উত্তর : ব্যক্তির পূর্বের স্ত্রীর ছেলের সাথে দ্বিতীয় স্ত্রীর পূর্বের স্বামীর ঔরসে জন্ম নেওয়া মেয়ের বিবাহ জায়েয। বৈমাত্রেয় বোন সৎ মায়ের আগের স্বামীর হওয়ায় বিবাহ শরী‘আত সম্মত হবে। কারণ এই দুইজনের মধ্যে কোন রক্তসম্পর্ক নেই, কোন দুধ-সম্পর্কও নেই এবং কোন বাধাসৃষ্টিকারী সম্পর্কও নেই। কুরআনে যেসব নারীকে বিবাহ করা হারাম ঘোষণা করা হয়েছে, এরূপ কেউ তাদের মধ্যে নেই (নিসা ৪/২৪; ছালেহ আল-ফাওযান, আল-মুনতাক্বা ৮৯/১৭, ৫/২৫৮)। ইবনু কুদামা বলেন, পিতার স্ত্রীর অন্য স্বামীর কন্যারা হারাম নয়। পিতার কন্যারা এজন্য হারাম যে তারা পিতার ঔরসজাত। কিন্তু তাদের স্ত্রীর অন্য স্বামীর মেয়েদের হারাম হওয়ার কোন কারণ নেই। ফলে এরা নিম্নের আয়াতের আওতাভুক্ত হবে, যেখানে আল্লাহ বলেন, ‘এদের ব্যতীত তোমাদের জন্য সকল নারী হালাল করা হয়েছে এই শর্তে যে, তোমরা তাদেরকে মালের বিনিময়ে কামনা করবে বিবাহের উদ্দেশ্যে, ব্যভিচারের উদ্দেশ্যে নয়’ (নিসা ৪/২৪; মুগনী ৭/১১৭)।

প্রশ্নকারী : আব্দুল কাইয়ূম, গুরুদাসপুর, নাটোর।








বিষয়সমূহ: বিবাহ ও তালাক
প্রশ্ন (২১/১৪১) : একজন মেয়ের পূর্বে মোবাইলে পারিবারিক ভাবে বিয়ে হয়েছিল। কিন্তু স্বামী-স্ত্রীর সাক্ষাৎ বা দাম্পত্য সর্ম্পকে লিপ্ত হয়নি। মেয়েটি নতুনভাবে অভিভাবকের উপস্থিতিতে দুই সাক্ষী নিয়ে আমার সাথে পুনরায় বিয়ে করে। পরবর্তীতে মেয়েটি সাক্ষী ও নোটিশসহ ঐ স্বামীকে তালাক দেয়। ছেলেটিও জানায় তার কোন দাবী নেই। এমতাবস্থায় আমাদের বর্তমান বিবাহ শরী‘আতসম্মত হয়েছে কি?
প্রশ্ন (২৫/১০৫) : গ্রন্থ রচনা করে তা কোন ব্যক্তির নামে উৎসর্গ করা যাবে কি? - -আহমাদুল্লাহনওদাপাড়া, রাজশাহী।
প্রশ্ন (৩২/৪৭২) : সন্তানের সকল সৎকর্মের ছওয়াব পিতা-মাতা পাবেন কি? - -তৈয়েবুর রহমান, নাচোল, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৪/১৪) : সূরা ফজর ২ আয়াতের ব্যাখ্যা জানতে চাই। - -ফাহীমা, কেঁড়াগাছি, সাতক্ষীরা।
প্রশ্ন (১২/৫২) : রাসূল (ছাঃ) কি একদিন তাহাজ্জুদের পুরো ছালাতে সূরা মায়েদার ১১৮ নং আয়াতটি বার বার তেলাওয়াত করেছিলেন?
প্রশ্ন (১৬/১৭৬) : দাঁত পরিষ্কারের ক্ষেত্রে প্রচলিত পেস্ট-ব্রাশ ব্যবহার করে মিসওয়াক করার নেকী পাওয়া যাবে কি? - -মুত্ত্বালিব, রিয়ায, সঊদী আরব।
প্রশ্ন (২৬/২৬) : আমি একটি মুদি দোকান করি। আমার এলাকায় হিন্দু ধর্মাবলম্বী লোকজন বসবাস করে এবং তারা অনেক সময় মোমবাতি, আগরবাতি ও বাতাসা কিনতে চায়। শুনেছি এগুলো তারা পূজার কাজে ব্যবহার করে থাকে। তাদের নিকট এসব পণ্য বিক্রি করা হালাল হবে কি?
প্রশ্ন (৬/৪০৬) : অনেকে তার কৃতকর্মের ভুল বুঝতে পেরে তাবলীগে গিয়ে বা হজ্জ করে ভালো হয়ে গেছে। এক্ষণে তার পূর্বের পাপের হিসাব কি দিতে হবে, নাকি আল্লাহ মাফ করে দিবেন? ঘুষের টাকা দান করলে কোন ছওয়াব পাবে কি? - -সেলিম হাসান চৌধুরী, খলিশাকুন্ডি, দৌলতপুর, কুষ্টিয়া।
প্রশ্ন (৩৫/৭৫) : এক মহিলার ঋতু সাধারণত ৭ দিনে শেষ হয়। তাই সে সাতদিন পর কুরআন তেলাওয়াতসহ অন্যান্য ইবাদত শুরু করে। কিন্তু পরে আবার রক্ত দেখতে পায়। এতে কি তার গোনাহ হবে?
প্রশ্ন (২১/৩৪১) : নারীদের জন্য দাওয়াতী কাজের বিধান কি? তারা ঘরের বাইরে শিক্ষা বা দাওয়াতী কাজে যেতে পারবে কি?
প্রশ্ন (৩৫/১৫৫) : উছূলে হাদীছের নীতিমালার আলোকে ছালাতুত তাসবীহ সংক্রান্ত হাদীছগুলি সার্বিকভাবে বিবেচনা করলে বিভিন্ন সনদের আলোকে তা সবলতার পর্যায়ে পৌঁছে, বিধায় হাদীছগুলি আমলযোগ্য বলে মনে হয়। বিষয়টির ব্যাখ্যা জানতে চাই।
প্রশ্ন (৩০/৪৭০) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি জুম‘আর খুৎবার পূর্বে মসজিদে আসতে পারল না, ঐ জুম‘আ থেকে পরবর্তী জুম‘আ পর্যন্ত তার কোন ছালাত কবুল হবে না। এ কথার কোন ভিত্তি আছে কি?
আরও
আরও
.