মৃত্যুর অনুভূতি, জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তা জীবনের একটি রহস্যময় অংশ এবং মৃত্যুর পরেও জীবনের অস্তিত্ব আছে কি না, তার উত্তর খুঁজে পেতে চলেছে বৈজ্ঞানিক গবেষণা।

জেফরি লং যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের একজন খ্যাতনামা ক্যানসার বিশেষজ্ঞ। মৃত্যুকে খুব কাছাকাছি দেখতে বহুদিন ধরে গবেষণা করছেন তিনি। ‘নেয়ার-ডেথ এক্সপেরিয়েন্স রিসার্চ ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন। ১৯৯৮ সাল থেকে এযাবৎ পাঁচ হাযারের বেশী মৃতপ্রায় রোগী নিয়ে গবেষণা করার পর লং বলেন, নিঃসনেদহে মৃত্যুর পরেও একটি অনন্ত জীবন রয়েছে। প্রকৃত মৃত্যু নিয়ে বৈজ্ঞানিক এই ব্যাখ্যায় অনেক গবেষকই তাঁর সাথে একমত হয়েছেন।

গবেষণায় ৪৫ শতাংশ মৃতপ্রায় ব্যক্তি অন্য এক জগতে যাওয়ার কথা উলে­খ করেছেন। গবেষণায় অনেকেই অদ্ভুত এক টানেল বা সুড়ঙ্গের মধ্য দিয়ে পার হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যার শেষ প্রান্তে উজ্জ্বল আলো দেখা গেছে। এরপর সেই জগতে তারা আগেই মারা গেছে এমন প্রিয়জনের সাক্ষাৎ পাওয়ার কথা জানিয়েছেন।

জেফরি বলেছেন, অনেকে শৈশব, কৈশোর ও যৌবনের সব ঘটনা দেখতে পাওয়ার দাবী করেছেন। অধিকাংশ মানুষই অপরিমেয় ভালবাসা ও চূড়ান্ত শান্তি অনুভবের কথাও জানিয়েছেন। এই সময় তাদের এমন অনুভূতি হয়েছে যে, এই জগতই তাদের আসল বাড়ি।

-মার্কিন চিকিৎসক








কারাগারে সকালের নাশতায় ২০০ বছরের পুরনো মেন্যুর পরিবর্তন
১০ বছরে ১ লাখ কোটি টাকা সূদ
কুমিল্লায় চাষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামী মরিচ চারাপিতা, ১ কেজির দাম ২৮ লাখ টাকা!
মার্কিন প্রেসিডেন্ট হলেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প
বাংলাদেশকে ১৪-১৫ লাখ লোক ফেরত নিতে বলব - -আসামের অর্থমন্ত্রী
স্বদেশ-বিদেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ দিনের ভারত সফর (নিযামুদ্দীন আউলিয়ার মাযার যিয়ারত দিয়ে শুরু এবং মঈনুদ্দীন চিশতীর মাযার যিয়ারতের মাধ্যমে শেষ!)
বিশ্বের ৩০ কোটি কর্মী চাকরী হারাতে পারেন
একজন ডাক্তারের তৎপরতায় বদলে গেল একটি হাসপাতাল
বিশ্বজুড়ে মার খাচ্ছে গণতন্ত্র
জাতীয় অধ্যাপক ও খ্যাতনামা তথ্য প্রযুক্তিবিদ জামীলুর রেজা চৌধুরীর মৃত্যু
স্বদেশ-বিদেশ
আরও
আরও
.