উত্তর: পরিত্যক্ত সন্তান লালন-পালন করা ইয়াতীম পালন অপেক্ষা অধিক ছওয়াবের কাজ। কিন্তু পালিত সন্তান পালক পিতা-মাতার পরিচয়ে পরিচিত হ’তে পারবে না যদিও তাদের পিতৃপরিচয় জানা না যায় (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৪/২৫৫)। আল্লাহ বলেন, ‘তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয়ে ডাকো। সেটাই আল্লাহর নিকট অধিক ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃপরিচয় না জানো, তাহ’লে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধু (আহযাব ৩৩/৫)। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি জেনেশুনে অন্যকে পিতা-মাতা বলে, তার জন্য জান্নাত হারাম’ (বুখারী হা/৪৩২৬; মুসলিম হা/৬৩; মিশকাত হা/৩৩১৪)। অন্যত্র রাসূল (ছাঃ) বলেন, পিতাকে বাদ দিয়ে অন্যের সাথে যে নিজেকে সম্পৃক্ত করবে তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানুষের অভিশাপ (তিরমিযী হা/২১২১; ছহীহুত তারগীব হা/১৯৮৬)। তবে অভিভাবক হিসাবে পালক পিতা-মাতার নাম দিতে পারে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ পদ্ধতি অনুসরণ করতে পারে।

প্রশ্নকারী : মনযূরুল ইসলাম,

ইবনে সীনা ফার্মাসিউটিক্যাল্স, ঢাকা।






বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৩২/৩২): কোন স্ত্রী যদি তার স্বামীকে এমন কথা বলেন যে, আমার দেহ স্পর্শ করলে বা আমার সাথে শারীরিক সম্পর্ক করলে তা তোমার মৃত মায়ের গোশত খাওয়ার সমতুল্য, এই ধরনের কথার কারণে তাদের সম্পর্ক কি স্থায়ীভাবে হারাম হয়ে যাবে? তারা কি নির্জনবাস করতে পারবে না?
প্রশ্ন (৩৯/৩৯৯) : খতমে খাজেগান পড়া বিদ‘আত। কিন্তু ব্যাপক চাপের মুখে কোন এক স্থানে আমাকে পড়তে হয়েছে এবং এর জন্য আমাকে কিছু টাকাও দিয়েছে। এক্ষণে উক্ত টাকা কি আমি ব্যবহার করতে পারব?
প্রশ্ন (২০/৪২০) : ঘুমানো ও ঘুম থেকে ওঠার সময় পঠিতব্য দো‘আ দু’টি যেকোন সময় ঘুমানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে কি?
প্রশ্ন (৯/৮৯) : কেবল পরিদর্শনের জন্য মাযার বা শিরকী কার্যকলাপ চলে এরূপ স্থানে যাওয়া যাবে কি?
প্রশ্ন (১/৪১) : কবরস্থানে লাশ দাফনের জন্য স্থান সংকুলান না হলে তার উপর মাটি ফেলে সংস্কার করে পুনরায় লাশ দাফন করা যাবে কি?
প্রশ্ন (২২/২২২) : আমার ৬ ভরি স্বর্ণ আছে। আমি টাকার যাকাত নিয়মিত দিই। কিন্তু কোনদিন স্বর্ণের যাকাত দিইনি। এক্ষণে এই স্বর্ণের যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (২১/২৬১) : অবৈধ মেলামেশা করে এক মেয়ে গর্ভবতী হয়। কিছু দিনের মধ্যে তা প্রকাশ পেলে সমাজের লোক এর সমাধান হিসাবে ঐ দু’জনের বিয়ে দেয়। এই সমাধান কি শরী‘আতসম্মত? এরকম পরিস্থিতির সঠিক সমাধান কি?
প্রশ্ন (৩৬/৩৫৬) ফিৎরা আদায় করা কি ধনী-গরীব সকলের উপরেই ফরয? এজন্য নিছাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আবশ্যক কি?
প্রশ্ন (১৭/২১৭) : পাত্রপক্ষ পাত্রীকে দেখে যাওয়ার সর্বোচ্চ কত দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো উচিত? আর যদি ৭ দিন হওয়ার পরেও সিদ্ধান্ত না জানায়, তাহ’লে পাত্রীপক্ষের কি করা উচিত?
প্রশ্ন (৬/৪০৬) : স্ত্রী সন্তান গ্রহণে অনিচ্ছুক। এক্ষণে স্বামী তাকে বাধ্য করতে পারবে কি? - -ফয়ছাল আমীন, আকবর শাহ, চট্টগ্রাম।
প্রশ্নঃ (৯/৩৬৯) : এক ব্যক্তি ঈদগাহের জমি নিজের নামে রেকর্ড করে নেন। উল্লেখ্য যে, জমিটি সরকারী খাসের ছিল এবং ঈদগাহের নামে জমিটি মৌখিকভাবে দান করা ছিল। এখন ঐ ব্যক্তি নিজ সুবিধার জন্য গ্রামবাসীকে জমিটি ফিরিয়ে দিতে চান এবং এতে গ্রামবাসীরা দু’টি গ্রুপে বিভক্ত হয়ে যায়। এমতাবস্থায় উক্ত ঐ ঈদগাহে ছালাত আদায় করা বৈধ হবে কি?
প্রশ্ন (১৯/২৫৯) : মসজিদ ছাড়া অন্যত্র একাকী ছালাত আদায়কারী মুছল্লী নিজে তাঁর সামনে সুৎরা রেখে ছালাত আদায় করতে পারবেন কি? মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক এরূপ বানিয়ে রাখা যাবে কি? অন্য কেউ সুৎরা ছাড়া ছালাত শুরু করলে সম্মুখে থাকা কেউ তার সামনে সুৎরা দিয়ে তাকে অতিক্রম করতে পারবে কি?
আরও
আরও
.