উত্তর : জিনদের কে বা কারা পথভ্রষ্ট করেছিল এবং কিভাবে তারা ধ্বংস হয়েছিল সে ব্যাপারে কুরআনে বা হাদীছে কিছু বর্ণিত হয়নি। তবে মানবজাতির পূর্বে যে জিনদের বসবাস ছিল, সেটি ফেরেশতাদের উত্তরে বুঝা যায়। যেমন আল্লাহ বলেন, ‘আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব। তখন তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন, যারা সেখানে কেবল অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই সর্বদা আপনার গুণগান করছি ও আপনার পবিত্রতা বর্ণনা করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি যা জানি, তোমরা তা জানো না’ (বাক্বারাহ ২/৩০)।

আর তারা যে জিন জাতিই ছিল, সেটা অনুমান করা যায়। কেননা মানবজাতির পূর্বে সৃষ্ট ইবলীসের পরিচয় দিয়ে আল্লাহ বলেন, সে ছিল জিনদের অন্তর্ভুক্ত (কাহফ ১৮/৫০)।

ইবনু আববাস (রাঃ) বলেন, যমীনের প্রথম বসবাসকারী হ’ল জিন জাতি। তারা সেখানে বিপর্যয় ঘটায়, রক্তপাত করে ও একে অপরকে হত্যা করে। এদের বিরুদ্ধে ইবলীসকে প্রেরণ করা হয়। পরে ইবলীস ফেরেশতাদের সহায়তায় জিনদের হত্যা করে এবং তাদের কাউকে পাহাড়ী অঞ্চলে তাড়িয়ে দেয় (তাফসীরে তাবারী হা/৬০১; ইবনু কাছীর, তাফসীর বাক্বারাহ ৩০ আয়াত)।






প্রশ্ন (২৬/৬৬) : সমাজে খাৎনাকে কেন্দ্র করে যে সব আচার-অনুষ্ঠান পালন করা হয় সেগুলো কতটুকু শরী‘আতসম্মত?
প্রশ্ন (৩২/১৯২) : জনৈক আলেম বলেন, কারো মৃত্যুর খবরে প্রথমে আল-হামদুলিল্লাহ বলতে হবে তারপর ইন্নালিল্লাহ বলবে। একথার কোন ভিত্তি আছে কি? - -হারূনুর রশীদ, চোরকোল, ঝিনাইদহ।
প্রশ্ন (২/৩৬২) : হজ্জ করার পূর্বে ওমরা পালন করা যাবে কি?
প্রশ্ন (৩৭/৩১৭) : ই‘তিকাফ অবস্থায় মোবাইলে কথা বলা বা কোন আগন্তুক ব্যক্তি সাক্ষাৎ করতে এলে তার সাথে কথা বলা যাবে কি? - -লতীফুর রহমান, বাড্ডা, ঢাকা।
প্রশ্ন (৩/৪০৩) : সরকারী স্কুলের শিক্ষক হওয়ায় আমাকে বাধ্যগত অবস্থায় কোন কোন সময় নির্বাচনী দায়িত্ব পালন করতে হয়। এর বিনিময়ে আমি যে ভাতা পাই তা ভোগ করা আমার জন্য জায়েয হবে কি?
প্রশ্ন (৩৬/১৫৬) : আল্লাহু আকবার বলে ইমামকে সতর্ক করা যাবে কি?
প্রশ্ন (১০/৪১০) : এক ব্যক্তির বিবাহপূর্ব জনৈকা নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল। বিবাহের পর আগের সম্পর্ক থেকে তওবা করা সত্ত্বেও ভুলবশত তার সাথে অপকর্মে লিপ্ত হয়। এখন সে চরম অনুতপ্ত এবং হতাশায় ভুগছে। তওবা করে এর ক্ষমা পাওয়া যাবে কি? অপকর্মের কারণে বিবাহিত স্ত্রীর সাথে সম্পর্কের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (১৭/৯৭) : ওযূ করার পর স্ত্রীকে স্পর্শ করলে ওযূ বা ছিয়াম ভঙ্গ হবে কি?
প্রশ্ন (১/৪১) : কোন কোন ক্ষেত্রে শুকরিয়া সিজদা আদায় করা যায়? রামাযানের ছিয়াম শেষ করতে পারার জন্য শুকরিয়া জানিয়ে এ সিজদা করা যাবে কি? এর জন্য কি ওযূ করা যরূরী?
প্রশ্ন (৩১/৪৩১) : রাসূল (ছাঃ) কতবার কুরবানী করেছিলেন? - -উম্মে হালীমা, ফুলকুঁড়ি, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৩৩/১৫৩) : নবী করীম (ছাঃ)-এর দেহে খাতমে নবুঅতের চিহ্ন কোথায় ছিল এবং তা কেমন ছিল? কোন কোন ছাহাবী তা চুমু দিয়েছিলেন বলে যা প্রচলিত রয়েছে। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (১৯/৫৯) : কোন স্থানে মুসলিম-অমুসলিম উভয় শ্রেণীর লোক থাকলে সেখানে সালাম দেওয়া যাবে কি?
আরও
আরও
.