উত্তর : যে ইমাম তাবীয লেখার মত শিরকী কাজ এবং ভাগ্য গণনার মত কুফরী কাজে লিপ্ত, তার পিছনে ছালাত আদায় করা যাবে না। কমিটির দায়িত্ব হবে অনতিবিলম্বে তাকে সরিয়ে বিশুদ্ধ আক্বীদা সম্পন্ন কোন আলেমকে ইমাম নিযুক্ত করা (ফাতাওয়া লাজনা দায়েমাহ, ফৎওয়া ক্রমিক ২৯৪৮ পৃ. ১/৫৯৯-৬০০)। আল্লাহ বলেন, ‘গায়েবের চাবিকাঠি তাঁর কাছেই রয়েছে। তিনি ব্যতীত কেউই তা জানেনা’ (আন‘আম ৬/৫৯; নামল ২৭/৬৫)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টির পঞ্চাশ হাযার বছর পূর্বেই আল্লাহ স্বীয় মাখলূক্বাতের তাক্বদীরসমূহ লিপিবদ্ধ করেছেন’ (মুসলিম হা/২৬৫৩; মিশকাত হা/৭৯)। 

তাবীয লটকানো শিরক। এ বিষয়ে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি তাবীয লটকালো সে শিরক করল’ (আহমাদ হা/১৭৪৪০; ছহীহাহ হা/৪৯২, ৩৩১)। তিনি বলেন, ‘যে ব্যক্তি কোন কিছু লটকালো তার উপরেই তাকে সোপর্দ করা হ’ল’ (তিরমিযী হা/২০৭২; মিশকাত হা/৪৫৫৬)।

ভাগ্য গণনা কুফরী। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি গণকের কাছে গেল এবং তাকে কোন কথা জিজ্ঞেস করল, তার চল্লিশ দিনের ছালাত কবুল হবে না’ (মুসলিম হা/২২৩০; মিশকাত হা/৪৫৯৫ ‘ভাগ্য গণনা’ অনুচ্ছেদ)। অন্য বর্ণনায় এসেছে তিনি বলেন, ‘যে ব্যক্তি গণকের কাছে আসল এবং সে যা বলল তা বিশ্বাস করল, ঐ ব্যক্তি মুহাম্মাদ-এর প্রতি যা নাযিল হয়েছে তার সাথে কুফরী করল (তিরমিযী হা/১৩৫; মিশকাত হা/৫৫১)।

জাদু করা কুফরী। আল্লাহ বলেন, ‘সুলায়মান কুফরী করেনি, বরং শয়তানেরাই কুফরী করেছিল। যারা মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত’ (বাক্বারাহ ২/১০২)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ঐ ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, (১) যে পাখি উড়িয়ে ভাগ্যের ভাল-মন্দ যাচাই করল এবং যার জন্য এটি করা হ’ল অথবা (২) যে ভাগ্য গণনা করল ও যার জন্য এটি করা হ’ল অথবা (৩) যে জাদু করল ও যার জন্য এটি করা হ’ল অথবা (৪) যে ব্যক্তি সুতায় গিরা দিল ও যার জন্য এটি করা হ’ল অথবা (৫) যে গণকের কাছে গেল, অতঃপর সে যা বলল তাতে বিশ্বাস স্থাপন করল, সে ব্যক্তি মুহাম্মাদ-এর উপর যা নাযিল হয়েছে, তা অস্বীকার করল’ (বাযযার হা/৩৫৭৮; ছহীহাহ হা/২১৯৫, ২৬৫০)।

অতঃপর যে মসজিদের অধিকাংশ তাক্বওয়াশীল ও বিচক্ষণ নিয়মিত মুছল্লী কোন ইমামকে অপসন্দ করেন, তার সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তিন ব্যক্তির ছালাত তাদের মাথার উপর এক বিঘৎ পরিমাণও উঠানো হয় না। যে ব্যক্তি লোকদের ইমামতি করে, অথচ মুছল্লীরা তাকে অপসন্দ করে’... (ইবনু মাজাহ হা/৯৭১; মিশকাত হা/১১২৮)। অতএব ঐ ইমামকে প্রথমে তার আক্বীদা ও আমল পরিবর্তনের জন্য বলতে হবে। সংশোধন না হ’লে তাকে বাদ দিয়ে হকপন্থী কোন মুত্তাক্বী আলেমকে ইমাম নিযুক্ত করতে হবে।

