উত্তর : উক্ত দাবীটি সঠিক নয়। ইমাম যখন সশব্দে সূরা ফাতিহা শেষ করবেন, তখন মুক্তাদীগণও সাথে সাথে সশব্দে আমীন বলবেন। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন ‘যখনই ইমাম ওয়া লাযযা-ল্লীন’ বলবে অন্য বর্ণনায় যখন ‘আমীন’ বলবেন, তখন তোমরাও আমীন বল’। কেননা যার আমীন ফেরেশতাদের আমীন-এর সঙ্গে মিলে যাবে, তার পূর্বেকার সকল গুনাহ মাফ করা হবে’ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৮২৫)। রাসূলুল্লাহ (ছাঃ) নিজে সশব্দে আমীন বলতেন, যার আওয়ায উচ্চ হ’ত’ (আবুদাঊদ, তিরমিযী, ইবনু কাছীর, দারেমী, মিশকাত হা/৮৪৫)। উল্লেখ্য যে, নিম্ন স্বরে আমীন বলার হাদীছটি যঈফ (তিরমিযী হা/২৪৯; নায়ল ৩/৭৫)।

ওয়ায়েল বিন হুজর (রাঃ) বলেন, ‘আমি রাসূল (ছাঃ)-কে ‘গায়রিল মাগযূবি ‘আলাইহিম ওয়া লাযযোয়া-ল্লীন’ পড়ে জোরে আমীন বলতে শুনেছি’ (তিরমিযী হা/২৪৮; আবুদাঊদ হা/৯৩২; মিশকাত হা/৮৪৫)। তাবেঈ বিদ্বান আত্বা (রহঃ) বলেন, ইবনে যুবায়ের ও তাঁর মুক্তাদীগণ এত জোরে ‘আমীন’ বলতেন যে, মসজিদে নববী গমগম করে উঠত (বুখারী তা‘লীক্ব ৩/৩১৫, অনুচ্ছেদ নং ২৬২ হা/৭৮০; মুছান্নাফ আব্দুর রাযযাক হা/২৬৪০)। জোরে ‘আমীন’ বলার প্রমাণে সতেরটি হাদীছ এবং ছাহাবীদের তিনটি আছার পাওয়া যায় (নায়লুল আওত্বার ২/১২২ পৃঃ)। এমনকি হানাফী আলেমদের নিকটেও নীরবে আমীন বলার হাদীছের সনদ ছহীহ নয়। যেমন আব্দুল হাই লাক্ষ্ণৌবী হানাফী (রহঃ) বলেন, ‘নীরবে আমীন’ বলার সনদে ত্রুটি আছে। সঠিক ফৎওয়া হ’ল জোরে ‘আমীন’ বলা’ (শরহে বেকায়াহ ১৪৬ পৃঃ)।






প্রশ্ন (৩৯/২৩৯) : দাজ্জাল কি মৃত্যুবরণ করবে? সে কিভাবে মারা যাবে?
প্রশ্ন (১৮/৪১৮) : খোলা তালাক গ্রহণকারীর জন্য কোন রাজ‘আতের ব্যবস্থা আছে কি? - -মুহাম্মাদ আব্দুল হালীম, ভুগরইল, পবা, রাজশাহী।
প্রশ্ন (৩/৩) :কিছু ইসলামী সংগঠনে কর্মীদের নিজেদের আমল-আখলাকের হিসাব সংরক্ষণের জন্য দৈনন্দিন রিপোর্ট বই লিপিবদ্ধ করতে হয় এবং তা নিয়মিত ঊর্ধ্বতন দায়িত্বশীলদের নিকট জমা দিতে হয়। এক্ষেত্রে নিজের আমল অন্যের কাছে প্রকাশ করার কারণে তা কি রিয়ার অন্তর্ভুক্ত হবে?
প্রশ্ন (৯/২০৯) : স্থাবর সম্পদ যেমন জমি, বাড়ি, গাছ-পালা এসবের যাকাত দিতে হবে কি?
প্রশ্ন (৩৩/৪৩৩) : দাবা খেলাকে মাসিক আত-তাহরীকে হারাম বলা হয়েছে। কিন্তু ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর ‘হাদীসের নামে জালিয়াতি : প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা’ বইয়ে এবং ড. ইউসুফ আল-কারযাভী রচিত ‘ইসলামে হালাল হারামের বিধান’ উল্লেখ আছে যে, এ বিষয়ে মারফূ‘ সূত্রে বর্ণিত কোন হাদীস নেই। এ সম্পর্কে সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।
প্রশ্ন (৩৬/১৫৬) : ‘ভারতের রাজা রাসূল (ছাঃ)-এর নিকটে আদাভর্তি কলস উপহার পাঠিয়েছিলেন’ মর্মের বর্ণিত হাদীছটি ছহীহ কি? - -মাসঊদ আহমাদ, রংপুর।
প্রশ্ন (১৮/২৯৮) : মোহরানার সম্পদের হকদার স্ত্রী না তার পিতা? পিতা সে টাকা ব্যবহার করলে পরে তা ফেরত দিতে হবে কি? - মাজেদুল ইসলাম, বীরগঞ্জ, দিনাজপুর।
প্রশ্ন (২৫/৩৮৫) : আমি একজন আলেমের নিকট থেকে শুনেছি যে, স্বামী-স্ত্রীর যেকোন একজন ছালাত আদায় না করলে বা অনিয়মিতভাবে করলেও বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। উক্ত কথা সঠিক কি?
প্রশ্ন (৬/১৬৬) : আমানতের খেয়ানতকারীর পরিণাম কি? কারু বলা গোপন কথা প্রকাশ করে দিলে তা কি খেয়ানতের অন্তুর্ভুক্ত হবে?
প্রশ্ন (২২/৬২) : সালমান ফারেসী (রাঃ)-এর জন্ম-মৃত্যু ও বয়স জানতে চাই। - -আব্দুল্লাহ, পুঠিয়া, রাজশাহী।
প্রশ্ন (৩৫/২৭৫) : আমার মা ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত দুই বছর ধরে সম্পূর্ণ শয্যাশায়ী ও বাকশক্তিহীন। সুস্থ অবস্থায় তাঁর ইবাদত-বন্দেগীতে কিছু ঘাটতি ছিল। কিন্তু বর্তমানে তাঁর তওবা বা ইবাদত করার মত শারীরিক ও মানসিক সামর্থ্য নেই। এমতাবস্থায় মায়ের ইবাদতের এই ঘাটতি পূরণ এবং কাফফারার জন্য সন্তান হিসাবে আমি কি আমল করতে পারি?
প্রশ্ন (২৫/৪২৫) : আমার ভাই সূদী ব্যাংকে চাকুরী করে। এক্ষণে আমার মা তার নিকট থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করতে পারবে কি? - -শাহরিয়ার ইসলাম, নাটোর।
আরও
আরও
.