উত্তর : যদি গ্রাহকের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কাজটি করা হয়, তবে লাভ রেখে কাপড়ের দাম বেশী বলা যাবে না। কারণ এটা হবে কাপড়ের প্রকৃত মূল্য বা তথ্য গোপন করার শামিল, যা খেয়ানত। রাসূল (ছা.) বলেন, যে আমাদের সাথে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয় (মুসলিম হা/২৯৪)। আর যদি পুরো পোষাকের দাম নির্ধারণ করা হয় তবে সে ক্ষেত্রে ব্যবসায়ী হিসাবে সেবা ও পণ্যের মূল্য একত্রে গ্রহণ করতে পারে এবং বাজার-দর হিসাবে লভ্যাংশ রেখে জামা বানিয়ে দিবে। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ কর না তবে যদি তা পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে হয়, তাহ’লে তা বৈধ’ (নিসা ৪/২৯)।

প্রশ্নকারী : জাবেদ হুসাইন, রামপুরা, ঢাকা।








বিষয়সমূহ: ব্যবসা-বানিজ্য
প্রশ্ন (৪০/৪৪০) : একটি জমি নিয়ে কোর্টে মামলা চলছে। এমতাবস্থায় উক্ত জমিতে স্থায়ীভাবে মসজিদ বানানো যাবে কি?
প্রশ্ন (৩৫/৩৫৫) : কতিপয় আলেম বলেন, জান্নাতে মুহাম্মাদ (ছাঃ)-এর সাথে ফেরাউনের স্ত্রী আসিয়ার বিবাহ হবে। একথার কোন সত্যতা আছে কি? - -সাঈদুর রহমানশিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
প্রশ্ন (১/১) : জনৈক আলেম বলেন, আমাদেরকে কেবল কুরআন অনুসরণ করতে হবে। হাদীছ অনুসরণের প্রয়োজন নেই। ছালাতের নফল-সুন্নাত বলে কিছু নেই। কেবল ফরয আদায় করাই যথেষ্ট। এ ব্যাপারে দলীলভিত্তিক জবাবদানে বাধিত করবেন।
প্রশ্ন (১৯/৩৭৯) : আমার প্রতিবেশী বন্ধু ইসলাম সম্পর্কে বিভিন্ন সন্দেহবাদ আরোপ করে এবং রাসূল (ছাঃ) সম্পর্কে বিভিন্ন সময়ে কটূক্তি করে থাকে। আমার জানা মতে, এরূপ কটূক্তির ক্ষেত্রে কোন তওবার সুযোগ নেই। আর সরকারও এর সমর্থক। এক্ষণে আমি কি তাকে হত্যা করতে পারি?
প্রশ্ন (১৯/১৩৯) : ওযূ করার সময় কি সালাম আদান-প্রদান করা যাবে?
প্রশ্ন (৩১/৭১) : টয়লেটে পশ্চিম বা পূর্ব দিকে ফিরে বসায় কোন বাধা আছে কি? অনেকে এটাকে শরী‘আতবিরোধী বা ক্বিবলার সাথে বেআদবী হিসাবে গণ্য করে। এর কোন ভিত্তি আছে কি? - -ইসরাফীল, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (৩/৮৩) : রাবেয়া বছরী (রাঃ) সম্পর্কে একটি বইয়ে লেখা হয়েছে, তিনি চির কুমারী ছিলেন। হজ্জ পালন করতে গেলে কা‘বা ঘর তাকে সম্মান জানানোর জন্য এগিয়ে আসে। রাতের অন্ধকারে আলোর জন্য শাহাদাত আঙ্গুলে ফুঁক দিলে ঘর আলোকিত হ’ত ইত্যাদি। লেখকের উক্ত দাবী কি সঠিক?
প্রশ্ন (১৩/২৫৩) : এক ব্যক্তি নিয়মিত ‘আইয়ামে বীয’-এর ছিয়াম পালন করে। কোন মাসে চাঁদের ১৩ তারিখ নির্ধারণ করতে না পারলে বা ভুলে গেলে সে ঐ মাসের ছিয়াম ছেড়ে দিবে, না শুধু ১৪ ও ১৫ তারিখ ছিয়াম রাখবে? তাছাড়া যিলহজ্জ মাসে কোন্ কোন্ দিন আইয়ামে বীযের ছিয়াম পালন করবে
প্রশ্ন (৩৪/৩১৪): কি কি কারণে ইবাদত কবুল হয় না। বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (২৮/১৪৮) : সামর্থ্য থাকা সত্ত্বেও নফল ছালাত বসে পড়া যাবে কি?
প্রশ্ন (২৮/৩০৮) : অনেকে বিতর ছালাতে বুকে হাত বেঁধেই দো‘আ কুনূত পাঠ করে। আবার কেউ কেউ দো‘আ শেষে দু’হাত মুখে মাসাহ করে। এগুলি কি হাদীছ সম্মত?
প্রশ্ন (৭/২০৭) : রাসূল (ছাঃ)-এর কবরের পাশে ঈসা (আঃ)-এর কবরের স্থান সংরক্ষিত রয়েছে মর্মে কোন হাদীছ আছে কি?
আরও
আরও
.