উত্তর : সাধ্যানুযায়ী সদুপদেশ দিবে এবং পরিবর্তন লক্ষ্য করবে। সংশোধন হ’লে তাকে নিয়েই সংসার করবে। আল্লাহ বলেন, ‘আর যদি তোমরা তাদের অবাধ্যতার আশংকা কর, তাহ’লে তাদের সদুপদেশ দাও, তাদের বিছানা পৃথক করে দাও এবং (প্রয়োজনে) প্রহার কর। অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয়, তাহ’লে তাদের জন্য অন্য কোন পথ তালাশ করোনা’ (নিসা ৪/৩৪)। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা নারীদেরকে উত্তম নছীহত কর। কেননা নারী জাতিকে পুরুষের পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। আর পাঁজরের হাড়গুলোর মধ্যে উপরের হাড়টি বেশী বাঁকা। তুমি যদি তা সোজা করতে যাও, তাহ’লে তা ভেঙ্গে যাবে। আর যদি ছেড়ে দাও, তাহ’লে তা সব সময় বাঁকাই থাকবে। অতএব নারীদের নছীহত করতে থাক’ (বুখারী হা/৩৩৩১; মুসলিম হা/১৪৬৮; মিশকাত হা/৩২৩৮)। তালাক থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘আল্লাহ্র নিকট ঘৃণিত হালাল কাজ হ’ল তালাক প্রদান করা’ (আবুদাউদ হা/২১৭১; মিশকাত হা/৩২৮০; যঈফুল জামে‘ হা/৪৪)। হাদীছটির সনদ ‘মুরসাল’ হ’লেও মর্মগতভাবে সঠিক (ওছায়মীন, লিক্বাউল বাবিল মাফতূহ ৩/৫৫)। তবে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তার মধ্যে সংশোধনের কোন লক্ষণ না পেলে তাকে তালাক দেওয়া যাবে (ইবনু কুদামাহ, মুগনী ৭/৩১৯, ৩৬৪)। আর ‘আমি মরে গেলে তোমাকে পরকালে চাই না’ এমন বাক্য বলা থেকে বিরত থাকবে। কারণ এই ধরনের ভাষা পারস্পরিক সুসম্পর্ক বিনষ্ট করে। তাছাড়া পরকালের বিষয়টি আল্লাহ্র হাতে।

প্রশ্নকারী : তৈমূর সা‘দ, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (৩৪/১৫৪) : ক্বিয়ামতের দিন জিন জাতি কি মানুষের মতই বিচারের সম্মুখীন হবে? তাদের নবী কে?
প্রশ্ন (৫/১৬৫) : মূখের দুই চোয়ালের লোম কি দাড়ির অন্তর্ভুক্ত? - -আব্দুল হামীদ, নওগাঁ।
প্রশ্ন (২৪/৩৪৪) : পূর্ববর্তী উম্মতদের উপরও কি রামাযানের ছিয়াম ফরয ছিল? - -সাখাওয়াত হোসাইন, মধ্য নওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (১৭/৪১৭) : একাকী ছালাত আদায়ের ক্ষেত্রে আযান দেওয়া যাবে কি?
প্রশ্ন (৯/৮৯) : আমাদের বাসায় চল্লিশটি ক্বাফযুক্ত দো‘আ আছে। যা পড়লে নাকি অনেক নেকী হয়। এর কোন সত্যতা আছে কি? - -আবু তাহের, সাতকানিয়া, চট্টগ্রাম।
প্রশ্ন (২/৩৬২) : আমার ১০ বছরের ছোট ভাই দেখতে অনেক সুন্দর। এলাকায় ওর মত আর কাউকে পাওয়া যায় না। ইদানীং সে প্রায়ই অসুস্থ থাকছে। ওষুধ খাইয়ে কোন কাজ হচ্ছে না। কারো বদ নযর লাগার কারণে এরকম হ’তে পারে কি? সেক্ষেত্রে করণীয় কি?
প্রশ্ন (৩৯/৩৯৯) : বর্তমানে সরকারী-বেসরকারী হাসপাতালে নার্সিং পেশায় পূর্ণ পর্দা রক্ষা করা সম্ভব নয়। কিন্তু নারীদের চিকিৎসার ক্ষেত্রে পর্দানশীন নারীরা নার্সকেই খুঁজে নেন। এক্ষণে নার্সিং পেশা গ্রহণ করার ব্যাপারে করণীয় কি?
প্রশ্ন (১৪/২১৪) : মৃত ব্যক্তির পক্ষ থেকে ছিয়ামের ক্বাযা আদায় করা যাবে কি? রামাযানের ছিয়ামের ক্বাযা কিভাবে আদায় করতে হবে?
প্রশ্ন (২৩/১৪৩) : স্বামী স্ত্রী থেকে তিন মাসের অধিক দূরে থাকার পর তালাক প্রদান করলে স্ত্রীকে ইদ্দত পালন করতে হবে কি?
প্রশ্ন (২১/২২১) : সমাজে কিছু যুবক রয়েছে, যারা শিক্ষিত হ’লেও বেকার হওয়ায় বিবাহ করতে পারে না। অভিভাবকরাও এ ব্যাপারে একেবারেই উদাসীন। চরম ফেতনার যুগে এই শ্রেণীর পাপে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশী থাকে। এদের জন্য করণীয় কি? - মুহাম্মাদ হাবীব গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।
প্রশ্ন (১৬/৯৬) : সূরা নিসার ১নং আয়াতের ব্যাখ্যায় জনৈক বক্তা বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের লোকেরা দাবী করে যে, হিন্দু ধর্ম সনাতন ধর্ম’। তাদের এই দাবী মিথ্যা বরং ইসলামই সনাতন ধর্ম। কেননা প্রথম মানুষ আদম (আঃ) ছিলেন আল্লাহর নবী। আর ইসলাম তখন থেকেই। আরো বলছে, সর্বপ্রাচীন ধর্ম ইসলাম আর সর্বাধুনিক ধর্মও ইসলাম। তার এই দাবী কি সঠিক?
প্রশ্ন (২/২৪২) : মহিলারা কবর যিয়ারত করতে পারবে কি? দলীলসহ জানতে চাই। - আব্দুল মুমিন, নবাবগঞ্জ, দিনাজপুর।
আরও
আরও
.