উত্তর : পাকা চুল বা দাড়িতে মেহেদী ব্যবহার করে রং পরিবর্তন করা জায়েয। তবে শর্ত হ’ল তা যেন সরাসরি কালো রঙের না হয়। যখন আবুবকর (রাঃ)-এর পিতা নবী করীম (ছাঃ)-এর নিকট আসলেন এবং তাঁর মাথা ও দাড়ির চুল ধবধবে সাদা ছিল, তখন নবী করীম (ছাঃ) তাঁকে রঙ করার নির্দেশ দিলেন এবং বললেন, ‘তবে তোমরা কালো রঙ পরিহার কর’ (মুসলিম হা/২১০২; মিশকাত হা/৪৪২৪)। রাসূল (ছাঃ) বলেছেন, ‘শেষ যামানায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে, যারা কবুতরের বুকের মত কালো রঙ দিয়ে চুল/দাড়ি রঞ্জিত করবে; তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের সুঘ্রাণও পাবে না’ (আবূদাউদ হা/৪২১২; মিশকাত হা/৪৪৫২; ছহীহুল জামে‘ হা/৮১৫৩)।

প্রশ্নকারী : শরীফুল ইসলাম, দৌলতপুর, কুষ্টিয়া।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (১১/৪১১) : প্রত্যেক ওযূ শেষে লজ্জাস্থানে পানি ছিটানো নারী-পুরুষ সকলের জন্য যরূরী কি? - নাম প্রকাশে অনিচ্ছুক, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১০/২৫০) : ভাইয়ের সামর্থ্য না থাকায় তার বিবাহের খরচ আমার নিজস্ব আয় থেকে করতে চাচ্ছি। কিন্তু আমার স্বামী তাতে বাধা দিচ্ছেন। এখন আমার করণীয় কি?
প্রশ্ন (১৬/৪৫৬) : এমএক্সএন হারবালের ডিলার হিসাবে ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (২৯/১০৯) : মসজিদের পাশে মসজিদের কিছু খালি জমি আছে, যেখানে এলাকার যুবকেরা খেলাধুলা করে, সিগারেট ও গাজা সেবন করে। মসজিদ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নিলে তারা গোনাহগার হবে কি?
প্রশ্ন (১০/৯০) : আমাদের এলাকার হিন্দু এমপি মসজিদে ১ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এক্ষণে মসজিদের দেয়ালে তার নামে নেমপ্লেট বসানো যাবে কি?
প্রশ্ন (২/৩৬২) : বর্তমান বিশ্বে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, তার কারণ কি? এক্ষেত্রে আমাদের করণীয় কি?
প্রশ্ন (০৫/৩৬৫) : এসিড বা অন্য কোন দাহ্য পদার্থ দিয়ে ঘাস বা ফসল পোড়ানোয় শরী‘আতে কোন বাধা আছে কি? - আব্দুস সাত্তার, সৈয়দপুর।
প্রশ্ন (৩৮/৩৮) : সরকারী চাকুরীজীবিদেরকে বেতনের একটা নির্ধারিত অংশ প্রতি মাসে ভবিষ্যৎ তহবিলে বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। চাকরী শেষে ২৫/৩০ বছরের ঐ টাকা সরকার ফেরত দিয়ে থাকে। ২৫/৩০ বছর পূর্ব থেকে যে টাকা জমা রাখা হয়, অবমূল্যায়নের কারণে মূল টাকার প্রায় ৮/১০ ভাগ কমে যায়। এর ক্ষতিপূরণ হিসাবে সরকার সূদ প্রদান করে থাকে। এই সূদ গ্রহণ করা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩৩/২৩৩) : জনৈক আলেম হাদীছ বর্ণনা করেন, যে ব্যক্তি পরহেযগার আলেমের পিছনে ছালাত আদায় করল সে যেন নবীর পিছনে ছালাত আদায় করল। উক্ত হাদীছটি ছহীহ কি?
প্রশ্ন (৭/৮৭) : হারাম পশুর প্রক্রিয়াজাতকৃত অংশ বিভিন্ন খাদ্যে ব্যবহার করা হ’লে তা খাওয়া জায়েয হবে কি? যেমন ফালুদায় ব্যবহৃত জিলেটিন শূকরের চর্বি থেকে তৈরী করা হয় বলে জানা যায়।
প্রশ্ন (৩৩/৩৩) : আমি সঊদী আরবে এসে একটি চাকরীর জন্য দাড়ি কাটতে বলায় আমি রাযী হইনি। পরে ১ মাস কাজ বিহীন বসে থাকার পর পরিবারের চাপে আমি দাড়ি কেটে ফেলি এবং কাজে যোগ দেই। বর্তমানে আমি যে উপার্জন করছি, তা আমার জন্য হালাল হবে কি?
প্রশ্ন (৪০/৪৪০) : পল্লী চিকিৎসক হিসাবে আমাকে অনেক সময় মহিলা রোগীকে ইনজেকশন দিতে হয়, হাত বা কোমরের কাপড় সরিয়ে পুশ করতে হয়। এটা জায়েয হবে কি?
আরও
আরও
.