উত্তর : প্রশ্নালোকে প্রথমবার প্রদত্ত তালাকটি এক তালাক হিসাবে কার্যকর হয়েছে। তবে ১২ই জানুয়ারীতে প্রদত্ত তালাকটি এমন তোহরে দেওয়া হয়েছে যে তোহরে মিলন হয়েছে। সেজন্য উক্ত তালাক কার্যকর হবে না (বুখারী হা/৫৩৩২; মুসলিম হা/১৪৭১; ফাতাওয়া লাজনা দায়েমাহ ২০/৫৮; বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২০/১০)। আর ফেব্রুয়ারীর ২৬ তারিখে প্রদত্ত তালাকটিও হায়েয চলাকালীন হওয়ায় তা কার্যকর হয়নি (বুখারী হা/৫৩৩২; মুসলিম হা/১৪৭১; শায়খ বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২২/৫৭)। তবে সর্বশেষ তালাকটি কার্যকর হয়েছে। সব মিলে দুই তালাক হয়েছে। 

এক্ষণে প্রশ্নমতে, তালাকের পর ইদ্দতকালের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে না নেওয়ায় বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে (বাক্বারাহ ২/২২৯)। এমতাবস্থায় স্বামী-স্ত্রী উভয়ে সম্মত হ’লে নতুন বিবাহের মাধ্যমে পুনরায় ঘর-সংসার করতে পারে (বাক্বারাহ ২/২৩২; তালাক ১; বুখারী হা/৫১৩০; বিস্তারিত দ্র. হাফাবা প্রকাশিত ‘তালাক ও তাহলীল’ বই)।

প্রশ্নকারী : মাহফূযা খাতুন,  রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।






বিষয়সমূহ: মহিলা বিষয়ক
প্রশ্ন (৩৯/৭৯) : জনৈক আলেম বলেন, রাসূল (ছাঃ) ছালাতের মধ্যে মুছল্লীরা কে কি করছে তা দেখতেন, সে হিসাবে আমিও আপনাদের দেখি। আমার দেখা মতে আমি তাকে আড় চোখে মুছল্লীদের দেখতে দেখেছি। এটা শরী‘আতসম্মত কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক, ইটাগাছা, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৬/১৯৬) : মানুষ ও জিন যে বয়সে মারা যায় ক্বিয়ামতের দিন কি সেই বয়সেই উঠানো হবে?
প্রশ্ন (২৫/৬৫): কুরআন ও হাদীছের ছেঁড়া পাতা কি করতে হবে?
প্রশ্ন (৩/২০৩) : জিমে গিয়ে শরীর চর্চা করা শরী‘আতসম্মত কি? - -রওশন,ঘোড়াঘাট, দিনাজপুর।
প্রশ্ন (২৩/২২৩) : মাওলানা আকরম খাঁ, স্যার সৈয়দ আহমাদ, সুলায়মান নদভী মি‘রাজের ঘটনাকে স্বাপ্নিক বলেছেন। এর সত্যতা আছে কি?
প্রশ্ন (২৮/৩০৮) : গরু-ছাগল, হাঁস-মুরগী যবহের ক্ষেত্রে কি কি বিধান অনুসরণ করা যরূরী?
প্রশ্ন (৬/১৬৬) : যমযমের পানি বিদেশ থেকে আনতে বেশ খরচ ও পরিশ্রম হয়। এ পানি বিক্রি করা যাবে কি?
প্রশ্ন (২২/২২২) : আমার বয়স ১২ হ’লেও বালেগ হওয়ায় মসজিদে পাঁচওয়াক্ত ছালাত আদায় করতে চাই। কিন্তু পিতা-মাতা মসজিদে বিশেষত মাগরিবের ছালাতে যেতে দিতে চায় না। প্রহার করে। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (২১/২২১) : মসজিদে ছালাতের স্থানের নীচ দিয়ে টয়লেটের পাইপ দেওয়ায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৪/১২৪) : আদম ও ইবরাহীম (আঃ) সহ অন্যান্য নবীগণ মৃত্যুবরণ করা সত্ত্বেও মি‘রাজ রজনীতে রাসূল (ছাঃ) কিভাবে তাঁদের সাথে সাক্ষাৎ করলেন? - -রায়হানুল করীম, বাড্ডা, ঢাকা।
প্রশ্ন (২৩/৬৩): অপারেশনের মাধ্যমে তিনটি সন্তান হওয়ার পর পুনরায় গর্ভ ধারণ করা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩৮/৭৮) : আমার স্ত্রীকে আমি শারঈ নিয়ম অনুযায়ীই বিবাহ করেছি। কিন্তু তার পূর্বের স্বামী তাকে তালাক দেয়নি। আমাদের সন্তানও আছে। এক্ষণে আমাদের করণীয় কি?
আরও
আরও
.