উত্তর :প্রথমত যদি কোন যুবক-যুবতীর বিয়ে অলী ও দু’জন সাক্ষীর উপস্থিতিতে হয়ে থাকে, তাহ’লে সেই বিয়ে শারঈ দৃষ্টিতে সঠিক এবং তাদের পরবর্তী তালাক শারঈ পন্থায় সংঘটিত হয়ে থাকলে তা কার্যকর হবে (ছহীহুল জামে‘ হা/৭৫৫৭)। দ্বিতীয়ত যদি বিয়েতে অলী ও সাক্ষী কিংবা কেবল অলী না থাকে, তাহ’লে বিয়েটি শরী‘আতের দৃষ্টিতে বাতিল, ফলে তালাকেরও প্রশ্ন আসে না। তৃতীয়ত বিয়ে যদি রাষ্ট্রীয় কোন প্রতিনিধির মাধ্যমে যথাযথ পন্থায় হয়ে থাকে তাহ’লে তা শিবহে নিকাহ তথা বৈধ বিবাহের সাদৃশ্যপূর্ণ হিসাবে গণ্য হবে এবং তালাকের বিধান কার্যকর হবে। এক্ষণে প্রথম এবং তৃতীয় পন্থায় বিবাহ হয়ে থাকলে তা বৈধ বিবাহ হিসাবে গণ্য হবে। আর তিন মাসে তিন তালাক দিয়ে থাকলে তা কার্যকর হবে। এমতাবস্থায় তার সাথে সরাসরি বিবাহের সুযোগ নেই। আর দ্বিতীয় পন্থায় বিয়ে হয়ে থাকলে বা শরী‘আত সম্মত পন্থায় এক বা দুই তালাক দিয়ে থাকলে এবং ইদ্দত অতিক্রম করলে বৈধ অলীর অনুমতি সাপেক্ষে নতুনভাবে বিবাহের মাধ্যমে সংসার করতে পারে (ইবনুল ক্বাইয়িম, ই‘লামুল মুআক্কিঈন ৪/৯০; উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১২/৯৪)।

প্রশ্নকারী : হাসান, ঢাকা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (১৩/৯৩) : স্বামীর মৃত্যুর পর স্ত্রীর অভিভাবক কে? পুত্র, জামাই না অন্য কেউ। সেক্ষেত্রে তিনি কি তার পুত্রের কথা অনুযায়ী চলতে বাধ্য থাকবেন? জামাই যদি তার অধিক পসন্দের হন এবং তিনি জামাইয়ের কথা মত চলেন সেটা জায়েয হবে কি?
প্রশ্ন (২০/৬০) : আমরা ৫ ভাই-বোন। পিতা তার সমস্ত সম্পদ সহ পৃথকভাবে ১০ বিঘা জমি ক্রয় করে আমার নামে লিখে দিয়ে মারা গেছেন। এক্ষণে এর দায় আমার না পিতার উপর বর্তাবে। এ দায় থেকে মুক্তির উপায় কি?
প্রশ্ন (১৯/২৯৯) : সাহারীর আযান কি শুধু রামাযান মাসে না সারা বছর দেওয়া যাবে? - -আবু তাহেরশাজাহানপুর, বগুড়া।
প্রশ্ন (২৭/২৬৭) : হাদীছে ছালাতুয যুহার দুই রাক‘আত ছালাতকে ছাদাক্বা বলা হয়েছে। তাহ’লে উক্ত দুই রাক‘আত ছালাত আদায় করে কারো নামে ছাদাক্বা করা যাবে কি? - -আলমগীর হোসেনরাজশাহী ক্যান্টনমেন্ট, রাজশাহী।
প্রশ্ন (২১/৩৮১) : নাবালক শিশু কুরআন মুখস্থে ও পড়ায় অধিক যোগ্য হলে ফরয বা নফল ছালাতে ইমামতি করতে পারবে কি? - নাছিরুদ্দীন, খুলনা।
প্রশ্ন (২৮/৩৪৮) : বিভিন্ন ইতিহাস গ্রন্থে দেখা যায়, আবুবকর (রাঃ) ফাতিমা (রাঃ)-কে মারার জন্য কুনফুয নামক এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন। তার ছড়ির আঘাতে ফাতেমার গর্ভপাত হয়ে যায় এবং এর প্রভাবেই তিনি মারা যান। এই ঘটনার কোন সত্যতা আছে কি? - -আলতাফ হোসাইন, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩৭/১৫৭) : জিনিসপত্র নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয় করা জায়েয আছে কি? - -মোবারক হোসাইন, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৩৬/২৭৬) : কুরআন মুখস্থ করে ভুলে গেলে সে ক্বিয়ামতের দিন হাত-পা কাটা অবস্থায় উঠবে মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই।
প্রশ্ন (১/৩২১) : তাহাজ্জুদের ছালাত আদায় করা কতটুকু গুরুত্বপূর্ণ? একবার শুরু করার পর ছেড়ে দিলে গুনাহগার হ’তে হবে কি? - -মতীউর রহমান, পাবনা।
প্রশ্ন (৭/২০৭) : সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে পুরুষ বা নারী তার কালো দাড়ি ও চুলে কালো ব্যতীত অন্য রং দ্বারা রঙ্গিন করতে পারবে কি?
প্রশ্ন (১৬/১৩৬) : বিধর্মীদের সাথে অংশীদারী ভিত্তিতে ব্যবসা করা যাবে কি?
প্রশ্ন (৩৪/৩৫৪) : জনৈক ব্যক্তি রামাযান মাসে ৪০০/৫০০ ছায়েমকে ইফতার করাবেন বলে নিয়ত করেছেন। এরূপ নিয়ত করা কি শরী‘আত সম্মত? - -রবীউল আলম, নরসিংদী।
আরও
আরও
.