উত্তর : একটি হাদীছে বিনয় ও নম্রতার কথা বলা হয়েছে যা অন্তরের ইলমের সাথে সম্পর্কিত (ত্বাবারাণী কাবীর ৭/৩৫৪, শাদ্দাদ বিন আউস কর্তৃক বর্ণিত হাদীছ মওকূফ) এবং অপর হাদীছে আমানতের কথা বলা হয়েছে যা আমল ও আখলাকের সাথে সম্পর্কিত (মুছান্নাফ ইবনু আবী শায়বা, ২০/১৪৫, আব্দুল্লাহ ইবন মাসঊদ (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীছ মওকূফ)। এর ব্যাখ্যা হ’ল, অন্তরের সাথে সম্পর্কিত বিষয়ের মধ্যে বিনয়-নম্রতা উঠিয়ে নেওয়া হবে এবং আমলের সাথে সম্পর্কিত বিষয়ের মধ্যে প্রথম আমানত উঠিয়ে নেওয়া হবে। সুতরাং উভয় হাদীছের মধ্যে কোন বিরোধ নেই। ইমাম ত্বাহাবী (রহঃ) বলেন, মুসলমানদের মধ্য যদি বিনয়-নম্রতা না থাকে তাহ’লে তাদের সাথে নিষ্ঠুরতা ও দাম্ভিকতা থাকে। আর আমরা তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই (শরহ মুশকিলুল আছার ১/২৮২)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ রাযীন, নিয়ামতপুর, নওগাঁ।








বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (২১/৪৬১) : নিয়মিত লেখা-পড়া না করার কারণে শৈশবে আমার পিতা আমাকে রাগের মাথায় বলেছিলেন যে, পড়াশুনা না করলে রাখালের সাথে বিয়ে দিয়ে দিব। কিন্তু সেখানে উপস্থিত রাখাল কিছু বলেনি। বরং আমি আমার পিতার কথার প্রতিবাদ করেছিলাম। বর্তমানে শৈশবের ঐ কথাটি মনে করে আমি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি। এমনকি মানসিক রোগী হয়ে গেছি? উক্ত কথার কারণে বিবাহ কি সম্পন্ন হয়েছিল? যেহেতু হাদীছে বিবাহ, তালাক ও রাজা‘আত নিয়ে হাসি-তামাশা করতে নিষেধ করা হয়েছে। আর হাসি-তামাশা করে বললেও উক্ত তিনটি বিষয় সম্পন্ন হয়ে যায় বলে হাদীছে উল্লেখিত হয়েছে। ঐ বিবাহ সম্পন্ন হয়ে থাকলে এক্ষণে আমার করণীয় কি? - -নাম প্রকাশে অনিচ্ছুকবিশ্বনাথপুর, শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৬/২৫৬) : পহেলা বৈশাখ উদযাপনে শরী‘আতে কোন বাধা আছে কি? এ উপলক্ষ্যে আয়োজিত মেলা থেকে কাপড়-চোপড় কেনা যাবে কি? - আবুল কালাম কুমিল্লা।
প্রশ্ন (৩৪/৩১৪) : করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে কুনুতে নাযেলা পাঠ করা যাবে কি? - -শামসুল আলম, নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩৩/২৭৩) : ঘরে প্রবেশ করার সময় ঘরে কেউ না থাকলে সালাম প্রদানের প্রয়োজন আছে কি?
প্রশ্ন (১৭/৫৭) : মসজিদের জমি কবরস্থানের জমির সাথে বদল করা যাবে কি? যেমন রাস্তার পার্শ্বে কবরস্থান আর মাঠে মসজিদের জমি আছে। এক্ষণে কবরস্থানের কিছু জমির সাথে মসজিদের জমি বদল করে কবরস্থানের জমিতে মসজিদ করা যাবে কি?
প্রশ্ন (৪/৪৪) : ভাগ্যে তো সবকিছু আছেই। আর তা অবশ্যই ঘটবে। অতএব চেষ্টা-প্রচেষ্টার প্রয়োজন কি? বিষয়টি স্পষ্ট করে বাধিত করবেন।
প্রশ্ন (৩০/১১০) : ছহীহ বুখারীর বর্ণনায় দেখা যায়, রাসূল (ছাঃ) বলেন, ‘আমি ঈসা, মূসা ও ইউনুসকে দেখছি যে, তারা তালবিয়া পাঠরত অবস্থায় তাওয়াফ করছেন। এভাবে দাজ্জালকেও দেখলাম’। এই হাদীছের ব্যাখ্যা কী? - -আবুল কাসেম মুরাদ, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩০/৩৫০) : জনৈকা মহিলা স্বামীর বাড়িতে শ্বশুর বাড়ীর আত্মীয়-স্বজনের সাথে একত্রে থাকে। সেখানে তাকে নানা কটূ কথা, অন্যায় আচরণ ও অপমান সইতে হয়। স্বামী কেবলই মানিয়ে চলতে বলে। সেকারণ স্ত্রী যদি স্বামীর নির্জনবাসের আহবানকে প্রত্যাখ্যান করে এবং আলাদা বাসায় বসবাস করতে চায় তবে সে গুনাহগার হবে কি?
প্রশ্ন (৩৩/৭৩) : রোহিঙ্গা শরণার্থীদের মুহাজির বলা যাবে কি? - -ফরহাদ, টিকাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (২৫/৬৫) : আমার স্বামী প্রবাসে থাকেন। আমার এক ভুলের কারণে উনি ঠান্ডা মাথায় জেনে-বুঝে আমাকে এক তালাক দেন। তখন আমি ঋতু অবস্থায় ছিলাম। উনি সেটা জানতেন না। এমতাবস্থায় উক্ত তালাক পতিত হয়েছে কি?
প্রশ্ন (২০/১০০) : আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। আমাকে প্রতি মাসে ট্যাক্স ফ্রি সিগারেট দেয় খাওয়ার জন্য। কিন্তু আমি সিগারেট খাই না। অন্যকেও দেই না। এমতাবস্থায় তা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারব কি?
প্রশ্ন (১/৩৬১) : আমার স্ত্রীর ৪ ভরি ৫ আনা স্বর্ণ ও দেড় লক্ষ টাকা এবং আমার অবিবাহিত মেয়ের ১ ভরি ১ আনা স্বর্ণ আছে। অন্যদিকে আমি ঋণগ্রস্ত এবং স্ত্রী ও মেয়ের কোন আয় নেই। এক্ষণে তাদের সম্পদ যাকাতযোগ্য কি? যাকাত দিতে হ’লে কার উপর দেয়া ফরয?
আরও
আরও
.