উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘মসজিদ তো আল্লাহর যিকর, ছালাত ও কুরআন তেলাওয়াতের জন্য (মুসলিম হা/২৮৫; মিশকাত হা/৪৯২ ‘ত্বাহারৎ’ অধ্যায়)। সুতরাং মসজিদকে দুনিয়াবী গল্প-গুজবের স্থান বানানো যাবে না। রাসূল (ছাঃ) বলেন, ‘সাবধান! তোমরা মসজিদে বাজারের ন্যায় শোরগোল করবে না’ (মুসলিম হা/৪৩২; মিশকাত হা/১০৮৯)। তিনি আরও বলেন, শেষ যামানায় লোকেরা মসজিদে গোল হয়ে বসবে। দুনিয়া হাছিলই তাদের উদ্দেশ্য হবে। তাদেরকে আল্লাহর কোন প্রয়োজন নেই। অতএব তোমরা তাদের সাথে বসবে না (হাকেম হা/৭৯১৬, সনদ ছহীহ)। ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) মসজিদে নববীর পার্শ্বে একটি বড় চত্বর বানিয়েছিলেন, এর নাম রাখা হয়েছিল বুত্বায়হা বা বাত্বহা। তিনি লোকেদের বলেছিলেন, ‘যে ব্যক্তি বাজে কথা বলবে অথবা কবিতা আবৃত্তি করবে অথবা উঁচু স্বরে (দুনিয়াবী) কথা বলবে, সে যেন ঐ চত্বরে চলে যায়’ (মুওয়াত্ত্বা হা/৪২২; মিশকাত হা/৭৪৫; বায়হাক্বী ১০/১০৩, হা/২০৭৬৩, সনদ ছহীহ; ইবনু আব্দিল বার্র, আল-ইস্তিযকার হা/৩৯৪)। 

প্রশ্নকারী : আমীনুর রহমান, দুপচাঁচিয়া, বগুড়া।






বিষয়সমূহ: মসজিদ
প্রশ্ন (২১/৩৮১) : জনৈক মুফতী লিখেছেন, পৃথিবীতে কোটি কোটি মুসলমানের মধ্যে সামান্য কিছু লোক ছাড়া সবাই কোন না কোন মাযহাবের অনুসারী। আর মুসলমানদের সম্মিলিত দলের উপর আল্লাহর হাত রয়েছে। এর বাইরের সকলেই জাহান্নামী। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৮/২৮৮) : রাসূলুল্লাহ (ছাঃ)-এর অসীলায় দো‘আ করা যাবে কি? এ ব্যাপারে কোন দলীল আছে কি? - শহীদুল ইসলাম খান, সানারপাড়, নারায়ণগঞ্জ।
প্রশ্ন (১০/৫০) : উম্মে হারাম বিনতে মিলহান এবং উম্মে সুলাইম-এর সাথে রাসূল (ছাঃ) কিরূপ সম্পর্ক ছিল?
প্রশ্ন (৩৪/৩১৪) : মসজিদের বারান্দায় কবর থাকলে উক্ত মসজিদে ছালাত হবে কি? ঢাকার একটি ফৎওয়া বোর্ড উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে মর্মে ফৎওয়া দিয়েছে এবং দলীল হিসাবে নিম্নোক্ত হাদীছ পেশ করেছে। রাসূল (ছাঃ) বলেন, ‘সমগ্র যমীনকে আমার জন্য পবিত্র এবং সিজদার স্থান বানিয়ে দেয়া হয়েছে’ (বুখারী হা/৪৩৮)। এর দ্বারা তারা কবরকেও শামিল করেছে। - -মিনহাজুল ইসলাম, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (১/২৮১) : অনেকে পেশাব করার পর ইস্তেঞ্জা বা পানি না নেওয়ার কারণে ছালাত আদায় করে না। এ ব্যাপারে শরী‘আতে নির্দেশনা কি?
প্রশ্ন (১০/৪৫০) : বিতর ছালাতে কুনূত পাঠের সময় ইমাম সশব্দে কুনূত পাঠ করে এবং মুক্তাদীগণ আমীন বলে। এরূপ পদ্ধতি সঠিক কি? - -আলমগীর হোসেন, বাঁশদহা, সাতক্ষীরা।
প্রশ্ন (২৫/১৪৫) : এলাকার এক বড় আলেম/কবিরাজের কাছ থেকে তাবীয নেওয়াতে দীর্ঘ ৪ বছর পর একটি পুত্র সন্তান হয়েছে। ফলে তারা বলে এটা যদি শিরক হ’ত তাহ’লে আল্লাহ তাদের সন্তান দিতেন না। এই ভ্রান্ত ধারণা নিয়ে তারা যেকোন কাজে সেই কবিরাজের শরণাপন্ন হয়। এখন তাদেরকে কিভাবে বুঝাতে পারি? - -সজল*, গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।*[আরবীতে ইসলামী নাম রাখুন (স.স)]
প্রশ্ন (৪/১২৪) : আবু লাহাবের পুত্র ও রাসূল (ছাঃ)-এর সাবেক জামাতা উৎবা বিন আবু লাহাবের বিরুদ্ধে তিনি কেন বদ দো‘আ করেছিলেন?
প্রশ্ন (৩/১৬৩) : একাধিক ছেলে ও মেয়েদের মাঝে মেয়েদেরকে কি বেশী ভালবাসতে হবে, না-কি সমান ভালবাসতে হবে? আর জীবিত অবস্থায় সন্তানদের সম্পদ দিলে কি সমানভাবে দিতে হবে? - -ইদ্রীস আলী বিশ্বাস, দৌলতপুর, কুষ্টিয়া।
প্রশ্ন (৩৮/৩৮) : সন্তান জন্মের ৭ম দিনে যদি কুরবানীর ঈদের দিন হয় তবে ক্রয়কৃত পশু শিশুর আকীকা হিসাবে দিতে হবে, না কুরবানী হিসাবে?
প্রশ্ন (৮/২৪৮) : আমার বাড়িতে মুরগীর ফার্ম রয়েছে। এতে কেউ কেউ বিরক্ত বোধ করে। আমার কি কোন গুনাহ হচ্ছে?
প্রশ্ন (১৫/২৯৫) : আমি গোপনে কিছু টাকা মসজিদে দান করার প্রতিজ্ঞা করেছি। কিন্তু আমার পিতা-মাতা অসহায়। এমতাবস্থায় প্রতিশ্রুত অর্থ থেকে কিছু অংশ তাদের পিছনে ব্যয় করা যাবে কি?
আরও
আরও
.