উত্তর : সন্তানের নাম আবুল ক্বাসেম রাখা যাবে। কারণ রাসূল (ছাঃ) তার জীবদ্দশায় এই উপনাম রাখতে নিষেধ করেছিলেন যাতে কেউ এই নামে তার সন্তানকে ডাকলে তিনি বিভ্রান্ত না হন। তার মৃত্যুর পর এই বিধান প্রযোজ্য নয়। সেজন্য দেখা যায় বহু ছাহাবী তাদের সন্তানের নাম আবুল ক্বাসেম রেখেছেন। হাফেয ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, ছাহাবীগণ বুঝেছিলেন যে, এই নিষেধাজ্ঞাটি কেবল রাসূলুল্লাহ (ছাঃ)-এর সমসাময়িক সময়ের জন্যই নির্দিষ্ট ছিল। আর এই মতটিই অধিক শক্তিশালী। কারণ কিছু ছাহাবী তাদের সন্তানের নাম ‘মুহাম্মাদ’ রেখেছিলেন এবং তাদের উপনাম রেখেছিলেন ‘আবুল ক্বাসেম’। ইমাম আইয়ায (রহঃ) বলেন, জমহূর সালাফ, পরবর্তী আলেমগণ এবং বিভিন্ন অঞ্চলের ফক্বীহগণ এই মতই পোষণ করেছেন (ফাৎহুল বারী ১০/৫৭৩)। ওছায়মীন (রহঃ) বলেন, ‘আবুল ক্বাসেম কুনিয়াত (উপনাম) গ্রহণ করাতে কোন বাধা নেই। কারণ সঠিক মত হ’ল- এই নিষেধাজ্ঞাটি কেবল রাসূলুল্লাহ (ছাঃ)-এর জীবদ্দশার জন্য ছিল... তাঁর মৃত্যুর পর এতে আর কোন বাধা নেই (মাজমূ‘ ফাতাওয়া ২৫/২৪৭)।

প্রশ্নকারী : আসাদ, নওদাপাড়া, রাজশাহী। 








প্রশ্ন (১৫/৩৩৫) : ছালাত অবস্থায় টুপি পড়ে গেলে তুলে নেয়া যাবে কি? - -আব্দুল্লাহ, গোদাগাড়ী, রাজশাহী।
প্রশ্ন (৩২/১১২) : অমুসলিমদের মৃত্যুতে বা তাদের কোন বিপদে আনন্দিত হওয়া যাবে কি? - -ফারূক হোসাইন, পাঁচদোনা, নরসিংদী।
প্রশ্ন (২১/৪২১) : সাধারণ ব্যাংক, মোবাইল ব্যাংক সবস্থানেই টাকা-পয়সা লেনদেন করার ক্ষেত্রে কিছু অতিরিক্ত চার্জ দিতে হয়। এটা সূদের অন্তর্ভুক্ত কি?
প্রশ্ন (২৮/৩৮৮) : আমার দুই মেয়ে, দুই ছেলে। বড় মেয়ে প্রতিবন্ধী। বাকি তিন ছেলে-মেয়ের লেখা পড়াতে অনেক টাকা খরচ হচ্ছে। আমি আমার প্রতিবন্ধী মেয়েকে আমার সম্পত্তি থেকে অতিরিক্ত কিছু সম্পদ আগাম দিতে পারব কি?
প্রশ্ন (১৭/৩৩৭) : মাসিকের সমস্যা থাকার কারণে মাঝে মাঝেই হালকা রক্ত প্রবাহিত হয়। বহু চিকিৎসাতেও ভালো হচ্ছে না। এমতাবস্থায় ছিয়াম পালন করা যাবে কি?
প্রশ্ন (৫/১২৫) : অনেকের মুখে শুনা যাচ্ছে কুরআনের মধ্যে আল্লাহর রাসূলের দাড়ি পাওয়া যাচ্ছে। এটা কি কোন অলৌকিক ঘটনা?
প্রশ্ন (১১/১৭১) : পানিজাহাজে বা নৌযানে আরোহণের সময় কোন দো‘আ পাঠ করতে হবে?
প্রশ্ন (৩১/৩৯১) : আমরা জানি ছালাতে সতর ঢাকা একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু গৃহে ছালাত আদায়ের সময় অনেক মহিলাকে দেখা যায় তাদের পা, মাথা, পেট ইত্যাদির কিছু কিছু অংশ অনাবৃত থাকে। এভাবে আদায় করলে ছালাত কবুল হবে কি?
প্রশ্ন (১৮/২১৮) : আমাদের মসজিদের ইমাম এক মেয়েকে তার পিতার অনুমতি ছাড়াই তার বোনের বাড়ীতে কিছু দিন রেখে বিয়ে করে। তার বিয়ে কি সিদ্ধ হয়েছে? না হ’লে করণীয় কি? তার সন্তানরা কি হালাল সন্তান হবে নাকি জারজ হবে? - -মুহাম্মাদ ছাবেত, উত্তরা, ঢাকা।
প্রশ্ন (২৫/২৬৫) : যে সকল মসজিদের সামনে, ডানে, বামে, পিছনে বিশাল আকারের সবুজ গম্বুজ বিশিষ্ট বিল্ডিং-এর ছবি সম্বলিত টাইলস লাগানো আছে এমনকি মসজিদের ভিতরে সামনের দেওয়ালে পুরো দেওয়াল জুড়ে সবুজ গম্বুজ ওয়ালা বিল্ডিং-এর ছবি রয়েছে, এসকল মসজিদে ছালাত আদায় করা যাবে কি? উল্লেখ্য যে, আশে-পাশে কোন আহলেহাদীছ মসজিদ নেই। - -মুহাম্মাদ শামসুল হক, বোদা, পঞ্চগড়।
প্রশ্ন (২/৩২২) : জনৈক বক্তা বলেন, ‘যে ব্যক্তি সকালে আল্লাহর সন্তুষ্টির জন্য তার মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ তার জন্য সত্তুর হাযার ফেরেশতা নিয়োগ করবেন যারা বলবে, ‘হে আল্লাহ! তুমি সাক্ষাৎকারী ও সাক্ষাৎকৃত ব্যক্তিকে ক্ষমা কর’। উক্ত হাদীছের বিশুদ্ধতা জানতে চাই। - -আব্দুল হান্নান, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
প্রশ্ন (৪/২৪৪) : আমাদের প্রভিডেন্ট ফান্ডে নিয়ম অনুযায়ী আমার মূল বেতনের ১৫% কাটা হয় এবং বেপজা এর সাথে ১৫% যোগ করে। চাকুরী হ’তে অবসর নেয়ার পর উভয়ের জমাকৃত টাকার দ্বিগুণ টাকা অবসরগ্রহণকারীকে দেওয়া হয়। এক্ষণে উক্ত অর্থ কতটুকু গ্রহণ করা জায়েয হবে? - -আমীনুল ইসলামউপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), বেপজা, ঢাকা।
আরও
আরও
.