উত্তর : এ মর্মে তাফসীর গ্রন্থসমূহে কিছু বর্ণনা পাওয়া গেলেও সেগুলির সূত্র যঈফ ও মুনকার (সিলসিলা যঈফাহ হা/২৭৯-২৮১)। এছাড়া বিষয়টি কুরআন ও ছহীহ হাদীছেরও বিরোধী। কেননা ঈসা (আঃ) তাঁর পরবর্তী যে নবী সম্পর্কে সুসংবাদ দিয়েছেন তিনি ছিলেন ‘আহমাদ’ (ছাফ ৬১/০৬)। অত্র আয়াতে ঈসার পরে নবী হিসাবে যার নাম উল্লেখ করা হয়েছে তিনি আহমাদ বা মুহাম্মাদ (ছাঃ)। অনুরূপভাবে রাসূল (ছাঃ) বলেন, ‘ঈসা ইবনু মারইয়ামের সাথে সম্পর্কের দিক দিয়ে লোকদের মধ্যে আমিই সর্বোত্তম। কারণ নবীগণ পিতার দিক দিয়ে ভাই ভাই। আমার ও তার মধ্যে কোন নবী নেই’ (বুখারী হা/৩৪৪২;  মুসলিম হা/২৩৬৫, নববী, আল-মাজমূ‘ ২/১০৪-৫)। ইবনু কাছীর (রহঃ) বলেন, এই হাদীছ থেকে প্রমাণিত হয় যে, ঈসা (আঃ)-এর পর খালিদ বিন সিনান নামে কোন নবীর আগমন ঘটেনি, যেমনটি কেউ কেউ বর্ণনা করেছেন (তাফসীর ইবনু কাছীর, তাফসীর আহযাব ৪০ আয়াত)।






প্রশ্ন (৪/২৮৪) : মহিলারা পরপুরুষের সামনে সশব্দে কুরআন তেলাওয়াত করতে পারবে কি?
প্রশ্ন (৩৬/৩৫৬) : স্বামী-স্ত্রী উভয়ের সম্মতিতে কাযী অফিসের মাধ্যমে একত্রে ৩ তালাকের মাধ্যমে ছাড়াছাড়ির ৮ মাস পর তারা পুনরায় একত্রিত হতে পারবে কি?
প্রশ্ন (৩১/৩৫১) : হানাফী মসজিদে ছালাত আদায় করলে ইমামের দ্রুত পড়ার কারণে ছালাতে একাগ্রতা আসে না। তাছাড়া ফজর, যোহর, আছর ছালাত তারা অনেক দেরীতে পড়ে। এক্ষেত্রে একাকী আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৭/৩৮৭) : একাকী ছালাতরত অবস্থায় অর্ধেক ছালাত আদায় করার পর ওযূ ভেঙ্গে গেলে ওযূ করে এসে অবশিষ্ট রাক‘আত না পুরো ছালাত নতুনভাবে আদায় করতে হবে?
প্রশ্ন (২/৩৬২) : ছালাতে সূরা ফাতিহার পর তিনবার আমীন বলা যাবে কি?
প্রশ্ন (৩৭/৪৩৭) : অবিবাহিত ছেলে ও মেয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে মেয়েটি গর্ভবর্তী হ’লে তাদের বিবাহ দিয়ে দেওয়া হয়। এক্ষণে গর্ভাবস্থায় বিবাহ কি জায়েয? আর পেটের সন্তানটির হুকুম কী হবে? - -রহিদুল ইসলাম ফেরদৌসবাগমারা, রাজশাহী।
প্রশ্ন (৬/২৪৬) : প্রচলিত তাবলীগ জামা‘আত যে বিদ‘আতী দল তার কারণ জানিয়ে বাধিত করবেন
প্রশ্ন (২৫/৪৬৫) : দেশে কিছু গরু-ছাগল-মুরগীর ফীড তৈরীর ফ্যাক্টরীতে শূকরের চর্বি, চামড়া, গোশত মিক্স করা হচ্ছে। এই ফীড পশুকে খাওয়ানো ঠিক হবে কি? ঐ পশুর গোশত খাওয়া যাবে কি?
প্রশ্ন (২২/৪৬২):‘আলেমের এক ঘন্টা ইলম চর্চা একজন আবেদের সত্তর বছর ইবাদতের সমান’ মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ? - -শরীফুল ইসলাম, বাঘা, রাজশাহী।
প্রশ্ন (৯/২০৯) : রামাযান মাসে কুরআন খতমের কোন গুরুত্ব রয়েছে কি?
প্রশ্ন (১/৪০১) : হজ্জ পালনকালে জনৈক হাজী অন্য একজনকে কুরবানী করার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু কয়েকদিন পরে জানতে পারেন যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কুরবানী করতে ভুলে গিয়েছেন। এক্ষণে উক্ত হাজীর করণীয় কি?
প্রশ্ন (২১/৬১) : পিতা-মাতার মাঝে গন্ডগোল লাগলে সন্তানের করণীয় কি? - -উম্মে হাসীবারেহাইয়ের চর, চাঁপাই নবাবগঞ্জ।
আরও
আরও
.