উত্তর : পুরুষের বুকে, পিঠে, উরুতে বা হাঁটুর ওপরে যে চুল গজায় তা অস্বাভাবিক বড় হয়ে গেলে তা কাটা বা ছেঁটে ফেলা নাজায়েয নয়। কারণ এ ধরনের চুল সম্পর্কে শরী‘আতে কোন স্পষ্ট নির্দেশনা নেই। সেজন্য এগুলো রাখা বা অপসারণ করা ব্যক্তিগত পসন্দ, পরিচ্ছন্নতা, সৌন্দর্যবোধ বা সামাজিক প্রচলন অনুসারে করা যেতে পারে (উছায়মীন, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২২/০২)। রাসূল (ছাঃ) বলেন, ‘হালাল হ’ল যা আল্লাহ তাঁর কুরআনে হালাল করেছেন এবং হারাম হ’ল যা আল্লাহ তাঁর কুরআনে হারাম করেছেন। আর যা নিয়ে আল্লাহ চুপ থেকেছেন, তা হ’ল যা তিনি ক্ষমা করেছেন। তবে খেয়াল রাখতে হবে এতে যেন নারীদের অনুকরণ না ঘটে (তিরমিযী হা/১৭২৬; মিশকাত হা/৪২২৮, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : আবু হুযায়ফা, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: বিবিধ
প্রশ্ন (৩১/৪৩১) : কিছুদিন আগে আমার ছোটভাই ১ মাস বয়সে মারা যায়। আমার বোন স্বপ্নে দেখতে পায়, আমার মৃত ভাইটি তার কাছ থেকে নতুন কাপড় চাচ্ছে। ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যা ও করণীয় কি?
প্রশ্ন (২৭/৪২৭) : খেলাধুলার সামগ্রী বিক্রয়ের দোকান দেওয়া শরী‘আতসম্মত হবে কি? - -আব্দুস সালাম, মহাখালী, ঢাকা।
প্রশ্ন (২৭/২৬৭) : কোন ব্যক্তি মারা গেলে জানাযায় আগত লোকদের জন্য গরু-খাসি যবহ করা হয়। অতঃপর দাফন কার্য সম্পন্ন করে খানাপিনা করা হয়। উক্ত আমল শরী‘আত সম্মত কি?
প্রশ্ন (২৮/১০৮) : বুখারীর ১৫১১ নং হাদীছে বলা হয়েছে যে, ওমর বিন আব্দুল আযীয টাকা দিয়ে ফিতরা আদায়ের জন্য বলেছিলেন।
প্রশ্ন (৯/৩২৯) : আমি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। ঐ বছর রামাযানে আমি ছিয়াম রাখিনি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২৫/৪২৫) : আমলে ছালেহ বা সৎকর্ম বলতে কি বুঝায়? সকল প্রকার ভালো কাজই কি সৎকর্মের অন্তর্ভূক্ত? কাউকে দুনিয়াবী কোন কাজে সহযোগিতা করা কি আমলে ছালেহ-এর অন্তর্ভুক্ত হবে?
প্রশ্ন (১৫/৩৭৫) : অনেকদিন যাবৎ বিবাহের চেষ্টা চলছে কিন্তু হচ্ছে না। এক্ষণে কখন কোথায় বিবাহ হবে এটা কি ভাগ্যের লিখন? না সঠিক চেষ্টার অভাবে বা অন্য কোন কারণে বিবাহ হচ্ছে না। এজন্য কি কি আমল করা যায়?
প্রশ্ন (১১/৪১১) : পিতার মৃত্যুর পর পেনশনের টাকা মা পান। উক্ত টাকা কি আমাদের ভাই-বোনদের মাঝে ভাগ করে দিতে হবে, না এর হকদার কেবল মা-ই হবেন?
প্রশ্ন (২১/৩৮১) : ওযূর পর লজ্জাস্থান বরাবর পানি ছিটানো আবশ্যক কি? এটা কি নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য?
প্রশ্ন (১২/১৭২) : মহিলারা যত সন্তান জন্ম দিবে ততটি কবুল হজ্জের নেকী পাবে। উক্ত হাদীছের সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) : আমাদের এলাকার প্রায় মসজিদে উন্নয়নের জন্য সমাবেশ করা হয় এবং সূদখোর, ঘুষখোর সহ আমভাবে সবার টাকা গ্রহণ করা হয়। আবার উপস্থিত শ্রোতাদের খাবারের ব্যবস্থা উক্ত দানের টাকা থেকেই করা হয়। এক্ষণে সবার টাকা গ্রহণ করা এবং সেই টাকা দিয়ে সবাইকে খাওয়ানো জায়েয হবে কি?
প্রশ্ন (১৫/৯৫) : আমি সরকারী প্রতিষ্ঠানের হিসাব শাখায় চাকুরীরত। মূল দায়িত্ব না হ’লেও এর পাশাপাশি আমাকে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাজও করতে হয়। এমতাবস্থায় এ চাকুরী আমার জন্য হালাল হবে কি? - -নাম প্রকাশে অনিচ্ছুক
আরও
আরও
.