উত্তর : যাবে না। কারণ ব্যবসা লাভ লোকসানের ভিত্তিতে চলে। তবে যদি বলা হয় লাভ হলে ৩০% লভ্যাংশ প্রদান করা হবে এবং লোকসান হ’লে বিনিয়োগ অনুসারে লোকসান নিতে হবে তাহ’লে চুক্তি জায়েয হবে। কারণ শরী‘আতে যৌথ ব্যবসার পদ্ধতি দু’টি- (১) মুশারাকা : দুই বা ততোধিক ব্যক্তি বিনিয়োগ করবে এবং বিনিয়োগের পরিমাণ অনুযায়ী লাভ-লোকসান বণ্টিত হবে (বুখারী হা/২৪৯৮; আবুদাউদ হা/৩৩৮৩; দারাকুৎনী হা/২৯৩৩)। (২) মুযারাবা : একজনের অর্থে অপরজন ব্যবসা করবে। লভ্যাংশ চুক্তি অনুপাতে উভয়ের মধ্যে বণ্টিত হবে (ইবনু মাজাহ হা/২২৮৯)। ইবনু কুদামা বলেন, এক্ষেত্রে ব্যবসায়ী লোকসানের ভাগিদার হবে না, কেবল বিনিয়োগকারী হবে। তবে লাভের ক্ষেত্রে উভয়ে সমঝোতা মোতাবেক শরীক হবে। এক্ষেত্রে বিদ্বানগণের মধ্যে কোন মতভেদ আছে বলে আমরা জানি না (মুগনী ৫/২৭-২৮, ৫/৪৯, ৫১)। বিনিয়োগকারী এককভাবে লোকসানের ভাগ বহন করবে এজন্য যে, যদি ব্যবসায়ীকেও লোকসানের ভাগ বহন করতে হয়, তবে তার উপর যুলুম হয়ে যাবে। কেননা এতে সে দু’বার ক্ষতির শিকার হবে।

প্রশ্নকারী : শফীকুল ইসলাম, নবাবগঞ্জ, ঢাকা।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩২/২৩২) : কুরআনে আল্লাহ তা‘আলা নিজেকে বুঝাতে কোন স্থানে ‘আমি’ আবার কোন স্থানে ‘আমরা’ ব্যবহার করেছেন। এরূপ করার কারণ কি?
প্রশ্ন (১৫/২৫৫) : জনৈক ব্যক্তি বলেছেন, ‘আ‘ফুল্লুহা’ মানে দাড়ি কেটে ফেলা। অর্থটি কি সঠিক? দাড়ি কতটুকু রাখতে হবে?
প্রশ্ন (৭/৪০৭) : আমি নৌবাহিনীতে চাকরি করি। আমাদের প্রতিদিন এক প্যাকেট করে সিগারেট দেওয়া হয়। চাইলে আমি তা গ্রহণ করতে পারি, আবার নাও করতে পারি। এ অবস্থায় সিগারেটটি নিয়ে নিজে ব্যবহার না করে যদি বিক্রি করে সেই অর্থ অন্য প্রয়োজনে ব্যয় করি, তাহ’লে তা হালাল হবে কি?
প্রশ্ন (৩৯/১৯৯) : বিবাহ অনুষ্ঠানে বর-কনের মালা বদল, শ্বাশুড়ীর জন্য কনের অাঁচলে পান বাটা, হলুদ শাড়ীতে চাউল বেঁধে দেয়া ইত্যাদি কি শরী‘আত সম্মত?
প্রশ্নঃ (৯/৪৯) : ছালাতের মধ্যে আঙ্গুল ফুটানো যায় না এ মর্মে ছহীহ দলীল জানতে চাই।
প্রশ্ন (৩৭/৪৭৭) : বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা ইচ্ছায়-অনিচ্ছায় কখনো লোকলজ্জায় দান করার প্রতিশ্রুতি প্রদান করেন। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি পালন করেন না। এতে কি প্রতিশ্রুতি ভঙ্গের গুনাহ হবে?
প্রশ্ন (১৭/১৩৭) : সূরা তওবার ৭৫ ও ৭৬ নং আয়াতদ্বয় কোন্ ঘটনার প্রেক্ষিতে নাযিল হয়েছে?
প্রশ্ন (৩৪/১১৪) : স্ত্রীর নামে কিছু সম্পত্তি যেমন বাড়ি লিখে দেয়ার ব্যাপারে শরী‘আতে বিধান কি? - -মুহাম্মাদ হাফীযুর রহমান, ঢাকা।
প্রশ্ন (১৯/১৭৯) : লোকলজ্জার ভয়ে কোন গুনাহ ছেড়ে দিলে পাপ হবে কি?
প্রশ্ন (৭/২৪৭) : তাসবীহ গণনা করার নিয়ম কী? তাসবীহ দানায় তাসবীহ গণনা করা যাবে কি?
প্রশ্ন (১১/২৯১) : যেসব নেশাদ্রব্য ভক্ষণের ফলে মানুষ ধীরে ধীরে মৃত্যুমুখে পতিত হয়, সেসব মৃত্যুকে আত্মহত্যা বলা যাবে কি?
প্রশ্ন (২৪/২৬৪) : শয়নকালে আয়াতুল কুরসী পাঠ করলে চুরি-ডাকাতি হ’তে নিরাপদ থাকা যায়। একথা কি ঠিক?
আরও
আরও
.