উত্তর : জানাযার ছালাতে ক্বিরাআত ও দো‘আ নীরবে বা সরবে অনুচ্চ স্বরে দু’ভাবেই পড়া জায়েয। উভয়টিই রাসূল (ছাঃ) থেকে বর্ণিত (দ্র.‘আওনুল মা‘বূদ হা/৩২০২-এর আলোচনা; ছালাতুর রাসূল (ছাঃ) ২১৬ পৃ.)। যেমন আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, জানাযার ছালাতে সুন্নাত হ’ল প্রথম তাকবীরের পর চুপেচুপে সূরা ফাতিহা পাঠ করা। অতঃপর আরো তিনটি তাকবীর বলা এবং শেষ তাকবীরে সালাম ফিরানো (নাসাঈ হা/১৯৮৯)। অন্যদিকে সরবে পাঠের দলীল হ’ল- ‘আওফ বিন মালেক (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-এর পিছনে জানাযার ছালাতে তাঁর দো‘আ শুনে তা মুখস্ত করেছি। আর সেটি হ’ল, اللهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ...। এসময় আমি আকাংখা করছিলাম, যদি এখানে আমি মাইয়েত হ’তাম! (মুসলিম হা/৯৬৩, মিশকাত হা/১৬৫৪-৫৫)। অনুরূপভাবে ত্বালহা বিন আব্দুল্লাহ বলেন, আমি আব্দুল্লাহ ইবনু আববাস (রাঃ)-এর পিছনে জানাযার ছালাত আদায় করি। সেখানে তিনি সূরা ফাতিহা পাঠ করেন। অতঃপর বলেন,لِيَعْلَمُوا أَنَّهَا سُنَّةٌ- ‘যাতে লোকেরা জানতে পারে যে, এটি সুন্নাত’ (বুখারী হা/১৩৩৫)। অন্য বর্ণনায় এসেছে, তিনি সরবে সূরা ফাতিহা ও একটি সূরা পাঠ করেন। অতঃপর ছালাত শেষে আমি তাঁকে হাত ধরে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, سُنَّةٌ وَحَقٌّ ‘এটাই সুন্নাত ও সঠিক’ (নাসাঈ হা/১৯৮৭)। তবে অধিকাংশ বিদ্বান নীরবে পাঠ করাই সুন্নাত হওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন (নববী, আল-মাজমূ‘ ৫/২৩৪; ইবনু কুদামা, মুগনী ২/৩৬৩; ইবনে তায়মিয়া, মাজমূ‘ ফাতাওয়া ২২/৪২১; আলবানী, আহকামুল জানায়েয ১/১২১, হা/৭৮)।

প্রশ্নকারী : সবুজ আহমাদ, বড়াইগ্রাম, নাটোর।

[শুধু ‘আহমাদ’ নাম রাখুন (স.স.)]






বিষয়সমূহ: জানাযা
প্রশ্ন (২৯/৩০৯) : ক্যান্সার, ডায়বেটিস ইত্যাদি দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে অর্থের অভাবে চিকিৎসা করতে না পেরে কোন রোগী মারা গেলে তিনি শহীদের মর্যাদা পাবেন কি?
প্রশ্ন (৭/১৬৭) : ওযূ করার পর কাপড় বা লুঙ্গি হাঁটুর উপর উঠে গেলে ওযূর কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন (২৬/৩৪৬) : জনৈক বিশিষ্ট আলেম বলেন যে, সরকারী আবহাওয়া দফতরের সময়সূচীতে সূর্যাস্তের যে সময় দেওয়া হয়, বিগ ব্যাং থিওরী ও গ্যালাক্সির আবর্তন রীতি মোতাবেক সূর্য আরো ২/৩ মিনিট পরে অস্ত যায়। সুতরাং উক্ত সময়সূচীর ২/৩ মিনিট পরে ইফতার করার হানাফী আলেমদের সিদ্ধান্তই সঠিক। উক্ত দাবীর সত্যতা সম্পর্কে জানতে চাই।
প্রশ্ন (১৬/২৯৬) : জনৈক আলেম তার বক্তব্যে বলেছেন, সুপারী গাছ কেটে ফেলতে হবে। তার এই বক্তব্য কতটুকু শরী‘আতসিদ্ধ?
প্রশ্ন (৩০/৩৯০) : ৭ লক্ষ টাকা দিয়ে গ্রামের মসজিদ পুনর্নির্মাণ করার ব্যাপারে আমি ইচ্ছা পোষণ করেছিলাম। কিন্তু অন্য একজন কাজটি সম্পন্ন করেছে। এক্ষণে উক্ত টাকা কবরস্থানের প্রাচীর দেওয়া, মাদ্রাসায় দান করা ইত্যাদি করলে ওয়াদা পালন হবে কি? - সৈয়দ মুহাম্মাদ ইদ্রীস, বনশ্রী, ঢাকা।
প্রশ্ন (২০/১৪০) :আমাদের মসজিদের ইমাম বাচ্চাদের মসজিদে নিয়ে আসতে একেবারেই নিষেধ করে দিয়েছেন। এটা সঠিক হয়েছে কি?
প্রশ্ন (১/২৮১) : মানুষকে সূদমুক্ত করযে হাসানাহ দেওয়ার ফযীলত কি? - আব্দুস সালাম, চাপাতলী বাজার, দিনাজপুর।
প্রশ্ন (১৩/৪১৩) : স্বেচ্ছায় বিষ খাওয়া বা গলায় দড়ি দেওয়া ব্যক্তির পরকালীন শাস্তি কি? তারা কি চিরস্থায়ী জাহান্নামী হবে?
প্রশ্ন (৫/২৪৫) : জামা‘আতে ছালাত আদায়ের গুরুত্ব বেশী, না আউয়াল ওয়াক্তে ছালাত আদায়ের গুরুত্ব বেশী? দলীলসহ জানিয়ে বাধিত করবেন। - তানভীর আহমাদ বয়রা, খুলনা।
প্রশ্ন (২৫/৪৬৫) : বিবাহের ঘটকালী করে মজুরী নেওয়া যাবে কি?
প্রশ্ন (৩২/৩২) : জনৈক ব্যক্তি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) জান্নাতে প্রবেশের জন্য সর্বপ্রথম দরজা খুলবেন। এ বক্তব্য কি সঠিক?
প্রশ্ন (৪/৪৪৪) : মৃত লাশ বহন করার জন্য অধিকাংশ মসজিদে খাটিয়া রাখা থাকে। লাশ ঢাকার জন্য যে কাপড় ব্যবহার করা হয়, সে কাপড়ে আল্লাহ, মুহাম্মাদ, সূরা হাশরের শেষ ৩ আয়াত, আয়াতুল কুরসী ইত্যাদি লেখা থাকে। এগুলো লেখা কি শরী‘আত সম্মত? খাটিয়া মসজিদে রাখার কোন রহস্য আছে কি?
আরও
আরও
.