উত্তর : জুম‘আর খুৎবায় হাত তোলা শরী‘আত সম্মত নয়। ইমামের জন্যও নয়, মুক্তাদীদের জন্যও নয়। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) এটি করেননি এবং তাঁর পরবর্তী খোলাফায়ে রাশেদীনের আমলেও এমন ছিল না। তবে ইমাম যদি জুম‘আর খুৎবায় বৃষ্টির জন্য প্রার্থনা করেন, তবে তাঁর ও মুক্তাদীদের জন্য হাত তোলা শরী‘আত সম্মত। কেননা নবী করীম (ছাঃ) যখন জুম‘আর খুৎবায় বৃষ্টি প্রার্থনার দো‘আ করেছিলেন, তখন তিনি হাত তুলেছিলেন এবং উপস্থিত লোকেরাও তাদের হাত তুলেছিলেন (মাজমূ‘ ফাতাওয়া ৩০/২৪৯-৫০; ফাতাওয়া ইসলামিয়া ১/৪২৭)। শায়েখ ওছায়মীন (রহঃ) বলেন, বৃষ্টি প্রার্থনার দো‘আ ছাড়া অন্য কোন কারণে জুম‘আর খুৎবার সময় হাত তোলা যাবে না’(ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২৪/০২)।

প্রশ্নকারী : সাইফুল্লাহ, রিয়াদ, সঊদী আরব।








বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (২৯/১৮৯) : খাবার পাত্র চেটে খাওয়া সুন্নাত। এক্ষণে কেউ হাত দিয়ে না চেটে জিহবা দিয়ে চেটে খেলে সুন্নাত আদায় হবে কি?
প্রশ্ন (৩৪/৭৪) : মহিলারা ফরয ছালাত একাকী বা ক্বাযা আদায়ের সময় আযান বা ইক্বামত দিতে পারে কি?
প্রশ্ন (১/১৬১) : জানাযার ছালাতে মাসবূক কিভাবে ছুটে যাওয়া ছালাতের ক্বাযা আদায় করবে?
প্রশ্ন (১/৩২১) : সূরা ইবরাহীমের ২৪ নং আয়াতের তাফসীর জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৮/২০৮) : আযানের সময় বা আযানের পর দো‘আ কবুল হয় কি? সেক্ষেত্রে আযানের সময় আযানের উত্তর প্রদান ও দো‘আ করার মধ্যে সমন্বয় হবে কিভাবে?
প্রশ্ন (৩২/৩২) : জনৈক ব্যক্তি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) জান্নাতে প্রবেশের জন্য সর্বপ্রথম দরজা খুলবেন। এ বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (২৮/২৮) : অনেক গর্ভবতী মহিলা রাত্রে ঘর হতে বের হওয়ার সময় জিন-ভূতের আছর হতে রক্ষা পাওয়ার জন্য হাতে আগুন, ম্যাচ কিংবা লোহা জাতীয় কোন জিনিষ নিয়ে বের হয়। এটা কি জায়েয?
প্রশ্ন (১৪/৯৪) : জনৈক ব্যক্তি বলেন, এই দুনিয়ায় ওলীগণ আমাদের সাহায্যকারী। তারা আমাদের বিপদে সাহায্য করে থাকেন যেমন আব্দুল ক্বাদের জীলানী (রহঃ)। তারা দলীল হিসাবে সূরা মায়েদাহ ৫৫ আয়াতটি পেশ করে থাকে। এই বক্তব্যের কোন সত্যতা আছে কি? - -নূর জাহান বেগম, কালিয়াকৈর, গাযীপুর।
প্রশ্ন (২২/১৮২) : সূরা নিসা ১১৭ নং আয়াতের ব্যাখ্যা জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৬/৩০৬) : জনৈক আলেম বলেন, মোযা পরা অবস্থায় প্যান্ট, পায়জামা লুঙ্গী টাখনুর নীচে গেলে কোন সমস্যা নেই। উক্ত দাবী কি সঠিক।
প্রশ্ন (২৬/২৬৬) : ক্যাথেটার লাগানো অবস্থায় মসজিদে গিয়ে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৬/২৭৬) : মহিলারা একজন পুরুষের ইমামতিতে মসজিদে ঈদের ছালাত আদায় করতে পারবে কি?
আরও
আরও
.