উত্তর : ছালাত হয়ে যাবে। আবু ক্বাতাদাহ (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে লোকদের ইমামতি করতে দেখেছি, অথচ তখন আবুল ‘আছের কন্যা উমামা (অর্থাৎ নাতনী) তাঁর কাঁধের উপর ছিল। তিনি যখন রুকূ করতেন তাকে নামিয়ে দিতেন, আর যখন সিজদা হ’তে মাথা তুলতেন পুনরায় উঠিয়ে নিতেন (বুখারী হা/৫৯৯৬; মুসলিম হা/৫৪৩; মিশকাত হা/৯৮৪)। অন্য বর্ণনায় এসেছে, একদা রাসূল (ছাঃ) হাসান বা হোসাইন (রাঃ)-কে কোলে নিয়ে ছালাতে আসেন এবং তাকে পাশে রেখে ছালাত শুরু করেন। অতঃপর ছালাতের মধ্যে একটি সিজদা এত লম্বা করেন যে, একজন ছাহাবী কোন অঘটন ঘটেছে কি-না তা দেখতে মাথা উঁচু করে দেখেন যে, হাসান বা হোসাইন (রাঃ) রাসূলের পিঠের উপরে চড়ে রয়েছে। অতঃপর সালাম ফিরানোর পর এত লম্বা সময় সিজদায় থাকার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার নাতি আমার উপর চড়েছিল। তাই আমি তাড়াহুড়া করতে অপসন্দ করলাম। যাতে তার খাহেশ পুরণ হয়ে যায় (অর্থাৎ সে নেমে যায়) (নাসাঈ হা/১১৪১)। তবে এতে যেন ছালাতের খুশূ-খুযূ‘ বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 






প্রশ্ন (৬/২৮৬) : পঙ্গপাল কি পশু-পাখির অন্তর্ভুক্ত এবং তা খাওয়া যাবে কি? - -যানযাবীল, সাতক্ষীরা।
প্রশ্ন (৩৫/১৫৫) : নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? কুরআন ও হাদীছে এ পৃথকীকরণের পক্ষে কোন দলীল আছে কি? - -আব্দুল ওয়াজেদ, ধনবাড়ী, টাঙ্গাইল।
প্রশ্ন (১৪/২৯৪) :আমি এমন সময় মসজিদে গেলাম যখন ইমাম তারাবীহর ছালাতে ইমামতি করছেন বলে মনে হ’ল। এক্ষণে আমি কি আগে এশার ছালাত আদায় করব, নাকি জামা‘আতে অংশগ্রহণ করে পরে এশার ছালাত আদায় করব?
প্রশ্ন (১২/৩৩২) : সালাম প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ও সর্বনিম্ন কি কি বাক্য ব্যবহার করা যায়?
প্রশ্ন (১৮/১৮) : ছোট ভাইকে আমার জমি চাষাবাদের জন্য দিয়েছি। কিন্তু সে আমাকে কোন ভাগ দেয় না। ফেরত নিতে চাইলে মা নিষেধ করেন। এদিকে খোঁজ নিয়ে দেখি সে তা বন্ধক দিয়ে রেখেছে। এক্ষণে মায়ের পরামর্শ গ্রহণ করব না হারাম কাজে আমার জমি ব্যবহার থেকে ফিরিয়ে নিব?
প্রশ্ন (২০/২২০) : রাক‘আত বা জামা‘আত শেষ হয়ে যাওয়ার আশংকায় দৌড়ে গিয়ে জামা‘আতে শরীক হওয়া যাবে কি? - -আখতারআন্ধারিয়াপাড়া, মান্দা, নওগাঁ।
প্রশ্ন (২/৩২২) : আমার মা হজ্জ করার জন্য রেজিস্ট্রেশন করেন। এর মধ্যে আমার বাবার মৃত্যু হয়েছে। এক্ষণে তিনি ইদ্দত পালনকালীন সময়ে হজ্জে যেতে পারবেন কি-না?
প্রশ্ন (১১/২১১) : শামুক ও ঝিনুক দিয়ে মালা বানিয়ে গলায় পরা বা বানিয়ে রাখা যাবে কি? কিংবা এগুলি ঘর সাজানোর উদ্দেশ্যে রাখা যাবে কি? - -আফীফা হোসেন, নিমতলা, চাঁপাই নবাবগঞ্জ।
প্রশ্ন (১৫/৩৩৫) : কোন কিছুতে হেলান দিয়ে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (৩২/১১২) : সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোন ব্যক্তি হজ্জ না করে মারা যায়, তাহলে তার ওয়ারিছগণ তার পক্ষ থেকে হজ্জ করতে পারবে কি?
প্রশ্ন (১৩/২৯৩) : শোনা যায় ইমাম আহমাদ বিন হাম্বল (রহঃ)-কে আববাসীয় শাসনামলে ব্যাপক নির্যাতনের শিকার হতে হয়েছিল। এ সম্পর্কে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (১৬/৩৩৬) : বার্ধক্যের কারণে ছিয়াম পালন করছে না এমন কাউকে ফিদইয়া হিসাবে খাবার দেওয়া যাবে কি? ফিদইয়া কি রামাযান মাসেই দিতে হবে না অন্য মাসেও দেওয়া যাবে?
আরও
আরও
.