উত্তর : পিতা সন্তানের কোন দেখাশুনা বা ভরণ-পোষণ না দিলে তার জবাবদিহিতা আল্লাহর দরবারে তিনিই করবেন। তবে এ কারণে সন্তান তার দায়িত্ব পালন থেকে বিরত থাকবে না। পিতা পাপ করলে এর জন্য সন্তান দায়ী নয়; আবার সন্তান পাপ করলে তার জন্য পিতা দায়ী নন। আল্লাহ তা‘আলা বলেন, ‘যারা সৎপথ অবলম্বন করবে তারা তো নিজেদেরই মঙ্গলের জন্য সৎপথ অবলম্বন করবে এবং যারা পথভ্রষ্ট হবে তারা নিজেদের ধ্বংসের জন্যই পথভ্রষ্ট হবে। আর কেউ অন্য কারু (পাপের) বোঝা বহন করবে না’ (বনু ইস্রাঈল ১৭/১৫)। এছাড়া রাসূল (ছাঃ) বলেন, পিতা হ’লেন সন্তানের জন্য জান্নাতের মধ্যম দরজা স্বরূপ। যে চায় সে উক্ত দরজার হেফাযত করবে। আর যে চায় তা বিনষ্ট করবে’ (তিরমিযী হা/১৯০০; ইবনু মাজাহ হা/৩৬৬৩)। তিনি বলেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি (তিরমিযী হা/১৮৯৯; মিশকাত হা/৪৯২৭; ছহীহাহ হা/৫১৬)। অতএব পিতা-মাতা সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব পালন না করলেও সন্তান তার পিতা-মাতার সাথে সদাচরণ করবে এবং তার দেখাশুনা করবে।

 প্রশ্নকারী : ফারহান তানভীর ফাহীম, সিলোনিয়া, ফেনী।







বিষয়সমূহ: বিধি-বিধান
প্রশ্ন (৩৭/৩৭): আমার স্ত্রী অধিকাংশ সময় তার পিতার বাসায় থাকতে চায়। আমার কথা না শুনে সবসময় তার পিতা-মাতার কথা শোনে। এমতাবস্থায় আমার করণীয় কি?
প্রশ্ন (৩৮/৩৫৮) প্রচলিত রীতি অনুযায়ী সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ পড়তে হয় না। এর কোন দলীল আছে কি?
প্রশ্ন (৩৮/৪৩৮) : আমার স্ত্রী পরপুরুষে আসক্ত। অনেক চেষ্টার পরও সে ঠিক হচ্ছে না। আমাদের ১০ বছর বয়সী একটি সন্তান আছে। আমি তাকে নিয়মানুযায়ী পবিত্রা থাকা অবস্থায় তাকে তিন মাসে তিন তালাক দিয়েছি। এটা সঠিক এবং এতে স্থায়ী তালাক হয়েছে কি?
প্রশ্ন (১৮/২৯৮) : ঘরের ভিতরে কা‘বার ছবি বা কুরআনের আয়াত টাঙিয়ে রাখা যাবে কি?
প্রশ্ন (১৫/৩৩৫) : কোন কিছুতে হেলান দিয়ে ছালাত আদায় করা যাবে কি?
প্রশ্ন (২৫/২২৫) : পিতা-মাতা সন্তানকে মন্দ কাজ করতে বাধ্য করলে এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করলে তাদের সাথে সম্পর্ক ত্যাগ করা যাবে কি?
প্রশ্ন (২৫/৪২৫) : ওশরের ধান থেকে ইমাম-মুওয়াযযিনকে কিছু দেওয়া যাবে কি?
প্রশ্ন (৩৮/৪৩৮) : দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব কি? কারণ হাদীছে বর্ণিত আছে, উবাই বিন কা‘ব আল্লাহকে দেখেছিলেন।
প্রশ্ন ২৩/২৩) : যদি কোন এলাকায় ছহীহ আক্বীদাভিত্তিক কোন মসজিদ না থাকে, কিন্তু সেখানে শিরক ও বিদ‘আত মিশ্রিত মসজিদ বিদ্যমান থাকে, তাহ’লে ছহীহ আকীবদার ভিত্তিতে একটি মসজিদ নির্মাণের জন্য কি যাকাতের অর্থ ব্যয় করা যাবে?
প্রশ্ন (৩২/৭২) : পিতা আমাকে সবসময় আমাদের মসজিদে জুম‘আর খুৎবা ও ছালাত আদায় করানোর জন্য জোর করেন। কিন্তু মসজিদে আমার চেয়ে জ্ঞানী ও বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগণ উপস্থিত থাকায় আমি তা অপসন্দ করি। এক্ষণে আমার করণীয় কি?
প্রশ্ন (২০/২২০) : পাঁচবছর পূর্বে স্ত্রীকে এক তালাক দিয়ে রাজ‘আত করেছিল। কিছুদিন পূর্বে উক্ত স্ত্রীকে গর্ভবতী অবস্থায় দুই তালাক দিয়েছে। এক্ষণে পুনরায় ফিরিয়ে আনার ক্ষেত্রে স্বামীর করণীয় কি? - -রফীকুল ইসলাম মোল্লা, শ্রীপুর, গাযীপুর।
প্রশ্ন (১৮/৫৮) : পিতার মৃত্যুর পর স্ত্রী এবং মেয়েরা পিতার মূল বসতভিটার অংশ পাবে কি?
আরও
আরও
.