রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের উদ্যোগে রাবি সিনেট ভবনে গত ২৫ ও ২৬শে জুন দু’দিনব্যাপী অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ (হাফাবা) গবেষণা বিভাগের ৪ জন গবেষক অংশগ্রহণ করেন। উক্ত সম্মেলনে হাফাবা গবেষণা বিভাগের পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব ‘আধুনিক শিক্ষা কাঠামোতে হাদীছ পাঠদানের উদ্ভাবনী পন্থাসমূহ : বাংলাদেশ প্রেক্ষিত’, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ভাইস প্রিন্সিপাল ও হাফাবার সিনিয়র গবেষণা সহকারী ড. নূরুল ইসলাম أحمد حسن الزيات : منهجه في كتابة تاريخ الأدب العربي (আহমাদ হাসান আয-যাইয়াত : আরবী সাহিত্যের ইতিহাস রচনায় তাঁর অনুসৃত পদ্ধতি), হাফাবা গবেষণা সহকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের এম.ফিল গবেষক আব্দুল্লাহ আল-মা‘রূফ ‘বাংলাদেশে আরবী অলংকারশাস্ত্র পাঠদান পদ্ধতি : একটি পর্যালোচনা’ এবং হাফাবা গবেষণা সহকারী ও রাবির ফার্সী বিভাগের পিএইচ.ডি গবেষক আব্দুর রউফ ‘ফারসী ভাষায় কুরআন অনুবাদে শাহ অলিউল্লাহর গৃহীত নীতি : একটি পর্যালোচনা’ শিরোনামে গবেষণাপ্রবন্ধ উপস্থাপন করেন।

‘Issues Around Pedagogy : Teaching- Learning Strategies in Arts and Humanities for the 21st Century’ শীর্ষক এই সম্মেলনে সভাপতিত্ব করেন রাবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকীব। এছাড়া বিদেশী অতিথিদের মধ্যে জাপান, মালয়েশিয়া, নেপাল ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা প্রফেসরগণ উপস্থিত ছিলেন।

উক্ত সম্মেলনে ৯টি ভেন্যুতে ৩৬টি সেশনে মোট ২১৬টি গবেষণাপ্রবন্ধ উপস্থাপিত হয়। এতে ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক অংশগ্রহণ করেন। সম্মেলনে প্রত্যেক প্রবন্ধ উপস্থাপককে সার্টিফিকেট প্রদান করা হয়।







আরও
আরও
.