উত্তর : দাম্পত্য জীবনে স্থিতিশীলতা ও মানসিক প্রশান্তি আনার উল্লেখযোগ্য কয়েকটি উপায়- (১) বাস্তবতাকে মেনে নিয়ে তা ধৈর্য ও প্রজ্ঞার সাথে ধীরে ধীরে উন্নতির চেষ্টা করা। (২) আল্লাহভীতি এবং উত্তম আচরণের মাধ্যমে মানসিক স্থিরতা আনার চেষ্টা করা। (৩) ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এবং মানুষ হিসাবে স্ত্রীর প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা। আল্লাহ বলেন, ‘তোমরা তাদের সাথে সদাচরণ কর। আর যদি তোমরা তাদের অপসন্দ কর, তবে হ’তে পারে তোমরা কোন বস্ত্ত অপসন্দ করছো, কিন্তু আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন’ (নিসা ৪/১৯)। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘কোন মুমিন পুরুষ যেন কোন মুমিন নারীকে (নিজের স্ত্রীকে) ঘৃণা না করে। যদি সে তার কোন একটি আচরণ বা চরিত্রে অসন্তুষ্ট হয়, তবে তার অন্য কোন আচরণে সে সন্তুষ্ট হবে’ (মুসলিম হা/১৪৬৯)। তবে স্বামী তাকে কোনভাবেই মেনে নিতে না পারলে সে তাকে তালাক দিতে পারে বা তাকে রেখেই আরেকটি বিবাহ করতে পারে। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর যদি তারা পৃথক হয়ে যায়, আল্লাহ উভয়কে নিজের অনুগ্রহ থেকে অভাবমুক্ত করে দেবেন (নিসা ৪/১৩০)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৮/২৪৮) : জনৈক বক্তা বলেন, কোন ব্যক্তি যদি গোনাহ করে, তাহ’লে গোনাহ লেখক ফেরেশতা ছয় ঘন্টা অপেক্ষা করে। এর মধ্যে যদি সে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তাহ’লে উক্ত গোনাহ লেখা হয় না। আর তওবা না করলে একটি গোনাহ লেখা হয়। উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই। - -জাহিদ হাসান রাজীব, মোহনপুর, রাজশাহী।
প্রশ্ন (৬/৩২৬) : আমরা ফলমূল বা খাদ্যদ্রব্য ক্রয় করতে গিয়ে অনেক সময় পরীক্ষা করার জন্য ফল মালিকের অনুমতি ব্যতীত ১/২টি ফল খেয়ে থাকি। এভাবে অনুমতি ব্যতীত ফল খাওয়া গুনাহ হবে কি?
প্রশ্ন (১১/৪১১) : জনৈকা মহিলা রাগের মাথায় কাযী অফিসে গিয়ে স্বামীকে ডিভোর্স দেয় তথা খোলা‘ করে বিবাহ বিচ্ছেদ ঘটায়। কিন্তু পরক্ষণেই অনুতপ্ত হয়ে স্বামীর নিকট ফেরত যেতে চায়। এক্ষণে ইদ্দত পালন না করেই প্রথম স্বামীর সাথে সংসার করতে পারবে কি?
প্রশ্ন (১৬/২১৬) : খাবার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মুসলমানদের বা অমুসলিমদের অগ্রাধিকার দিতে হবে এরূপ কোন শারঈ নির্দেশনা আছে কি?
প্রশ্ন (৪০/২৮০) : দেশের প্রায় ৯০ ভাগ লেখকই লিখেছেন যে, রাসূল (ছাঃ)-এর জন্ম তারিখ ১২ রবীউল আউয়াল। কিন্তু মাওলানা ছফিউর রহমান তাঁর ‘আর-রাহীকুল মাখতূম’ গ্রন্থে ৯ রবীউল আউয়াল লিখেছেন। কোনটি সঠিক?
প্রশ্ন (১৯/২১৯) : ক্বিয়ামতের দিন বিচার হওয়ার পর মানুষকে জান্নাত বা জাহান্নামে দেওয়ার পর পৃথিবীর কি হবে? আল্লাহ কি আবার মানুষ ও নবী-রাসূল পৃথিবীতে পাঠাবেন নাকি ক্বিয়ামতের পর পৃথিবী মানবশূন্য থেকে যাবে? - -আব্দুল্লাহ ছাকিব, কল্যাণপুর, ঢাকা।
প্রশ্ন (১৭/১৭) : ইমাম আবু হানীফা কি তাবেঈ ছিলেন? তিনি কতজন ছাহাবীর সাক্ষাৎ লাভ করেন? তিনি কি হাদীছ সংগ্রহ ও সংকলন করেছিলেন? আমলের ক্ষেত্রে কুতুবুস সিত্তার চেয়ে ইমাম আবু হানীফার মতামত অধিক গ্রহণযোগ্য হবে কি?
প্রশ্ন (১৫/৩৩৫) : নবী করীম (ছাঃ) বা কোন ছাহাবী হ’তে ইমাম আবু হানীফা (রহঃ)-এর আগমন সম্পর্কে কোন ভবিষ্যদ্বাণী আছে কি? - -ওমর ফারূক, মিরপুর-১, ঢাকা।
প্রশ্ন (১৪/২১৪) : জামা‘আত শেষ হওয়ার পর আগত কোন মুছল্লীর সাথে প্রথম জামা‘আতের কোন মুছল্লী পুনরায় তার সাথে জামা‘আত করে ছালাত আদায় করতে পারবে কি? এটা কোন্ প্রকারের ছালাত হিসাবে গণ্য হবে?
প্রশ্ন (১১/৫১) : প্রসবকালীন অথবা গর্ভকালীন মৃত্যুবরণকারী মা শহীদের মর্যাদা পাবেন কি?
প্রশ্ন (১৭/১৭৭) : মসজিদে আযান দিয়ে কোন মুছল্লী না আসায় একাকী ছালাত আদায় করলে জামা‘আতের নেকী পাওয়া যাবে কি?
প্রশ্ন (১৭/১৭৭) : স্ত্রী স্বামীকে নাম ধরে ডাকতে পারে কি?
আরও
আরও
.