উত্তর : এক্ষেত্রে মা, ছোট বোন ও সহযোগিতাকারী ভাই দায়ী হবে। অন্য ওয়ারিছদের বঞ্চিত করে যুলুম করার কারণে ক্বিয়ামতের দিন তারা কঠিন জবাবদিহিতার মুখোমুখি হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কারো এক বিঘত যমীন জোর করে দখল করে, ক্বিয়ামতের দিন তার গলায় সাত তবক যমীন বেড়ী পরানো হবে (বুখারী হা/২৪৫৪; মিশকাত হা/২৯৫৮)। অন্য বর্ণনায় এসেছে, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমি দখল করে, তাকে আল্লাহ হাশরের ময়দানে উক্ত মাটি মাথায় করে বহন করতে বাধ্য করবেন (আহমাদ, মিশকাত হা/২৯৫৯; ছহীহাহ হা/২৪২)। এক্ষণে দায়ী তিনজনকে দায়মুক্ত করতে হ’লে অনতিবিলম্বে অন্যায়ভাবে গৃহীত সম্পত্তি শরী‘আতের বিধান অনুযায়ী সকল ওয়ারিছের মধ্যে ন্যায়ানুগভাবে বণ্টন করে দিতে হবে এবং কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। নতুবা তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে।






প্রশ্ন (৫/৪৫) : জনৈক ব্যক্তি ৬ বছর আগে ১ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছে এবং সে টাকা দিয়ে সে ২ লাখ টাকা আয় করেছে। এখন ঐ ব্যক্তি যৌতুকের টাকা পরিশোধ করতে চায়। তিনি কি শুধু মূল টাকা ফেরত দিবেন, না লাভ সহ ফেরত দিতে হবে?
প্রশ্ন (৩/৮৩) : অবৈধ উপায়ে গর্ভবতী হ’লে গর্ভচ্যুত করার বিধান কি? এতে মানব হত্যার ন্যায় গুনাহগার হ’তে হবে কি? গুনাহ হ’লে উক্ত গর্ভবতীর জন্য করণীয় কি?
প্রশ্ন (১২/৩৩২) : আমার ব্যবসা করার ইচ্ছা। যেহেতু ব্যবসায় উন্নতির জন্য দান-ছাদাক্বার গুরুত্ব অত্যধিক, তাই আগামীতে ব্যবসায় উন্নতির জন্য আমি আমার অল্প আয় থেকে নিয়মিত দান করি। এভাবে দুনিয়াবী স্বার্থে দান করলে তা কবুল হবে কি?
প্রশ্ন (২৪/৪২৪) : স্বামী-স্ত্রী, পুত্র ও কন্যা সপরিবারে হজ্জে গমনের প্রাক্কালে হঠাৎ স্বামীর মৃত্যু ঘটে। এক্ষণে স্ত্রী কি ইদ্দত পালন করবে না কি সন্তানের সাথে হজ্জে গমন করবে? - -হুমায়ূন কবীর, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১৩/৩৩৩) : অমুসলিমদের কাছ থেকে কুরবানীর পশু ক্রয় করা যাবে কি? এটা কবুলযোগ্য হবে কি?
প্রশ্ন (৫/১৬৫) : পর্যাপ্ত জমি-জমা, ব্যবসা ও ব্যাংক ব্যালান্স আছে। কিন্তু করব করব করে হজ্জ করা হয়নি। এমতাবস্থায় হজ্জ না করে মারা গেলে আমার পাপ হবে কি?
প্রশ্ন (৩/৩৬৩) : বর্তমানে জেন্ডার ইকুইটির নামে নারী ও পুরুষের উত্তরাধিকারে সমান অধিকার দাবী করা হচ্ছে। অর্থাৎ পুরুষ যতটুকু সম্পদ পাবে, নারীকেও ততটুকু দিতে হবে। এ বিষয়ে ইসলামের বিধান কি?
প্রশ্ন (২০/৩৪০) : সরকারী খাস জমিতে আম গাছ লাগিয়ে তার ফল খাওয়া বা বিক্রয় করে উপকৃত হওয়া যাবে কি?
প্রশ্ন (২৭/১৪৭) : তাশাহহুদে বসা অবস্থায় দৃষ্টি সিজদার স্থানের দিকে না আঙ্গুল নাড়ানোর দিকে রাখতে হবে?
প্রশ্ন (৩৯/২৩৯) : মসজিদে ইমাম না থাকায় এক ব্যক্তি এশার ছালাতে ইমামতি করেন। তিনি একটি ৭/৮ বছরের ছেলেকে তার ডান পার্শ্বে নিয়ে ছালাত আদায় করেন। এতে মসজিদে বিতর্ক সৃষ্টি হয়। এমনকি কেউ কেউ ছালাত পুনরায় পড়ে। উক্ত ছালাত সঠিক হয়েছে কি?
প্রশ্ন (৩২/৪৩২) : অনেক দাড়ি-টুপিওয়ালা লোক ফেরী করে বাসায় বাসায় গিয়ে মহিলাদের মাঝে শাড়ি-কাপড় চুড়ি আলতা ফিতা ও তরি-তরকারী বিক্রয় করে। অনেক সময় মহিলাদের হাতে চুড়ি পরিয়ে দেয়। এ ব্যবসা কি জায়েয?
প্রশ্ন (৬/২০৬) :কুরআন হাত থেকে পড়ে গেলে তার ওযনে চাউল ছাদাক্বা করতে হবে কি?
আরও
আরও
.