উত্তর : মৃতের বাড়িতে এরূপ আনুষ্ঠানিকতার সাথে খাবারের আয়োজন করা শরী‘আত সম্মত নয়। কারণ এটি বিলাপের অন্তর্ভুক্ত (ফাতাওয়া লাজনা দায়েমা ২/৩৪; উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১৭/৩৬৬; বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৩/৪০৪)। জারীর বিন আব্দুল্লাহ বাজালী (রাঃ) বলেন, মৃতের বাড়িতে ভীড় জমানো ও খাদ্য প্রস্ত্তত করাকে আমরা বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম (ইবনু মাজাহ হা/১৬১২; আহমাদ হা/৬৯০৫, সনদ ছহীহ)। বরং শোকার্ত পরিবারকে প্রতিবেশীরা অন্ততঃ তিন দিন পর্যন্ত খাবার পাঠানোর চেষ্টা করবে এবং তাদেরকে মানসিক শক্তি যোগাবে। জা‘ফর বিন আবু ত্বালিব মুতার যুদ্ধে শাহাদত বরণ করলে রাসূল (ছাঃ) তার প্রতিবেশীদের বলেন, ‘তোমরা জা‘ফরের পরিবারের জন্য খাদ্য প্রস্ত্তত কর। কেননা তাদের নিকট এমন সংবাদ এসেছে, যা তাদেরকে ব্যস্ত করে রেখেছে’ (ইবনু মাজাহ হা/১৬১০; মিশকাত হা/১৭৩৯; ছহীহুল জামে‘ হা/১০১৫)। তবে দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন যারা আসেন তাদের খাবার ব্যবস্থাপনার জন্য মাইয়েতের বাড়িতে বা প্রতিবেশীদের দায়িত্বে মেহমানদারী করা যাবে (আবুদাঊদ হা/৩৩৩২; মিশকাত হা/৫৯৪২; ইরওয়া হা/৭৪৪; ইবনু কুদামাহ, মুগনী ২/৪১০; বিস্তারিত দ্র. হাফাবা প্রকাশিত ‘কোরআন ও কলেমাখানী সমস্যা সমাধান’ বই)।

প্রশ্নকারী : রওশন আলী, দিনাজপুর।






প্রশ্ন (৩১/৪৩১) : আমাদের মসজিদের নিচে তিনটি কবর (২টি ৩৫ বছর ও ১টি ১৮ বছর পূর্বের) রয়েছে। মসজিদ পাকা করার সময় এগুলির উপর ৪ ফুট বালি ভরাট দিয়ে তার উপর মসজিদ করা হয়। এক্ষণে উক্ত মসজিদে ছালাত হবে কি? - রাজীব হাওলাদার কবিরাজপুর, মাদারীপুর।
প্রশ্ন (২৩/৩৪৩) : কবরস্থানের নামে ওয়াকফকৃত জায়গায় ৩০/৪০ বছর আগের চারটি কবর আছে। বর্তমানে কেন্দ্রীয় গোরস্থান হওয়ায় সে স্থানে আর কোন কবর দেওয়া হবে না। এখন চারটি কবর স্থানান্তর করে সে স্থানে মসজিদ নির্মাণ করা যাবে কি-না বা কবর ব্যতীত অতিরিক্ত জায়গায় মসজিদ নির্মাণ করা যাবে কি-না?
প্রশ্ন (২৫/৪২৫) : ফজর বা আছরের ছালাতরত অবস্থায় সূর্যোদয় বা সূর্যাস্ত হ’লে ছালাত বাতিল হয়ে যাবে কি? - -আব্দুর রঊফ, তালা, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৬/১৯৬) : জুম‘আতুল বিদা‘ কাকে বলে? এর ফযীলত কি? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন?
প্রশ্ন (১৮/২৫৮) : দু’বছরের পুরাতন কবর ভেঙ্গে পড়লে করণীয় কি? - -সাইফুল ইসলাম, কাজলা, রাজশাহী।
প্রশ্ন (৩০/৩১০) : পবিত্র কুরআন কোন অমুসলিম ব্যক্তি জ্ঞানার্জনের জন্য স্পর্শ করতে চাইলে তার জন্য ওযূ করার আবশ্যকতা আছে কি?
প্রশ্ন (৩২/২৭২) : জনৈক ইমাম বলেছেন, ক্বিয়ামতের দিন নিজ এলাকার সকল মানুষকে ইমাম ছাহেবের সাথে আল্লাহর সামনে হাযির হ’তে হবে। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) : আমাদের মসজিদে প্রায় শুক্রবারেই মসজিদ ফান্ডে দানকৃত অর্থ দিয়ে মসজিদে আগত কিছু মেহমান ও মুছল্লীকে খাওয়ানো হয়। এটা জায়েয হবে কি? - -ইসমাঈল হোসাইন, পালিচারা, রংপুর।
প্রশ্ন (২৯/২২৯) : আমরা জানি যে, ফরয ছালাতের সালামের পর প্রথমে একবার আল্লাহু আকবার ও পরে তিন বার আস্তাগফিরুল্লাহ বলতে হয়। ঢাকা থেকে প্রকাশিত একটি ক্যালেন্ডারে উল্লিখিত হয়েছে সালামের পর তিনবার আস্তাগফিরুল্লাহ বলতে হবে। কোনটি সঠিক? দলীল ভিত্তিক জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৫/১৩৫) : একই আমল একাধিক নিয়তে করা যাবে কি? যেমন আইয়ামে বীযের নফল ছিয়ামের দিন সোম বা বৃহস্পতিবারের ছিয়াম রাখা। এছাড়াও অন্যান্য অনেক আমল রয়েছে। যার ফযীলত ভিন্ন ভিন্ন।
প্রশ্ন (১১/১৭১) : প্রচন্ড শীত বা কুয়াশার কারণে মসজিদে না গিয়ে বাড়িতে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩৮/৩১৮) : শরী‘আতে মানুষহত্যার ক্ষেত্রে যেমন নিহত ব্যক্তির অভিভাবকের ক্ষমার মাধ্যমে শাস্তি মওকূফ হয়, তেমনি চুরির শাস্তি মওকূফ করা যায় কি? - -আল-আমীন সরদারমান্দা, নওগাঁ।
আরও
আরও
.