উত্তর : এ সময়ে দাঁড়িয়ে থেকেই বিভিন্ন যিকির করবে। কারণ রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, সে যেন বসে না পড়ে যতক্ষণ না সে দুই রাক‘আত ছালাত আদায় করে’ (বুখারী হা/১১৬৩)। আবু ক্বাতাদা (রাঃ) বলেন, আমি একদিন মসজিদে প্রবেশ করলাম, রাসূলুল্লাহ (ছাঃ) তখন লোকদের মাঝে বসে ছিলেন। আমিও বসে গেলাম। তখন রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, ‘তুমি বসার আগে দুই রাক‘আত ছালাত পড়লে না কেন?’ আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (ছাঃ)! আপনাকে এবং লোকদের বসা অবস্থায় দেখেছি, তাই আমিও বসে পড়েছি। তিনি বললেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, সে যেন বসে না পড়ে যতক্ষণ না দুই রাক‘আত ছালাত আদায় করে’ (মুসলিম হা/৭১৪)। তবে কারো দাঁড়িয়ে থাকতে সমস্যা হ’লে বসে যাবে এবং যিকির করবে। কারণ তাহিয়্যাতুল মসজিদ মুস্তাহাব বা সুন্নাতে মুওয়াক্কাদাহ, ওয়াজিব নয় (নববী, আল-মাজমূ‘ ৩/৫৪৪; ইবনু হাজার, ফাৎহুল বারী ১/৫৩৮)।

প্রশ্নকারী : আব্দুল মোহায়মিন, ভারত।








বিষয়সমূহ: ছালাত মসজিদ
প্রশ্ন (৩/১২৩) : মৃত্যু বা জন্ম দিবস উপলক্ষে সভা, সমিতি, সম্মেলন করা যাবে কি?
প্রশ্ন (২৬/১০৬) : একজন কৃষক হিসাবে কাজের সময় স্ত্রী ছেলে-মেয়ে সবাই মিলে রাখাল-কিষাণের সহযোগিতা করা হয়। এটা কি পর্দার খেলাফ হবে? এক্ষেত্রে করণীয় কী?
প্রশ্ন (২৭/৩০৭) : মৃত মুয্যাম্মিল হক নিঃসন্তান। তার একজন সহোদর ভাই ও বোন আছে। আর একজন বৈমাত্রেয় ভাই আছে। মৃতের সম্পদ কিভাবে বণ্টিত হবে?
প্রশ্ন (৩৮/১১৮) : ‘লা হাওলা অলা কুওয়াতা ইল­া বিল­া-হ’ ৯৯টি রোগের ঔষধ। যার সর্বনিম্ন হ’ল দুশ্চিন্তা। উক্ত মর্মে বর্ণিত হাদীছটির বিশুদ্ধতা জানতে চাই। - -মিনহাজ পারভেযহড়গ্রাম, রাজশাহী।
প্রশ্ন (২০/৩০০) : স্বামী বা স্ত্রীর মধ্যে কোন একজন ছালাত আদায় না করলে তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আমাদের একজন কিছুদিন ছালাত আদায় করেনি। কিন্তু বর্তমানে আমরা উভয়েই ছালাত আদায় করি। এক্ষণে আমাদের নতুনভাবে বিবাহ করতে হবে কি?
প্রশ্ন (৬/২০৬) : কোন অমুসলিম বন্ধুর বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৩৫/১৯৫) : চার ইমামের মধ্যে কোন্ কোন্ ইমাম ছালাতে রাফ‘উল ইয়াদায়েন করতেন?
প্রশ্ন (৩৬/১৯৬) : রাসূল (ছাঃ) বলেন, কোন ব্যক্তি আল্লাহর সাথে শরীক না করলে সে জান্নাতে যাবে, যদিও সে যেনা করে ও চুরি করে। উক্ত হাদীছের ব্যাখ্যা কি?
প্রশ্ন (১/৩২১) : সন্তানের নাম আবুল ক্বাসেম রাখা যাবে কি?
প্রশ্ন (৯/৪৪৯) : জানাযার ছালাতের সময় ক্বিরাআত নীরবে না সরবে পাঠ করতে হবে? দলীল সহ বিস্তারিত জানতে চাই।
প্রশ্ন (৩৫/২৩৫) : কবরে দো‘আ করার ক্ষেত্রে ক্বিবলামুখী হ’তে হবে কি? - -আবু আমাতুল্লাহ, মঠবাড়িয়া, পিরোজপুর।
প্রশ্ন (২০/১৮০) : মাইয়েতকে দাফন করার পর লাশ যাতে শিয়াল-কুকুরে তুলে না ফেলে এজন্য লোহার খাঁচা বা প্লাস্টিক জাতীয় কিছু কবরের উপরে দেওয়া যাবে কি? - -আকীমুল ইসলাম, জোতপাড়া, ঠাকুরগাঁও।
আরও
আরও
.