পিপুলবাড়িয়া, দৌলতপুর, কুষ্টিয়া-পশ্চিম ২৪শে জানুয়ারী, শনিবার : অদ্য সকাল ১০-টায় যেলার দৌলতপুর থানাধীন পিপুলবাড়িয়া আহলেহাদীছ জামে মসজিদে যেলা ‘আন্দোলন’-এর উদ্যোগে এক মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মুহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মাদ বাহারুল ইসলাম ও যুববিষয়ক সম্পাদক আব্দুর রশীদ আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন যেলা ‘আন্দোলন’-এর সহ-সভাপতি মাজীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, কুষ্টিয়া-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ আলী মুর্তাযা ও মেহেরপুর যেলা ‘যুবসংঘ’-এর সাবেক সভাপতি হায়দার আলী প্রমুখ।

হাতৈড়, মোহনপুর, রাজশাহী ৩০শে জানুয়ারী, শুক্রবার : অদ্য বাদ মাগরিব যেলার মোহনপুর থানাধীন হাতৈড় আহলেহাদীছ জামে মসজিদে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ মোহনপুর উপযেলার উদ্যোগে এক মাসিক তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হয়। উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা আফাযুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মাসিক ইজতেমায় কেন্দ্রীয় মেহমান হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. মুহাম্মাদ আব্দুল হালীম।







বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (এলাকা সম্মেলন)
কর্মী সম্মেলন ২০১৮ (২য় দিন), যুবসংঘ
ছালাতুল কুসূফ বা সূর্যগ্রহণের ছালাত আদায়
ঈদুল ফিতরের পরে আমীরে জামা‘আতের দাওয়াতী সফর
বিভাগীয় যুব সমাবেশ (বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ)
যাকাত শীর্ষক আলোচনা সভা
মুহাম্মাদ মুয্যাম্মিল হক (খুলনা); ডা. মুহাম্মাদ ইদ্রীস আলী (রাজশাহী); মাওলানা মুহাম্মাদ মেছবাহুদ্দীন (মুর্শিদাবাদ) এর মৃত্যু সংবাদ
অন্যান্য
যেলা সম্মেলন : রংপুর-পশ্চিম (আসুন! সার্বিক জীবনে আল্লাহর দাসত্ব করি) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
হজ্জব্রত পালনের উদ্দেশ্যে মুহতারাম আমীরে জামা‘আতের সঊদী আরব গমন
ত্রাণ বিতরণ
জীবনের সফরসূচী সামনে রেখে এগিয়ে চলুন! (যেলা সম্মেলন : মেহেরপুর ২০২২) - প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
আরও
আরও
.