উত্তর : যমযমের পানিসহ যেকোন পানি পুরোপুরি নিজ মালিকানায় চলে আসলে এবং তা বহনে খরচ এবং কষ্ট হ’লে বিক্রয় করা যাবে। ইবনু কুদামাহ (রহঃ) বলেন, ‘যে ব্যক্তি তার পাত্রে পানি সংগ্রহ করে এবং সে তা (সংগ্রহ করার মাধ্যমে) মালিকানা লাভ করে। ঐ পানি বিক্রি করা তার জন্য বৈধ। এব্যাপারে বিদ্বানগণের মধ্যে কোন মতভেদ নেই এবং এভাবেই বিশ্বের বিভিন্ন নগরে দীর্ঘদিন ধরে পানিভর্তি মশক বা পাত্র বিক্রি করে আসার রীতি চলমান রয়েছে, যা কেউ অস্বীকারও করেনি’ (আল-মুগনী ৪/২১৫)। শায়খ বিন বায (রহঃ) বলেন, ‘যমযমের পানি বিক্রি করায় কোন দোষ নেই এবং এটিকে মক্কা থেকে বাইরে নিয়ে যাওয়ার মধ্যেও কোন গুনাহ বা আপত্তির কিছু নেই’ (মাজমূ‘ ফাতাওয়া ১৬/১৩৮)। তবে মালিকানাহীন পানি বিক্রয় করা যাবে না। কারণ তাতে সবার অধিকার রয়েছে’ (আবুদাউদ হা/৩৪৭৭; ছহীহুত তারগীব হা/৯৬৬)।

প্রশ্নকারী : শফীকুল ইসলাম, রাজশাহী।








বিষয়সমূহ: হজ্জ ও ওমরাহ
প্রশ্ন (২৮/১৮৮) : মসজিদে নববীতে আয়েশা খুঁটি, হান্নানা খুঁটি এরূপ বিভিন্ন খুঁটি রয়েছে। এসব স্থানের পাশে ছালাত আদায় করায় বিশেষ কোন ফযীলত আছে কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : প্রবাসী ছেলের জন্য মৃত মায়ের জানাযা ও দাফন কার্য ভিডিও করে সংরক্ষণ করা যাবে কি?
প্রশ্ন (৩৫/১১৫) : ইসলামের দৃষ্টিতে ফরেক্স ব্যবসা শরী‘আতসম্মত হবে কি? - -মরিয়ম, কুমিল্লা।
প্রশ্ন (৪০/৪৮০) : মসজিদে কোন একটি স্থানকে নিজের জন্য নির্ধারণ করে নেওয়া শরী‘আতসম্মত হবে কি?
প্রশ্ন (২৩/২৩) : মসজিদে হারামে রামাযানের ২০ তারিখের পর রাত ৯-টা থেকে ১১-টা পর্যন্ত ২০ রাক‘আত ছালাতুল লাইল আদায় করা হয়। অতঃপর রাত ১-টা হ’তে ৩-টা পর্যন্ত ১১ রাক‘আত ক্বিয়ামুল লাইল জাম‘আতের সাথে আদায় করা হয়। উক্ত ছালাতের বিশুদ্ধ প্রমাণ জানিয়ে বাধিত করবেন। এছাড়া তারাবীহ ও তাহাজ্জুদ এবং ক্বিয়ামুল লাইল ও ছালাতুল লাইল কি পৃথক পৃথক ছালাত?
প্রশ্ন (৮/৪৮) : দুনিয়াতে কতজন ছাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছেন? - -আতাউর রহমানসন্নাসবাড়ী, বান্দাইখাড়া, নওগাঁ।
প্রশ্ন (২৯/৩৪৯) : আমার মা মারা যাওয়ার পর দাদী, নানী, বড় বোন, ভাবী, মামী, খালা, চাচী ও ফুফুসহ আটজন আপন আত্মীয়া আমাকে পূর্ণাঙ্গভাবে দুধ পান করিয়েছেন। তারা সবাই আমার দুধ মা। এক্ষণে আমার আপন ভাই বোন বা চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই-বোনেরা দুধ সম্পর্কের কারণে নিজেদের মধ্যে কাউকে বিবাহ করতে পারবে কি?
প্রশ্ন (৩৩/১৫৩) : আমি গর্ভবতী হওয়ার পর ৭ম মাসে পেটে ব্যথা অনুভব করি এবং রক্তস্রাব হয়। আমি হাসপাতালে ভর্তি হই। চিকিৎসক আমাকে হাসপাতালে অবস্থান করতে বলেন। কিন্তু আমার বাড়িতে একমাত্র মেয়ে থাকায় চিকিৎসকের কাছে ঔষধ লিখে নিয়ে আমি বাসায় চলে যাই। কয়েকদিন পরে আমার পেটে বাচ্চা মারা যায়। এতে কি আমি গুনাহগার হব? এজন্য কি কোন কাফফারা দিতে হবে?
প্রশ্ন (২৪/৩৮৪) : রামাযান মাসে কোন ব্যক্তি সাহারী খাওয়ার জন্য ঘুম থেকে জেগে দেখল যে, সময়সূচী মোতাবেক আর মাত্র ১ মিনিট বাকি আছে। সে ব্যক্তি ছিয়াম পালনের নিয়তে এক গ্লাস পানি পান করে নিল। এক্ষণে সাহারী না খাওয়ার কারণে তার ছিয়াম নষ্ট হবে কি?
প্রশ্ন (২৮/১৪৮) : কোন যুবক-যুবতীর মধ্যে বহুদিন যাবৎ অবৈধ সম্পর্ক ছিল। শরী‘আত বুঝার পর তারা সম্পর্ক ত্যাগ করতে চায়। এক্ষণে তারা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হ’তে পারবে কি?
প্রশ্ন (১৪/৪১৪) : কোন কারণ ছাড়া পরিবার পরিকল্পনা করা যাবে কি? কারণগুলো বিস্তারিত জানাবেন।
প্রশ্ন (৫/৪৫) : জনৈক ব্যক্তি দাবী করেন যে, তিনি জিনের সাথে কথা বলেন এবং তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেন। একাজে তিনি কুরআনের কিছু শব্দ ও বাক্য ব্যবহার করেন। এক্ষণে এভাবে কথা বলা বা কাজ করিয়ে নেয়া সম্ভব বা জায়েয কি?
আরও
আরও
.