উত্তর : কবরে-মাযারে বা কথিত শহীদ মিনারে বা স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন করা, পুষ্পমাল্য অর্পণ করা, তার সম্মানে বা কোন মৃত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে নীরবতা পালন করা ইত্যাদি সম্পূর্ণরূপে শরী‘আত বিরোধী এবং অমুসলিমদের অনুকরণে সৃষ্ট প্রথা। রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, ‘যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে’ (আবুদাউদ হা/৪০৩১; মিশকাত হা/৪৩৪৭)। এতদ্ব্যতীত এগুলির মধ্যে শিরক মিশ্রিত আছে। কেননা কোন ব্যক্তির কবর যিয়ারতের সময় কেবল দো‘আ করার কথা এসেছে। কিন্তু কবরে দাঁড়িয়ে বিশেষ সম্মান প্রদর্শন, পুষ্পমাল্য অর্পণ বা আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের কোন বিধান নেই। আর শহীদ মিনার বা স্মৃতিসৌধের বিষয়টি আরও ভিন্ন। কেননা এগুলো কবর নয়। বরং এগুলি মানুষ নিজেরা প্রতীক হিসাবে তৈরী করে, নিজেরাই পবিত্র ঘোষণা করে এবং নিজেরাই সেখানে শ্রদ্ধার্ঘ নিবেদন করে বা পুষ্পমাল্য অর্পণ করে। এ ধরণের রীতি লাশ বিহীন কবর যিয়ারতের শামিল, যা মূর্তিপূজার সমার্থক। আল্লাহ বলেন, তোমরা কি ঐ বস্ত্তর উপাসনা কর, যা তোমরা নিজ হাতে গড়েছ?’ (ছাফফাত ৩৭/৯৫)।

প্রশ্নকারী : শরীফ আহমাদ, এনায়েতপুর, সিরাজগঞ্জ। 








প্রশ্ন (২৪/১৮৪) : অনেকে মানত করে থাকে, আমার ছেলে ভালভাবে বিদেশ থেকে ফিরলে ৫-১০ জন ইয়াতীম-মিসকীন খাওয়াব। কিংবা মেয়ের রোগ ভাল হলে মসজিদ বা মাদরাসায় এত টাকা দান করব। এভাবে মানত করা যাবে কি?
প্রশ্ন (১/২০১) : জানাযার ছালাতের বিধান কত হিজরীতে জারি হয়? খাদীজা (রাঃ)-এর জানাযা না হওয়ার কারণ কি? - .
প্রশ্ন (২/২) : জনৈক ব্যবসায়ী কিছু টাকা জমা রাখে বিপদের সময়ে কাজে লাগানোর জন্য। কোন লোকের প্রয়োজনে তা কর্য দেয়া হয়। সে সময় মত টাকা ফেরত দিতে না পারায় কর্যদাতা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে গ্রহীতা কিছু টাকা বেশী দিতে চায়। এটা নেয়া যাবে কি?
প্রশ্ন (১৪/১৩৪) : চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণের সময় সহবাস করলে কোন ক্ষতি হয় কি?
প্রশ্ন (৯/৯) : মসজিদে অনেক সময় মুছল্লীরা দুনিয়াবী গল্প-গুজব, হৈ-চৈ ইত্যাদি করে। এটা শরী‘আতসম্মত কি?
প্রশ্ন (২৮/৩৪৮) : এক্বামতের জওয়াব দেওয়ার ব্যাপারে কোন হাদীছ বর্ণিত হয়েছে কি?
প্রশ্ন (৩৬/২৩৬) : আমি একটি সিগারেট কোম্পানীতে চাকুরী করি। ভালো বেতন-বোনাস ছাড়াও কোম্পানী আমাদেরকে লভ্যাংশের ভাগ দিয়ে থাকে। তবে আমি নিজে ধূমপান করি না। এক্ষণে আমার উক্ত আয় হালাল হবে কি?
প্রশ্ন (১০/৫০) : আমরা তিন বোন (একজন মৃত তবে তার সন্তান রয়েছে) ও তিন ভাই (একজন জীবিত, দুই জন মৃত তবে সন্তান রয়েছে) ও আমাদের মা জীবিত আছেন। আমাদের মা অসুস্থ থাকাকালীন আমাদের ছোট বোন ছোট ভাইয়ের সহযোগিতায় লক্ষ লক্ষ টাকার সম্পত্তি লিখে নিয়েছে। এক্ষেত্রে কারা কারা দায়ী হবে এবং মাকে দায়মুক্ত করতে করণীয় কী? - -রশীদা হক, তেরখাদিয়া, রাজশাহী।
প্রশ্ন (২৬/২৬) : হজ্জব্রত পালনকালে কিছু কিছু মু‘আল্লিম হাজীদের নিকট থেকে কুরবানীর জন্য অর্থ গ্রহণ করেন কিন্তু কুরবানী করেন না। হজ্জপালন শেষে তা জানতে পারলে উক্ত হাজীদের করণীয় কি? - -মুজাহিদ, খুলনা।
প্রশ্ন (২০/৪২০) : হাদীছে বর্ণিত নিষিদ্ধ তিন সময়ে জানাযার ছালাত আদায় ও লাশ দাফন করা যাবে কি? - -মুজাহিদুল ইসলামরেহাইর চর, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৮/১২৮) : কোন শিশু বা গরু-ছাগল হারিয়ে গেলে বা কোন বিষয়ে যেমন করোনার টিকা বিষয়ে সচেতন করার লক্ষ্যে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া যাবে কী?
প্রশ্ন (১৫/৯৫) : সূরা মুল্ক তেলাওয়াতের ফযীলত জানতে চাই। - -হাসীন আবরার, ভদ্রা, রাজশাহী।
আরও
আরও
.