উত্তর : জন্মদাত্রী মা যেখানেই অবস্থান করুক মায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং সাধ্যমত তার সেবা করতে হবে। মাতৃত্ব একটি স্থায়ী বংশীয় সম্পর্ক এবং তাঁর প্রতি সদাচরণ করা ওয়াজিব। এর মধ্যে তাঁর খোঁজখবর নেওয়া, তাকে আর্থিক সহায়তা করা অন্তর্ভুক্ত। আল্লাহ তা‘আলা পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ বলেন, ‘তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে’ (বনু ইস্রাঈল ১৭/২৩)। তিনি আরও বলেন, ‘আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। ফিরে আসা তো আমারই কাছে’ (লোকমান ৩১/১৪)। তিনি আরও বলেন, ‘আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি’ (আহক্বাফ ৪৬/১৫)। যখন নবী করীম (ছাঃ)-কে জিজ্ঞাসা করা হ’ল হে আল্লাহর রাসূল (ছাঃ)! মানুষের মধ্যে কে আমার কাছে উত্তম সাহচর্য পাওয়ার বেশী হকদার? তিনি বললেন, তোমার মা। লোকটি বললেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি আবারও বললেন, তারপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বললেন, তারপর কে? তিনি বললেন, তোমার বাবা (মুসলিম হা/২৫৪৮)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ, বরিশাল।








প্রশ্ন (১/১২১) : কোন কোন সময় সালাম দেওয়া বা নেওয়া নিষিদ্ধ?
প্রশ্নঃ (২০/২২০) : মহিলারা ইক্বামতের বাক্য জোরে বলবে, না নীরবে চলবে এবং মহিলা জামা‘আতের ক্ষেত্রে ইমাম কোথায় দাঁড়াবে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৯/২৫৯) : জনৈক ইমাম ছালাতের সময় কারো টাখনুর নীচে কাপড় দেখলে পুনরায় ওযূ করে আসতে বলেন। এটা কি ছহীহ হাদীছ সম্মত?
প্রশ্ন (৭/৪০৭) : ঘর-সংসার সামলানো ও স্বামী-সন্তানের সেবা-যত্ন করতে নারী কি বাধ্য? এর শারঈ কোন ভিত্তি আছে কি?
প্রশ্ন (১৩/৪১৩) : জনৈকা প্রাপ্তবয়স্কা হিন্দু নারী ইসলাম গ্রহণ করে অভিভাবককে গোপন করে আমার সাথে বিয়ে করতে চায়। এক্ষেত্রে কোন পদ্ধতিতে বিয়ে করা সঠিক হবে?
প্রশ্ন (৪/৩৬৪) : ছালাতে সালাম ফেরানোর সময় ডানে এবং বামে পূর্ণ মুখ ঘুরিয়ে তারপর সালাম বলতে হবে নাকি সালামের শব্দগুলো উচ্চারণ করতে করতে মুখ ডানে এবং বামে ঘুরাতে হবে? - -মিনহাজ পারভেয, হড়গ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২৮/১৮৮) : মহিলাদেরকে জুম‘আর খুৎবা শুনানোর জন্য মসজিদের ছাদে মাইক দেয়া যাবে কি?
প্রশ্ন (১৩/৪৫৩) : সম্প্রতি কল্লাকাটা নিয়ে সমাজে ব্যাপক আতংক তৈরী হয়েছে। গুজবের কারণে অনেক নিরীহ মানুষকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। এক্ষণে এমন মিথ্যা গুজবে কান দেওয়ার পরিণতি কি এবং গুজব প্রতিরোধে করণীয় কি? - -শায়লা শবনম, ঝিকরগাছা, যশোর।
প্রশ্ন (২২/৩৪২) : সফর অবস্থায় জামা‘আতে ছালাত আদায় করা ওয়াজিব কি? ছালাত জমা করার পরে পুনরায় উক্ত ছালাত জামা‘আতে আদায় করতে হবে কি?
প্রশ্ন (১৩/১৩৩) : জনৈক যুবক-যুবতীর অবৈধ সম্পর্ক থাকার এক পর্যায়ে কয়েকজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতে উভয়ের পিতা-মাতার অগোচরে এবং তাদের অনুমতি ছাড়াই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এতে কোন মোহরানা ছিল না, নির্ধারিত কোন কাযীও ছিল না। কেবল এক বন্ধু তাদের বিবাহের কবুল পড়িয়ে দেয়। পরবর্তীতে তাদের মধ্যে কোন শারীরিক সম্পর্ক ছাড়াই তাদের সম্পর্ক শেষ হয়। বর্তমানে তারা পৃথকভাবে বিবাহিত এবং স্বামী-সন্তানসহ সংসার করছে। এক্ষণে আগের বিবাহ হয়েছিল কি?
প্রশ্ন (১৭/২৯৭) : জুতা-স্যান্ডেল পরার বিধান সম্পর্কে জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৪/৪০৪) : একই ইমাম একাধিক স্থানে ঈদের জামা‘আতে ইমামতি করতে পারবে কি?
আরও
আরও
.