উত্তর : যার মূল হারাম, তার আয়টাও হারাম। তামাক একটি হারাম বস্ত্ত, যা মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। তামাক থেকে উৎপাদিত বিড়ি, সিগারেট, জর্দা সবই হারাম। তামাকের চাষ করা ও ব্যবসা করা হারাম। আল্লাহ বলেন, তাদের জন্য হালাল করা হয়েছে সকল পবিত্র বস্ত্ত এবং হারাম করা হয়েছে সকল ‘খবীছ’ অর্থাৎ নাপাক বস্ত্ত’ (আ‘রাফ ১৫৭)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘সকল প্রকার মাদকদ্রব্য হারাম’ (মুসলিম, মিশকাত হা/৪২৯১)। তামাক স্বাস্থ্যের জন্য অতীব ক্ষতিকর বস্ত্ত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, لاضَرَرولاضِرَار ‘ক্ষতি নয়, ক্ষতি করাও নয়’ (ইবনু মাজাহ, মালেক, ছহীহাহ হা/২৫০)। অতএব এই মাদক ও ক্ষতিকর বস্ত্ত থেকে অর্জিত আয় হালাল নয়। আল্লাহ আমাদের হারাম থেকে বাঁচার তাওফীক দিন।






বিষয়সমূহ: ব্যবসা-বানিজ্য
প্রশ্ন (১৯/১৭৯) : সরকারী খরচে হজ্জ করলে তার ফরযিয়াত আদায় হবে কি?
প্রশ্ন (৯/৩২৯) : হাশরের ময়দানে বিচারের পর সর্বপ্রথম জান্নাতী হবেন কোন ব্যক্তি?
প্রশ্ন (৮/৮) : ছাদাক্বাতুল ফিতর বণ্টনের খাত কোনগুলো? এটি কি কেবল ফকীর-মিসকীনদের জন্য খাছ? - -মোমতায আলী খানউপর বিল্লী, তানোর, রাজশাহী।
প্রশ্ন (৩৪/৪৭৪) : পিতা সন্তানকে মারধর করা অবস্থায় সন্তান রাগের মাথায় পিতার গায়ে হাত তুলে ফেলে। পরে সন্তান লজ্জিত অনুতপ্ত হয়ে পিতার হাত-পা ধরে ক্ষমা চাওয়ার পরও পিতা তাকে বারবার বাড়ি থেকে বের হয়ে যেতে বলছেন। এক্ষণে সন্তান ও পিতার করণীয় কি? আল্লাহ কি উক্ত সন্তানকে ক্ষমা করবেন?
প্রশ্ন (২২/২২২) : দেশের প্রচলিত আইনে বিচারকগণ বিচার করতে বাধ্য। অথচ এর অনেক আইনই ইসলামী বিধানের সাথে সাংঘর্ষিক। এক্ষণে বিচারকের পেশা গ্রহণ করা শরী‘আতসম্মত হবে কি এবং বর্তমানে যারা এরূপ পেশায় জড়িত তাদের বাঁচার পথ কি?
প্রশ্ন (৩৫/৩১৫) : ছিয়াম অবস্থায় তরকারীর স্বাদ চেখে দেখলে ছিয়ামের কোন ক্ষতি হবে কি? - -ফাতেমা, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (১/৩২১) : বিখ্যাত ছূফী দার্শনিক ইবনুল আরাবী ও তাঁর আক্বীদা সম্পর্কে জানতে চাই। - -আফীফা হোসেন, নিমতলা, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (৪০/৪০০) : খারাপ মাল দ্বারা যাকাত প্রদান করলে যাকাত কবুল হবে কি? আর যাকাতদাতার উপর কোন গোনাহ বর্তাবে কি? - -মুহাম্মাদ ইদ্রীস, বনশ্রী, ঢাকা।
প্রশ্ন (৬/৪৪৬) : পুলছিরাত সহজে পার হওয়ার জন্য বিশেষ কোন আমল আছে কী?
প্রশ্ন (২৮/৩৮৮) : কোন মেয়ে যদি হিন্দু থেকে মুসলমান হয় তার বিবাহের ক্ষেত্রে অলী কে হবেন? এলাকার মুরববী, কোন আলেম বা সমাজনেতা অলী হ’তে পারবেন কি?
প্রশ্ন (২২/৪২২) : যাকাতের অর্থ কর্যে হাসানা বা সূদমুক্ত ঋণ প্রকল্পে ব্যয় করা যাবে কি?
প্রশ্ন (২৭/৩৪৭) : স্বপ্নদোষের কারণে বিছানায় বীর্য পড়লে তা সাবান দিয়ে পরিষ্কার করা আবশ্যক কি? না মুছে ফেললেই যথেষ্ট হবে?
আরও
আরও
.