উত্তর : মামী শ্বাশুড়ি বা খালা শ্বাশুড়ি মাহরামের অন্তর্ভুক্ত নয়। এদের সাথে নির্জনবাস বা সফর জায়েয নয়। তবে স্ত্রী থাকা অবস্থায় তার মামী, খালা বা তার বোনকে বিবাহ করা যাবে না। এক্ষেত্রে তারা সাময়িক মাহরাম। রাসূল (ছাঃ) বলেন, তোমরা কোন স্ত্রীলোককে তার ফুফু বা তার ভাইয়ের মেয়ের সাথে একত্রে বিবাহ করবে না। আর কোন স্ত্রীলোককে তার খালার সাথে অথবা খালাকে তার বোনের সাথে একত্রে বিবাহ করবে না। আর তোমরা বড় (বোন)-কে, ছোট (বোনের) উপর এবং ছোট (বোন)-কে বড় (বোনের)  উপর বিবাহ করবে না (অর্থাৎ দুই বোনকে একত্রে বিবাহ  করবে না) (বুখারী হা/৫১১০; আবুদাউদ হা/২০৬৫)।






প্রশ্ন (৭/৪৪৭) : আমার স্বামীর কিছু অনৈতিক কর্মকান্ডের জন্য মাঝে মাঝে তার সাথে ঝগড়া হয়। একসময় আমি তার উপর অভিশাপ দেই যেন ঈমানহারা অবস্থায় তার মৃত্যু হয়। এরূপ অভিশাপ দেওয়া জায়েয কি? এর কোন কার্যকারিতা আছে কি? - -বিউটি বেগম, ময়মনসিংহ।
প্রশ্ন (২১/৩৬১) : আমি ছালাত, ছিয়াম সহ নিয়মিত সৎআমলে অভ্যস্ত। কিন্তু কিছুদিন থেকে হস্তমৈথুনে জড়িয়ে পড়েছি। কোনভাবেই এথেকে বিরত থাকতে পারছি না। এর বিধান কি এবং এথেকে বাঁচার জন্য কোন আমল বা দো‘আ আছে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ফুলবাড়ী, ময়মনসিংহ।
প্রশ্ন (৩০/৭০) : আইনের ছাত্র হিসাবে আমার ইচ্ছা বিচারক হিসাবে ক্যারিয়ার গড়া এবং সততার সাথে বিচারকার্য পরিচালনা করা। কিন্তু অধিকাংশ আলেম এ ব্যাপারে নিরুৎসাহিত করেন অথবা হারাম বলেন। অথচ এভাবে এড়িয়ে গেলে তো একসময় কেবল দেশের অমুসলিম নাগরিকরাই বিচারক হবে। যেটা আমাদের জন্য আরো ক্ষতির কারণ হবে। এক্ষণে পেশাটি কেন হারাম সে বিষয়ে বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (৪/৩২৪) : বিভিন্ন তরীকা ও মাযহাবে বিভক্ত মুসলিম মিল্লাতের জন্য ‘ওয়া‘তাছিমু বিহাবলিল্লা-হি জামী‘আওঁ ওয়ালা তাফাররাকূ’ এ আয়াতের নির্দেশ কিভাবে বাস্তবায়িত হবে?
প্রশ্ন (১৯/২১৯) : টয়লেটের মধ্যে ওযূ করার পূর্বে বিসমিল্লাহ বলা যাবে কি? - ইঞ্জিনিয়ার আমজাদ, মির্জাপুর, রাজশাহী।
প্রশ্ন (১৮/৪১৮) : হাদীছে এসেছে যে, ক্বিয়ামত জুম‘আর দিনে সংঘটিত হবে। প্রশ্ন হ’ল পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু জুম‘আর দিন একসাথে শুরু হয় না, তাহ’লে কোন দেশের সময় অনুযায়ী জুম‘আর দিন ধরা হবে?
প্রশ্ন (৩৩/৩৩) : রাসূল (ছাঃ) আরবী ভাষায় খুৎবা দিতেন। এক্ষণে কোন দলীলের আলোকে বাংলা ভাষায় খুৎবা দেওয়া যাবে?
প্রশ্ন (২১/৪৬১) : হজ্জকারী ব্যক্তির নামের শুরুতে ‘আলহাজ্জ’ বা ‘হাজী’ লেখা হয় কেন? এগুলো লেখা যাবে কি?
প্রশ্ন (২৩/৪২৩) : প্রবাসী স্বামী বছরের পর বছর আমাকে ছেড়ে প্রবাসে রয়েছেন। শারীরিক ও মানসিক দিক থেকে আমি দারুণভাবে বিপর্যস্ত। আমার অধিকার নষ্টের কারণে স্বামী কি গোনাহগার হবেন? এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (১৪/৫৪) : মোযার উপর মাসাহ করার হুকুম ও শর্ত কী?
প্রশ্ন (৩/৮৩) : সূদখোর কি চিরস্থায়ী জাহান্নামী? - -আহসানুল্লাহ, নওহাটা, রাজশাহী।
প্রশ্ন (৪০/২৮০) : আমরা সীমিত অর্থের মালিকদের সুবিধার্থে তাদের জমিতে ভবন নির্মাণ করে দেই। প্রথমেই আমরা মোট খরচ হিসাব করি। এরপর ভবন তৈরীর সূচনায় জমির মালিকের নিকট থেকে ২০% অর্থ নিয়ে কাজ শুরু করি। তারপর তারা কিস্তিতে বাকী অর্থ পরিশোধ করবে। এক্ষণে এধরনের ব্যবসায় শরী‘আতে কোন বাধা আছে কি? - -পরিচালক, সেফ হোম প্রকল্পলাইফওয়ে ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ঢাকা।
আরও
আরও
.