উত্তর: সর্বাবস্থায় ভাষা শালীন হওয়া আবশ্যক। ভাষা সুন্দর করেও কাজ করিয়ে নেওয়া যায়। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, নিশ্চয়ই মহান আল্লাহ কদর্য ও অশ্লীলতা পসন্দ করেন না (আহমাদ হা/৫১৭৬; ছহীহাহ হা/২৭২১)। তিনি আরো বলেন, ‘মুমিন খোঁটাদানকারী, অভিশাপকারী, অশালীন এবং অসভ্য হয় না’ (তিরমিযী হা/১৯৭৭; ছহীহাহ হা/৩২০)। তিনি আরো বলেন, ‘পাঁচ প্রকার লোক জাহান্নামী। যার মধ্যে রয়েছে, দুশ্চরিত্র ও অশ্লীল বাক্যালাপকারীর কথা (মুসলিম হা/২৮৬৫; মিশকাত হা/৪৯৬০)। অতএব গালিগালাজ নয়, বরং সাধ্যমত সুন্দর আচরণ ও মার্জিত কথা বা নছীহতের দ্বারা অধীনস্থদের কাজ করিয়ে নিতে হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘মুসলিমদের গালি-গালাজ করা গুনাহের কাজ এবং তাদের সাথে মারামারি করা কুফরী’ (বুখারী হা/৪৮)। আনাস (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, ‘আমি দশ বছর রাসূলুল্লাহ (ছাঃ)-এর খেদমত করেছি। তিনি কখনোও আমাকে ‘উহ’ শব্দ বলেননি। কোন কাজ করে বসলে তিনি এ কথা জিজ্ঞেস করেননি যে, তুমি এ কাজ কেন করলে? আর কোন কাজ না করলে তিনি বলেননি যে, তা কেন করলে না? (বুখারী হা/৬০৩৮)।

প্রশ্নকারী  : আতীকুল ইসলাম, পাথরঘাঁটা, বরগুনা।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (২৭/৩৪৭) : খাওয়ার সময় সালাম আদান-প্রদান বা প্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে কি ? - -মেহেদী হাসানহিরণ, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
প্রশ্ন (১৩/২৫৩) : ছবিযুক্ত পরিচয়পত্র ও টাকা সঙ্গে নিয়ে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (১১/৩৩১) : বিদ্যালয়ে পাঠদান শুরুর আগে যে এসেম্বলী বা সমাবেশ অনুষ্ঠিত হয়, সেখানে পবিত্র কুরআন হ’তে তেলাওয়াত করার সময় হাত বেঁধে রাখা যাবে কি? - -হাসীবুর রশীদ, গান্ধাইল, কাযীপুর, সিরাজগঞ্জ।
প্রশ্ন (১০/২৯০) : আপন ভাগ্নী জামাই তথা বোনের মেয়ের স্বামীর সাথে হজ্জে যাওয়া যাবে কি? উল্লেখ্য যে, সাথে বোনের মেয়েও থাকবে। - -হাফেয লুৎফর রহমান, বগুড়া।
প্রশ্ন (৭/৪০৭) : প্রচলিত আছে, মহল্লায় কেউ মারা গেলে তার পরিবারে ৪ দিন রান্না করা যাবে না। প্রতিবেশীরা মৃত ব্যক্তির পরিবারকে ৪ দিন গোশত, বিরিয়ানী ও পানীয় ইত্যাদি খাওয়াতে হবে। এটা কি শরী‘আত সম্মত?
প্রশ্ন (৩/৪৪৩) : একজন মায়ের জন্য ৬ মাসের দুগ্ধবতী সন্তানকে বাড়িতে রেখে হজ্জে যাওয়ার বিধান কি?
প্রশ্ন (৩০/৩৯০) : দুধ বোন দুধ ভাইয়ের সামনে কি পরিমাণ পর্দা করবে? নিজ ভাই ও দুধ ভাইয়ের মধ্যে পর্দা করার ক্ষেত্রে ভিন্ন কোন বিধান আছে কি?
প্রশ্ন (২৭/৪২৭) : খাবারের মধ্যে চুল, মাছি, পোকা বা অন্য কোন অরুচিকর বস্ত্ত পড়ে গেলে সেই খাবার ফেলে দেওয়া যাবে কি? এতে কি খাদ্য অপচয়ের গুনাহ হবে?
প্রশ্ন (২৯/৩৪৯) : অনেকে বলেন, খুৎবার সময় তাশাহহুদের হালতে বসতে হবে। এর প্রমাণে কোন দলীল আছে কি? - -আমীরুল ইসলাম, শান্তিনগর, জয়পুরহাট।
প্রশ্ন (১২/৪১২) : আমি জ্ঞানার্জনের উদ্দেশ্যে ইহূদী, খ্রিষ্টান ও হিন্দুদের ধর্মগ্রন্থসমূহ পাঠ করতে চাই। এটা করা যাবে কি? - -রাহাত হোসাইন, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (১২/২৫২) : নিফাস ভালো হওয়া বা সময় শেষ হওয়ার পর স্বামীর জন্য হালাল হওয়ার জন্য গোসল করা আবশ্যক কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : মানতের পশুর গোশত কিভাবে বণ্টন করতে হবে?
আরও
আরও
.