উত্তর : দাঁড়িয়ে ছালাত আদায় করা ছালাতের অন্যতম ফরয রুকন। কেউ তা পরিত্যাগ করলে ছালাত হবে না। আল্লাহ বলেন, ‘তোমরা মহান আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে দাঁড়াও’ (বাক্বারাহ ২/২৩৮)। ইমরান বিন হুছাইন (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, ছালাত সম্পর্কে রাসূল (ছাঃ)-কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ‘দাঁড়িয়ে ছালাত আদায় করো। যদি দাঁড়াতে না পার তাহ’লে বসে’ (বুখারী হা/১১১৭; মিশকাত হা/১২৪৮)। এক্ষণে কোন মুসলিম বিশ্বস্ত চিকিৎসক যদি স্বাস্থ্য ঝুঁকির কারণে বসে ছালাত আদায় করার পরামর্শ দেন, তাহ’লে বসে ছালাত আদায় করা জায়েয হবে (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৪/৪৬১)। উল্লেখ্য যে, সক্ষম ব্যক্তি ফরয ব্যতীত যেকোন নফল বা সুন্নাত ছালাত বসে আদায় করতে পারবে। তবে সে অর্ধেক ছওয়াব পাবে (বুখারী হা/১১১৫; মুসলিম হা/৭৩৫; মিশকাত হা/১২৫২; মুগনী ২/১০৫)।

প্রশ্নকারী : হারূনুর রশীদ, দারুসা, রাজশাহী।







বিষয়সমূহ: ছালাত
প্রশ্ন (১১/৯১) : মাথাবিহীন এবং পরিচয়হীন লাশ পাওয়া গেলে তাকে মুসলিম হিসাবে শনাক্ত করে গোসল ও দাফন-কাফন করা যাবে কি?
প্রশ্ন (৩৪/৩৯৪) : আল্লাহর নবী জীবিত না থাকলে সালাম নেন কীভাবে?
প্রশ্ন (৭/২০৭) : সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে পুরুষ বা নারী তার কালো দাড়ি ও চুলে কালো ব্যতীত অন্য রং দ্বারা রঙ্গিন করতে পারবে কি?
প্রশ্ন (৩৩/৩৩) : পিতা-মাতার যদি ভুলও হয়, তবুও তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া বা তাদের বিপরীত বলা জায়েয নয়। একথার সত্যতা আছে কি?
প্রশ্ন (৩৫/২৭৫) : জানাযা শেষ হওয়ার পর মাইয়েতের জন্য মসজিদে সম্মিলিতভাবে হাত না তুলে দো‘আ করায় শারঈ কোন বাধা আছে কি?
প্রশ্ন (৩৬/৩৫৬) ফিৎরা আদায় করা কি ধনী-গরীব সকলের উপরেই ফরয? এজন্য নিছাব পরিমাণ সম্পদের মালিক হওয়া আবশ্যক কি?
প্রশ্ন (২৫/৩০৫) : ছালাতের সময় মুছল্লীর সামনে দিয়ে শিশু চলাচল করলে করণীয় কি? হাদীছে কেউ সামনে দিয়ে গেলে বাধা দিতে বলা হয়েছে। এক্ষণে শিশুদেরও বাধা দিতে হবে কি?
প্রশ্ন (২৭/৩৪৭) : হিংসা মানুষের সৎকর্মকে খেয়ে ফেলে, যেমন আগুন কাঠ খেয়ে ফেলে। এ হাদীছের সারমর্ম কী?
প্রশ্ন (৫/৮৫) : ছালাতরত অবস্থায় সালাম ফিরানোর পূর্বে ঋণমুক্তি ও পিতা-মাতার জন্য দো‘আ করা যাবে কি? - -মুহাম্মাদ আকাইদ, ময়মনসিংহ।
প্রশ্ন (১১/১১) : আমার একটি পালক পুত্র রয়েছে। সে ও তার পরিবার ঈদুল আযহায় একই কুরবানীতে আমাদের সাথে শরীক হ’তে চায়। এটা কি জায়েয হবে? একই পরিবারভুক্ত পরিবারের সদস্যরা কি তাদের কুরবানীর টাকা একত্র করে একসাথে কুরবানী করতে পারে? - -মামূনুর রশীদ, সাবগ্রাম, বগুড়া।
প্রশ্ন (২০/২৬০) : জনৈক ব্যক্তির স্ত্রী দু’বার অন্য পুরুষের সাথে বিবাহ করে ঘর ছেড়েছে। এক্ষণে সে পুনরায় মূল স্বামীর কাছে ফিরতে চায়। এরূপ নারীকে বিবাহ করে ঘরে আনা যাবে কি?
প্রশ্ন (৩৪/২৩৪) : ছিয়ামরত অবস্থায় কেউ কবীরা গুনাহে লিপ্ত হয়ে পড়লে তার ছিয়াম কি ভঙ্গ হয়ে যাবে?
আরও
আরও
.