উত্তর : জানাযার বিধান কত হিজরীতে জারি হয়েছে তার স্পষ্ট কোন দলীল পাওয়া যায় না। তবে তা মদীনায় ছালাতের বিধান জারি হওয়ার পর চালু হয়। ইবনু হাজার হাইতামী বলেন, খাদীজা (রাঃ)-এর মৃত্যুর সময় জানাযার ছালাতের বিধান জারি ছিল না। কেননা এর বিধান মদীনায় হিজরতের পর নাযিল হয় (তুহফাতুল মুহতাজ ফী শরহে মিনহাজ ৩/১৩১)। আর হিজরতের পূর্বেই খাদীজা (রাঃ)-এর মৃত্যু হওয়ায় তার জানাযা করা হয়নি। আয়েশা (রাঃ) বলেন, ছালাত ফরয হওয়ার পূর্বেই খাদীজা (রাঃ) মৃত্যুবরণ করেন (ত্বাবারাণী কাবীর হা/১০৯৯)।






বিষয়সমূহ: জানাযা
প্রশ্ন (২/২৪২) : আমি গর্ভবতী। সন্তান প্রসবের সম্ভাব্য সময় রামাযান মাসের শেষের দিকে। চিকিৎসকের পরামর্শ এবার ছিয়াম পালন করা যাবে না। এক্ষেত্রে আমার করণীয় কী?
প্রশ্ন (১৮/৯৮) : ক্বিবলার দিকে মুখ করে ওযূ করা বা থুথু ফেলা জায়েয হবে কি?
প্রশ্ন (১১/৯১) : রুকূ‘ ও সিজদায় লায়লাতুল ক্বদরের রাতে পঠিতব্য দো‘আটি পাঠ করা যাবে কি?
প্রশ্ন (৫/৪০৫) : আমি একাকী আছরের আগে তাহিয়াতুল ওযূ ছালাত পড়ছিলাম। হঠাৎ এক ব্যক্তি এসে আমার পাশে দাঁড়িয়ে পায়ে পা মিলিয়ে ফরয মনে করে জামা‘আতে শামিল হ’ল। এখন আমি কী করব? তাহিয়াতুল ওযূ শেষ করব, না নিয়ত পাল্টে চার রাক‘আত আছরের ফরয পড়ব?
প্রশ্ন (২০/৩৮০) : আমার বিবাহের জন্য যে পাত্রী ঠিক করা হয়েছে তার পিতা পূর্বে সূদী কারবারের সাথে জড়িত ছিল। বর্তমানে নেই। এমন পরিবারে বিবাহ করা শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (৬/৮৬) : যে ব্যক্তি মক্কার পথে মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন তার হিসাব গ্রহণ করা হবে না মর্মে বর্ণিত হাদীছটি কি ছহীহ?
প্রশ্ন (২৪/২৪) : যাকাত বণ্টনের আটটি খাতের ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক কি? - -ওয়ালিউল্লাহ, কাটাখালী, রাজশাহী।
প্রশ্ন (৫/২৮৫) : হাড়ের তৈরি পাত্রে খাওয়া ও পান করার বিধান কি? - -শাহাদাত হোসাইন, বিরামপুর, দিনাজপুর।
প্রশ্ন (৩৯/৩৯) : স্বামীর আপন চাচা, মামা, খালু কি স্ত্রীর জন্য মাহরাম? অন্যদিকে স্ত্রীর আপন খালা, ফুফু কি স্বামীর জন্য মাহরাম?
প্রশ্ন (৩৩/৩৩) : পানির পাত্র ঢেকে না রাখলে শয়তান পেশাব করে দেবে মর্মে শরী‘আতে কোন বর্ননা রয়েছে কি?
প্রশ্ন (৩১/৭১) : আমি স্ত্রী-সন্তান নিয়ে পিতা-মাতার সাথে একত্রে থাকি। স্ত্রী বারবার আলাদা হ’তে বলে। এমনকি সে সন্তান নিয়ে পিতার বাসায় চলে গেছে এবং পৃথক না হ’লে ফিরে আসবে না বলে জানিয়ে দিয়েছে। এদিকে পিতা-মাতাকে ছেড়ে আলাদা থাকবো বললে তারাও এতে রাযী নন। কারণ তাদের অন্য কোন সন্তান নেই। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (৩০/২৭০) : স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দেয়া ও কবরে শুইয়ে দিতে পারবে কি?
আরও
আরও
.