইরে হাই উঠলে করণীয় কি? ‘লা-হাওলা ওয়ালা-কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বা আসতাগফিরুল্লাহ’ বলা যাবে কি?
প্রশ্ন (৫/৩২৫) : মৃত ব্যক্তির উদ্দেশ্যে কুরআন খতম করে দো‘আর অনুষ্ঠান করা যাবে কি?
প্রশ্ন (৩৩/২৩৩) : বিতর ছালাত নিয়মিতভাবে কত রাক‘আত পড়া উত্তম? - -মাহমূদুল হাসান, বাগহাটা, নরসিংদী।
প্রশ্ন (৮/২৪৮) : আমার বাড়িতে মুরগীর ফার্ম রয়েছে। এতে কেউ কেউ বিরক্ত বোধ করে। আমার কি কোন গুনাহ হচ্ছে?
আরও
আরও
.