প্রশ্নকারী : হাফীযুর রহমান, পশ্চিম বিনোদপুর, নোয়াখালী।






প্রশ্ন (২৬/১০৬) : রামাযানে হাফেয ছাহেবদের পিছনে ৩০ পারা কুরআন তেলাওয়াত শোনার জন্য ২০ রাক‘আত তারাবীহর জামা‘আতে শরীক হয়ে সুন্নাত হিসাবে ৮ রাক‘আত এবং নফল হিসাবে ১২ রাক‘আত করেছি। উক্ত নিয়ত বৈধ হবে?
প্রশ্ন (১২/৯২) : অপারেশনের কারণে ১২ দিন গোসল করা যাবে না। কিন্তু আমি হায়েয অবস্থায় থাকায় গোসল ফরয হয়েছে। এক্ষণে ছালাত আদায়ের ক্ষেত্রে আমার করণীয় কি?
প্রশ্ন (১৬/২৫৬) : শীতকালে গর্ভাবস্থায় সহবাসের পর গোসলের কারণে ক্ষতির আশংকা থাকলে করণীয় কি?
প্রশ্ন (১৯/৩৩৯) : দাঊদ (আঃ) এক মহিলার প্রেমে পড়েছিলেন মর্মে মুফাসসিরগণ যে বক্তব্য দিয়ে থাকেন তা কি সঠিক?
প্রশ্ন (২৪/২৪) : মুহাম্মাদ আবুল কাসেম নাম রাখা যাবে কি? জনৈক আলেম বলেন, এ নাম রাখার ব্যাপারে রাসূল (ছাঃ)-এর নিষেধাজ্ঞা আছে?
প্রশ্ন (৯/৩৬৯) : আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা। আমার ক্লাসে ছাত্র-ছাত্রী উভয়ই আছে। আমি হাত ও পা মোজা, নিকাবসহ পূর্ণ পর্দার সাথে ক্লাস নেই। অবসরে পৃথক কক্ষে বসার কারণে সহকর্মীদের সাথেও একান্ত প্রয়োজন ছাড়া কথা বা সাক্ষাৎ হয় না। পড়ানোর সময়ও কন্ঠ কঠোর রাখি। এক্ষণে আমার জন্য শিক্ষকতা করা জায়েয হবে কি?
প্রশ্ন (৪০/২৪০) : কুরআন কিছু অংশ মুখস্ত করার পর অলসতা বা দুনিয়াবী ব্যস্ততার কারণে অনেকাংশই ভুলে গেছি। এজন্য আমি গুনাহগার হব কি?
প্রশ্ন (১৪/২৯৪) :আমি এমন সময় মসজিদে গেলাম যখন ইমাম তারাবীহর ছালাতে ইমামতি করছেন বলে মনে হ’ল। এক্ষণে আমি কি আগে এশার ছালাত আদায় করব, নাকি জামা‘আতে অংশগ্রহণ করে পরে এশার ছালাত আদায় করব?
প্রশ্ন (১৩/৫৩) : এক ব্যক্তি বলেছেন, শনিবারে মাছ ধরা যাবে না। এই দিন মাছ ধরলে চেহারা বিকৃত হয়ে মৃত্যু ঘটবে। এটা কি ঠিক? - -আশরাফুল ইসলাম, ভেড়ামারা, কুষ্টিয়া।
প্রশ্ন (২২/২২) : বর্তমানে বিভিন্ন মসজিদে দেখা যাচ্ছে, বহু অর্থ খরচ করে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সিংহাসন সদৃশ মিম্বার তৈরী করা হচ্ছে। এটা কতটুকু গ্রহণযোগ্য? - -লোকমান আলীগোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (৪/৩৬৪) :আমি একটি হিমাগারে ৬ লক্ষ টাকা অগ্রিম জমা দিয়েছি। শর্ত হ’ল সেখানে আলু সংরক্ষণ করলে ডেলিভারীর সময় আর কোন ভাড়া দিতে হবে না। কিন্তু যদি আলু সংরক্ষণ না করি তাহ’লে ৮ মাস পর ৮ লক্ষ টাকা ফেরত পাব। উক্ত পদ্ধতি কি শরী‘আতসম্মত?
প্রশ্ন (৫/৩২৫) : আত্মহত্যাকারী জানাযা পড়া যাবে কি?
আরও
আরও
.