দিকে দিকে আজ হাহাকার ওঠে কাঁদে মানব-জাতি,

খিলাফত বিনা ঘোচাবে কে এই যুলুমের কালো রাতি?

মানবরচিত বিধান আজ ভেঙে পড়িয়াছে ভিত,

নশ্বর এই দুনিয়াতে শুধু বাজে ক্রন্দন-গীত।

ভুলিয়াছিস কি ফারূকে-আযম ওমরের ইনছাফ?

যার তলোয়ারে ঘুচেছিল ভবে যতেক যুলুম-পাপ।

বাদশাহ-ফকীর এক কাতারেতে দাঁড়িয়েছে পথমাঝে,

খিলাফতেরই ন্যায়ের পরশ ছিল রে সকল কাজে।

মানুষের প্রতি মানুষের এই দাসত্ব হোক শেষ,

কুরআন-সুন্নাহ আনুক আবার সাম্যের পরিবেশ।

মুক্তি যদি চাস ভুবনেতে শোন রে মুমিন ভাই,

খিলাফত পদ্ধতি ছাড়া কোন পথ বাকী নাই।

পুঁজিবাদ আর লোভের সমাজ ভেঙে করো খানখান,

আল্লাহর বিধানে জাগবে আবার স্বাধীন সব ইনসান।

আর কতকাল সইবি রে তুই শয়তানী এই ছল?

তাওহীদেরই ঝান্ডা উড়ায়ে খিলাফতে চল্ চল্।

জাগো নওজোয়ান, বল তাকবীর, হাঁকো রে দীপ্ত রবে,

খিলাফতেরই পূব-তোরণ যে খুলিতেই আজ হবে।

বিশ্ব-মানব পাবে রে নাজাত, পাবে আল্লাহর বিধান

খিলাফত-আলোয় উদ্ভাসিত হবে এই আসমান।

-আহমাদ বিন হাবীব, রংপুর।








আরও
আরও
.